আইসিসি পুরুষ টি–২০ বিশ্বকাপ ২০২৬ ফাইনাল ম্যাচ প্রেডিকশন: মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড— কে জিতবে ট্রফি?

৮-ই মার্চ রবিবাসরীয় ফাইনাল কে জিতবে?

Souvik Das
Souvik Das

4 মিনিট পড়া
India vs New Zealand-Final
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

আজ, রবিবার ভারতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড। টি–২০ বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে কেবলমাত্র আর একটি ম্যাচের অপেক্ষা। ক্রিকেট প্রেমীদের পাখির চোখ এখন সন্ধ্যে ৭-টাই। 

সেমিফাইনালের ম্যাচে দুরন্ত জয় হাসিল করে নেয় ভারত! 

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রীতিমতো নাটকীয় জয় হাসিল করে নিয়েছে ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ওভারে ২৫৩ রানের বিশাল লক্ষ্য দিয়ে দেয় প্রতিপক্ষ টিমকে।

আর এই ইনিংসের অন্যতম নায়ক ছিলেন সঞ্জু স্যামসন। তিনি ৪২ বলে এদিন ৮৯ রানের বাম্পার ইনিংস খেলেন। 

পাশাপাশি, এদিন শিবম দুবেও যথেষ্ট অবদান রাখেন। তিনি ২৫ বল খেলে ৪৩ রান করেন। আর হার্দিক পান্ডেয়ার কথা তো না বললেই নয়। শেষদিকে মাঠে নেমে রীতিমতো ঝড় তোলেন পান্ডেয়া। ১২ বলে তিনি ২৭ রান করেন। এদিকে, প্রতিপক্ষ দল ইংল্যান্ডের হয়ে এদিন বল হাতে সাফল্য পান আদিল রশিদ এবং উইল জ্যাকস। এঁরা দুজনেই দুটি করে উইকেট তুলে নেন।

যদিও বিশাল রান তাড়া করতে নেমে ইংল্যান্ড পাল্টা লড়াইটা ভালোই দেয়। কিন্তু শেষ পর্যন্ত ভারত ৭ রানে জয়লাভ করে ফাইনালের টিকিট কনফার্ম করে। 

আরো পড়ুন: আর সবার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্যালারিতে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবেন?

প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের দুর্ধর্ষ জয়! 

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। কিন্তু এদিন ম্যাচটি কার্যত একতরফা হয়ে পড়ে কেবলমাত্র নিউজিল্যান্ডের ব্যাটিং তাণ্ডবের জেরে।

প্রথমে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ১৭০ রান তোলে। কিন্তু এই লক্ষ্য নিউজিল্যান্ডের কাছে কিছুই মনে হয় না। এই রান খুব সহজেই তাড়া করে ফেলে নিউজিল্যান্ড। কেবলমাত্র ১২.৫ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই তারা ম্যাচ নিজের নামে করে নেয়।

আজকের ম্যাচের জন্য আবহাওয়ার রিপোর্ট:

৮-ই মার্চ রবিবার ফাইনাল ম্যাচ। এদিন আবহাওয়া ক্রিকেটের জন্য যথেষ্ট অনুকূল থাকারই সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। 

বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে,  সুতরাং পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল।

আরো পড়ুন: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই অবসর নিয়ে নেবেন সূর্যকুমার কুমার যাদব! আদৌ কি এই খবর সত্যি?

নরেন্দ্র মোদি স্টেডিয়াম: পিচ রিপোর্ট

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এই স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক হিসেবেই বহুল পরিচিত। বিশেষ করে রাতের ম্যাচে ব্যাটসম্যানরা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন।

তাই, এই মাঠে স্ট্রোক খেলা সহজ। সেই কারণে বড় স্কোর হওয়ার একটা সম্ভাবনা থাকে। একই সঙ্গে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ডিউ বা শিশির পড়লে বল করা বেশ খানিকটা কঠিন হয়ে যায়, ফলে রান তাড়া করা দল কিছুটা বাড়তি সুবিধা যে পায় তা বলাই বাহুল্য।

এই মাঠে পরিসংখ্যান ঠিক কী বলছে?

* প্রথমে ব্যাট করে জয়ের হার প্রায় ৬২ শতাংশ।
* অপরদিকে, প্রথমে বোলিং করে জয়ের হার প্রায় ৩৮ শতাংশ।

গড় প্রথম ইনিংস স্কোর প্রায় ১৮৮ রান এবং দ্বিতীয় ইনিংসে গড় স্কোর প্রায় ১৫৯ রান।

এক ঝলকে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্ম!

সাম্প্রতিক ম্যাচগুলিতে ভারতের ওভারঅল পারফরম্যান্স বলতে গেলে বেশ স্থিতিশীল।

টিম ইন্ডিয়ার শেষ পাঁচ ম্যাচের ফলাফল:

 জয়, জয়, জয়, হার, জয়।

অর্থাৎ, পাঁচটি ম্যাচের মধ্যে মোট ৪-টি ম্যাচেই জয়লাভ করেছে ভারত।

পাশাপাশি, নিউজিল্যান্ডের পারফরম্যান্সও বেশ ভালো, যদিও তাদের পারফরম্যান্সে কিছুটা ওঠানামা রয়েছে বলা যায়।

নিউজিল্যান্ডের শেষ পাঁচ ম্যাচের ফলাফল:

 জয়, হার, জয়, জয়, হার।

অর্থাৎ, নিউজিল্যান্ড এইক্ষেত্রে ভারতের থেকে কিছুটা পিছিয়েই রয়েছে।

ভারত-নিউজিল্যান্ডের মুখোমুখি পরিসংখ্যান!

টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইও বেশ আকর্ষণীয়।

নিউজিল্যান্ড ইতিমধ্যেই ১১টি ম্যাচ জিতেছে।

অন্যদিকে ভারত জিতেছে ১৮টি ম্যাচ।

অর্থাৎ পরিসংখ্যানের বিচারেও ভারত কিন্তু এগিয়ে রয়েছে।

নজর রাখার মতো ব্যাটসম্যান কারা?

আজকের ম্যাচের ফাইনালে কয়েকজন ব্যাটসম্যান ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন।

নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ইতিমধ্যেই টুর্নামেন্টে ২৮৯ রান করেছেন এবং দারুণ ফর্মে রয়েছেন।

উইকেটকিপার ব্যাটার সেফার্ট করেছেন ২৭৪ রান।

পাশাপাশি, ভারতের হয়ে দারুণ খেলছেন ঈশান কিষাণ। এই টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ২৬৩ রান।

নজরে থাকা বোলার কারা?

বোলিং বিভাগেও দুই দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার রয়েছেন।

ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী এই টুর্নামেন্টে ১৩টি উইকেট নিয়েছেন।

অপরদিকে, নিউজিল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ নিয়েছেন ১১টি উইকেট।

এছাড়া অলরাউন্ডার রচীন রবীন্দ্র ১১টি উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আজকের ম্যাচে কে এগিয়ে থাকতে পারে?

দুই দলই শক্তিশালী হলেও সামগ্রিক ভারসাম্য, ব্যাটিং গভীরতা এবং সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে টিম ইন্ডিয়া কিছুটা এগিয়ে রয়েছে।

আজকের ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ।

অপরদিকে, নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনা প্রায় ৪৫ শতাংশ।

যদি বুমরাহ বল হাতে ছন্দে থাকেন এবং সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণ ব্যাট হাতে ভালো শুরু দিতে পারেন, তাহলে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে। এখন দেখার বিষয় ম্যাচের মোড় কোনদিকে ঘোরে।

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে