CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

'...কীভাবে চাপ সামলায় দেখব’, ১৫ বছর বয়সী বৈভবকে বিরাট হুঁশিয়ারি দিয়ে দিলেন বিপক্ষ কোচ!

নিউজিল্যান্ড সিরিজের বহু আগে থেকে বৈভব সূর্যবংশী ক্রিকেট মহলে চর্চায় রয়েছেন। ভারতীয় দলে তাবড় তাবড় তারকা ব্যাটার থাকলেও নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার আলাদা করে নিশানায় রেখেছেন ১৫ বছরের এই তরুণ ক্রিকেটারকে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Rob Walter on Vaibhav Suryavanshi
Rob Walter on Vaibhav Suryavanshi

নিউজিল্যান্ড সিরিজের বহু আগে থেকে বৈভব সূর্যবংশী ক্রিকেট মহলে চর্চায় রয়েছেন। ভারতীয় দলে তাবড় তাবড় তারকা ব্যাটার থাকলেও নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার আলাদা করে নিশানায় রেখেছেন ১৫ বছরের এই তরুণ ক্রিকেটারকে। আপাতত এশিয়ান গেমস ও তার পরের নিউজিল্যান্ড সফর হল তাঁর পাখির চোখ।

বাউন্সি পিচেই হবে বৈভবের আসল পরীক্ষা!

এ পর্যন্ত মূলত ভারতের পিচেই বৈভব বেশি খেলেছে। সেই প্রসঙ্গ তুলেই আগাম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, “আমিও দেখতে চাই, আমাদের দেশের গতিময় আর বাউন্সি পিচে কীভাবে খেলে বৈভব। তখনই বোঝা যাবে, কোথায় পার্থক্যের জায়গাটা। নিঃসন্দেহে বৈভব একজন দারুণ ক্রিকেটার, বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধে আইপিএলে তাকে দেখেছি আধিপত্য বিস্তার করতে। যদিও বিভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াই হল আসল পরীক্ষা। আমাদের দেশে খেলতে এলেই বৈভব বুঝতে পারবে কেমন বোলিং অপেক্ষা করছে ওর সামনে।”

আরো পড়ুন: ঘণ্টায় ৯৫ মাইলেরও বেশি দুরন্ত গতি এবার অতীত! আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানিয়ে দিলেন ইংল্যান্ডের এই বিশ্বজয়ী তারকা!

কোচ হিসেবে মানসিক চাপ তৈরি করতে চান ওয়াল্টার!

প্রতিপক্ষ দলের কোচ হিসেবে মানসিকভাবে বৈভবকে চাপে রাখাই যে তাঁর লক্ষ্য, সেটাই স্পষ্ট করে দিয়েছেন ওয়াল্টার। ওয়াল্টার জানান, “আমি বিপক্ষ কোচ হিসেবে চাইব ওকে চাপে রাখতে, কারণ তখনই দেখা যাবে যে কীভাবে ও পাল্টা জবাব দেয়। তবে যদি শেষ পর্যন্ত ও যদি স্কোয়াডে না থাকে, তাহলে ওর চেয়েও অনেক ভালো খেলোয়াড় ভারতে রয়েছে।” যদিও এখনও নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেনি বিসিসিআই, ফলে এই সিরিজে বৈভব সুযোগ পাবেন কি না সেটা নিশ্চিত নয়। তাছাড়া সদ্য শেষ হওয়া দেশের মাটিতে আফগানিস্তান সিরিজে এই তরুণ প্রথম একাদশে জায়গা পাননি।

টি-২০ বিশ্বকাপ হারের বদলার মঞ্চ নিউজিল্যান্ডের:

আপাতত এশিয়ান গেমস এর তারপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ এবং শেষে ভারতের বিপক্ষে সফর রয়েছে নিউজিল্যান্ডের সামনে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা এই টি-২০ সিরিজে শুধু নিজেদের পিচে কিউয়িরা তরুণদের পরীক্ষাই নেবে না। গতবছর ভারতের কাছে টি-২০ বিশ্বকাপে হেরে যাওয়ার জ্বালা মিটিয়ে ‘বদলা’ নেওয়ার জন্যই তারা মাঠে নামবে।

আরো পড়ুন: ভারতের তাবড় তাবড় ক্রিকেটাররাও জাপানের এই স্কুল স্টুডেন্ট বোলারের কাছে টিকতে পারলেন না! চেনেন, জাপানের এই 'স্কুল বয়'-কে?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে