CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

বৈভব সূর্যবংশী এবার ম্যাচ খেললেই পুলিশি খাতায় উঠবে নাম? মহা বিপদে রাজস্থান রয়্যালস!

বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে মহা সমস্যায় পড়ল রাজস্থান রয়্যালস। ১৫ বছর বয়সে দুরন্ত ছন্দে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়ে আইপিএল খেলছেন বৈভব সূর্যবংশী। এখনো পর্যন্ত আইপিএলের ৪০০রও বেশি রানের নজির করে ফেলেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরিও। কিন্তু এরই মধ্যে বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান রয়্যালস মহা সমস্যায়। বৈভব সূর্যবংশীকে নিয়ে এবার এফআইআর দায়ের করার হুমকি দিলেন কর্ণাটকের একজন সমাজকর্মী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তি জানান, আইপিএলে বৈভব খেললেই রাজস্থানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। কিন্তু কি এমন অন্যায় করলেন বৈভব, যার কারণে রীতিমতো এফআইআরের মুখোমুখি হতে হবে রাজস্থানকে?

Vaibhav Suryavanshi child labor case
Vaibhav Suryavanshi child labor case

বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে মহা সমস্যায় পড়ল রাজস্থান রয়্যালস। ১৫ বছর বয়সে দুরন্ত ছন্দে রাজস্থান রয়্যালসে নাম লিখিয়ে আইপিএল খেলছেন বৈভব সূর্যবংশী। এখনো পর্যন্ত আইপিএলের ৪০০রও বেশি রানের নজির করে ফেলেছেন তিনি। রয়েছে একটি সেঞ্চুরিও। কিন্তু এরই মধ্যে বৈভব সূর্যবংশীকে নিয়ে রাজস্থান রয়্যালস মহা সমস্যায়। বৈভব সূর্যবংশী-কে নিয়ে এবার এফআইআর দায়ের করার হুমকি দিলেন কর্ণাটকের একজন সমাজকর্মী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ব্যক্তি জানান, আইপিএলে বৈভব খেললেই রাজস্থানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বৈভবের খেলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মামলার হুমকি দিলেন সমাজকর্মী!

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কর্ণাটকের ওই সমাজকর্মী জানান, "বৈভবকে আইপিএলে খেলতে নেওয়া মানে তা শিশুশ্রমের সমান। ১৫ বছর বয়সী ওই ক্রিকেটারকে খেলিয়ে করে চলেছে রাজস্থান। একটি শিশুকে খেলানো হচ্ছে পেশাদার লিগে। এটা শিশুশ্রম এর সমান। ক্রিকেট নয়, বরং পড়াশোনায় মনোনিবেশ করা উচিত বৈভবের। তার উচিত স্কুলে যাওয়া। তা না হলে অন্য শিশুদের কাছে বৈভবকে নিয়ে কটু দৃষ্টান্ত স্থাপিত হবে।" এখানেই শেষ নয়, আপনার নিন্দা জানিয়ে ঐ ব্যক্তি আরো বলেন,"এই ঘটনা সত্যিই নিন্দনীয়। আমি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শিশু অধিকার ও শিশু শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করব। এটা শিশুশ্রম। এখন বৈভবের লেখাপড়া করা প্রয়োজন"। 

আরো পড়ুন: বড় মনের মানুষ রোহিত শর্মা, 'হিটম্যান'-এর উদারতা দেখে সবাই মুগ্ধ!

শিশুশ্রম নিয়ে কি বলছে ভারতের আইন?

প্রসঙ্গত, ভারতের আইন অনুসারে, ৬ থেকে ১৪ বছরের সমস্ত শিশুদের বিনামূল্যে কিংবা আর্থিকভাবে বিদ্যালয় পাঠানোর নিদান দেওয়া হয়েছে। যদিও বিনোদন কিংবা খেলাধুলার মতো বিষয়গুলিতে ১৪ বছরের কম বয়সের শিশুদের অংশগ্রহণে কোন বাধা নেই। আর সেই নিয়মের কথায় তুলে ধরেছেন এই সমাজকর্মী।
বলে রাখা ভালো, ২০২৪ সালে ইউরো কাপ চলার সময় স্প্যানিশ উইঙ্গার লামিন ইয়ামালের জন্য এই একই নিয়ম প্রযোজ্য ছিল। যদিও এই সমস্ত নিয়মের বেড়াজালে বৈভব জড়িয়ে পড়বেন কিনা, সেটা অবশ্য সময় বলবে।

আরো পড়ুন: দিনকে দিন চিন্তা বাড়ছে ভারতীয় দলের! আইপিএলের পর আদৌ কি ময়দানে ফিরতে পারবেন এই 'দুই' তারকা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে