CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

Virat Kohli Diet: রোনাল্ডোকে দেখেই নিজের খাদ্যাভ্যাসে বদল এনেছে বিরাট, মাছ-মাংস ছেড়ে বিরাটের পাতে কী কী থাকে?

একটা সময় ছিল যখন, মাছ-মাংস, তেল-মশলা দেওয়া খাবার, ছোলে-ভাটুরে, রাজমা-চাউল— এসব খাবার ছাড়া একটা দিনও চলত না টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। তবে নিজের ফিটনেস আর মাঠের পারফরম্যান্সর আরও উন্নত করতেই নিজের খাদ্যাভ্যাস সম্পূর্ণ বদলে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই ফাঁস করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন রন্ধনশিল্পী অরুণ চৌহান। কী বললেন তিনি?

Virat Kohli diet
Virat Kohli diet

একটা সময় ছিল যখন, মাছ-মাংস, তেল-মশলা দেওয়া খাবার,  ছোলে-ভাটুরে, রাজমা-চাউল— এসব খাবার ছাড়া একটা দিনও চলত না টিম ইন্ডিয়া-র প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি-র। তবে নিজের ফিটনেস আর মাঠের পারফরম্যান্সর আরও উন্নত করতেই নিজের খাদ্যাভ্যাস সম্পূর্ণ বদলে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই ফাঁস করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন রন্ধনশিল্পী অরুণ চৌহান।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনযাপন আর ফিটনেসের একনিষ্ঠ ভক্ত বিরাট!

অরুণ চৌহান জানান, বিরাট কেরিয়ারের শুরুতে প্রায় সব ধরনের খাবার খেতেন। বিশেষত তাঁর আলাদাই দুর্বলতা ছিল তেল-মশলাযুক্ত খাবারের প্রতি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কঠোর শৃঙ্খলা মেনে চলে শরীরকে আরও সুস্থ আর সক্ষম করে তোলার জন্য খাদ্যাভ্যাসে বিরাট পরিবর্তন আনেন তিনি। অরুণের মতে, বিরাটকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে তুলেছে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জীবনযাপন আর ফিটনেস।

নিরামিষ খাবারেই নির্ভর করেন বিরাট!

বিরাটের খাদ্যতালিকায় বর্তমানে নিরামিষ খাবারের প্রাধান্যই বেশি। পনিরের পরিবর্তে তিনি টোফু, প্রচুর পরিমাণে স্যালাড, অঙ্কুরিত শস্য, ডাল ও বিভিন্ন ধরনের শাকসবজি, বিশেষত তাঁর নিয়মিত খাবারের তালিকায় লেটুস থাকেই। তিনি অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলেন।

আরো পড়ুন: ভারতকে 'লজ্জা'-র হাত থেকে বাঁচাতে এবার ঘাম ঝরাচ্ছেন রোহিত...!

কী বলছেন পুষ্টিবিদরা:

পুষ্টিবিদরা বলছেন, বিরাটের এই পরিবর্তনের নিয়ম ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই হল সবচেয়ে বড় শিক্ষা। কী খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন ও কখন খাচ্ছেন একজন ক্রীড়াবিদের জন্য— এই তিন বিষয়ই পেশির গঠন, শরীরের শক্তি, হজমশক্তি আর মাঠের পারফরম্যান্সে বড় প্রভাব ফেলে।

যদিও বিশেষজ্ঞদের পরামর্শ, সবার জন্য বিরাটের খাদ্যাভ্যাস সমানভাবে উপযোগী না হতেও পারে। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল  শারীরিক অবস্থা, বয়স, কাজের ধরন আর পুষ্টির চাহিদা অনুসারে খাদ্যতালিকা নির্ধারণ করা। অন্ধভাবে অন্যের খাদ্যাভ্যাস  অনুসরণ না করে নিজের প্রয়োজন অনুসারে স্বাস্থ্যকর খাবারকে বেছে নেওয়াটাই শ্রেয়।

আরো পড়ুন: চতুর্থ ভারতীয় হিসেবে বিরাট নজির গড়লেন শুভমন, ঝড়ের গতিতে শচীনের সঙ্গে ছবি ভাইরাল!

ট্যাগ:IndiaVirat Kohli

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে