CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

ভারতকে 'লজ্জা'-র হাত থেকে বাঁচাতে এবার ঘাম ঝরাচ্ছেন রোহিত...!

টি-২০ সিরিজ়ে হতশ্রী পারফরম্যান্সের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ভারত। প্রথম এক দিনের ম্যাচে আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের সঙ্গে সম্মুখ সমরে নামবে ভারত। তার আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাই তিনি ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন দলের বাকি সদস্যদের আগেই। কেন হঠাৎ এতো আগেই ইংল্যান্ড গেলেন রোহিত?

Rohit Sharma practice
Rohit Sharma practice

টি-২০ সিরিজ়ে হতশ্রী পারফরম্যান্সের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে প্রস্তুত ভারত। প্রথম এক দিনের ম্যাচে আগামী ১৪ জুলাই ইংল্যান্ডের সঙ্গে সম্মুখ সমরে নামবে ভারত। তার আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাই তিনি ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন দলের বাকি সদস্যদের আগেই।

ওয়ান ডে সিরিজে সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে ভারত!

এখন পর্যন্ত ভারতীয় দলের টি-২০ সফর মোটেই সুখকর নয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ০-২ ব্যবধানে সিরিজ হেরে যাওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচে পরাজিত হয়েছে ভারত। ফলে ইতিমধ্যেই টি-২০ সিরিজ় হাতছাড়া হয়েছে। এমতাবস্থায় ওয়ান ডে সিরিজ়ই হল টিম ইন্ডিয়া-র সামনে সম্মান বাঁচানোর বিশাল মঞ্চ।

লন্ডনের বিভিন্ন ক্লাবে অনুশীলন করছেন রোহিত শর্মা!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দিন কয়েক আগেই রোহিত শর্মা পৌঁছেছেন লন্ডনে। টি-২০ সিরিজ় চলায় এখনও ভারতীয় দলের সঙ্গে তিনি যোগ দেননি। লন্ডনের বিভিন্ন ক্লাবে নিজের উদ্যোগেই তিনি অনুশীলন শুরু করেছেন। বার্কশায়ারের স্লগ ক্রিকেট ক্লাবে প্রথম দু’দিন অনুশীলন করে স্থানীয় বোলারদের বিরুদ্ধে রোহিত ব্যাটিং করেন। এরপর আরও কয়েক দিন ব্লনডিন পার্কের সুইনকোম্ব ক্রিকেট ক্লাবে প্রস্তুতি সেরে নিয়ে ভারতীয় দলের সঙ্গে বার্মিংহামে যোগ দেবেন। সেখানেই আয়োজিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

ইংল্যান্ডের মাটিতে রোহিতের রেকর্ড:

ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে ক্রিকেটে অত্যন্ত উজ্জ্বল রোহিতের রেকর্ড। ২৭টি ম্যাচে ৬৪.৯ গড়ে ১,৪২৮ রান করেছেন তিনি।এবারও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারতীয় ওপেনার বড় ইনিংস খেলতে চান ।

আরো পড়ুন: চতুর্থ ভারতীয় হিসেবে বিরাট নজির গড়লেন শুভমন, ঝড়ের গতিতে শচীনের সঙ্গে ছবি ভাইরাল!

ভারতকে জেতানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিত:

আইপিএলের পর রোহিত খুব বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামেননি রোহিত। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য দীর্ঘদিন ধরে মাঠের বাইরে ছিলেন তিনি। পরে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শুধু ওয়ানডে সিরিজ় খেলেন। টেস্ট ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নেওয়ার কারণে এখন তিনি পুরো মনোযোগ দিয়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। তাঁর বড় লক্ষ্য, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে খেলা। শুধু তাই নয়, ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে তিনি হারের আক্ষেপকে মুছে দিয়ে দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করতেও মরিয়া রোহিত।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে বড়সড় রদবদল করে দিল BCCI!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে