CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

চতুর্থ ভারতীয় হিসেবে বিরাট নজির গড়লেন শুভমন, ঝড়ের গতিতে শচীনের সঙ্গে ছবি ভাইরাল!

বিশেষ অতিথি হিসেবে লন্ডনের ঐতিহ্যবাহী উইম্বলডনের সেন্টার কোর্টের রয়্যাল বক্সে উপস্থিত থেকে এবার নজির স্থাপন করলেন ভারতের টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। পুরুষদের সেমিফাইনাল ম্যাচ দেখতে শুক্রবার কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের পাশে বসে তিনি ম্যাচ উপভোগ করেন।

Shubman Gill and Sachin Tendulkar at Wimbledon
Shubman Gill and Sachin Tendulkar at Wimbledon

বিশেষ অতিথি হিসেবে লন্ডনের ঐতিহ্যবাহী উইম্বলডনের সেন্টার কোর্টের রয়্যাল বক্সে উপস্থিত থেকে এবার নজির স্থাপন করলেন ভারতের টেস্ট ও ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। পুরুষদের সেমিফাইনাল ম্যাচ দেখতে শুক্রবার কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের পাশে বসে তিনি ম্যাচ উপভোগ করেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ব্যাপক ভাইরাল হয়েছে। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে শুভমন!

কয়েক দিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন শুভমান। ক্রিকেটীয় প্রস্তুতির পাশাপাশি তাঁকে দেখা যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরেও। ইতিপূর্বে ব্রিটিশ গ্রাঁ প্রিতে ফর্মুলা ওয়ানের ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তবে এবার বিশেষ আমন্ত্রণ পেলেন উইম্বলডনের রয়্যাল বক্সেও। 

শচীন, বিরাট আর রোহিতের পর রয়্যাল বক্সে চতুর্থ ভারতীয় অধিনায়ক শুভমন!

সাধারণত রাজপরিবারের সদস্য, রাজনীতিক, বিশ্বখ্যাত ক্রীড়াবিদ,  শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিদেরই উইম্বলডনের রয়্যাল বক্সে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। ভারতীয় ক্রিকেট অধিনায়কদের মধ্যে প্রথম এই সম্মান পেয়েছিলেন শচীন তেণ্ডুলকর। তারপর বিরাট কোহলি আর রোহিত শর্মার পর এই মর্যাদা চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে অর্জন কর নিলেন শুভমান গিল।

স্যুট-টাই আর সানগ্লাসে সজ্জিত শুভমন:

সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে স্যুট-টাই আর সানগ্লাসে সজ্জিত শুভমানের রাজকীয় উপস্থিতি। তার ওপর শচীনের সঙ্গে তাঁকে একই ফ্রেমে দেখে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। শুধু তাই নয়, দীর্ঘদিনের গুঞ্জনকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য কিংবা নিশ্চিত তথ্য মেলেনি।

আরো পড়ুন: গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে বড়সড় রদবদল করে দিল BCCI!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শচীনের সঙ্গে ফেদেরার এবং লারার ছবি:

এদিন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ও ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ব্রায়ান লারা রয়্যাল বক্সে আরও উপস্থিত ছিলেন। নেটমাধ্যমে দারুন সাড়া ফেলেছে শচীনের সঙ্গে ফেদেরার এবং লারার তোলা ছবি।

জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ কোর্টের লড়াইয়ে দুরন্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষকে সোজা সেটে হারিয়ে ফাইনালে জায়গা পেয়েছে। টাইব্রেকারে প্রথম সেট গড়ালেও শেষমেষ জয়ের হাসি হাসলেন জেরেভ। ফাইনালে ইতালির ইয়ানিক সিনার তাঁর প্রতিপক্ষ হবেন।

আরো পড়ুন: পুরুষ ও মহিলা ক্রিকেটারদের মানসিক চাপ এক নয়, কারণ জানলে অবাক হবেন!

ট্যাগ:Shubman Gill

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে