CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে বড়সড় রদবদল করে দিল BCCI!

বড়সড় কোচিং রদবদলের ইঙ্গিত ভারতীয় ক্রিকেট দলে। খুব শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন দলের সাপোর্ট স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলে জোর জল্পনা চলছে। এখনও যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর, নতুন দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট কোচ। ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।

Gautam Gambhir support staff
Gautam Gambhir support staff

বড়সড় কোচিং রদবদলের ইঙ্গিত ভারতীয় ক্রিকেট দলে। খুব শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন দলের সাপোর্ট স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলে জোর জল্পনা চলছে। এখনও যদিও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু সূত্রের খবর, নতুন দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট কোচ।

গৌতম গম্ভীরের কোচিং স্টাফদের সঙ্গে ২+১ বছরের চুক্তি BCCI-র!

২০২৪ সালের জুলাই মাসে গৌতম গম্ভীর শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে মর্নে মর্কেল বোলিং কোচ হিসেবে যোগদান করেন। জানা গিয়েছে, BCCI-এর ২+১ বছরের চুক্তি রয়েছে গম্ভীরের কোচিং দলের স্টাফদের সঙ্গে। অর্থাৎ, উভয় পক্ষ চাইলে প্রথম দুই বছর শেষে চুক্তি বৃদ্ধি করতে পারে আরও এক বছরের জন্য।

নির্বাচক কমিটি এবং কোচিং স্টাফের মধ্যে মতপার্থক্য নিয়ে জটিলতা!

যদিও জানা যাচ্ছে, গত কয়েক মাসে অস্বস্তি বেড়েছে ভারতীয় দলের ড্রেসিংরুমে। বিশেষত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হেরে যাওয়ার পর থেকে আরও জটিল হয়েছে পরিস্থিতি। সূত্রের খবর, পরিস্থিতিকে কঠিন করেছে নির্বাচক কমিটি এবং কোচিং স্টাফের মধ্যে মতপার্থক্যও।

এদিকে সৈরাজ বহুতলের স্পিন বোলিং কোচ হিসেবে অন্তর্ভুক্তি যে সাময়িক নয়, তাও এখন স্পষ্ট হয়েছে। ইতিপূর্বে ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরে মর্নে মর্কেল পারিবারিক কারণে অনুপস্থিত ছিলেন। তাই, অন্তর্বর্তীকালীন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন বহুতলে।

জিম্বাবোয়ে সফরে ভিভিএস লক্ষ্মণ:

গম্ভীরের পরিবর্তে জিম্বাবোয়ে সফরে ভিভিএস লক্ষ্মণ এবং অন্য কোচদের প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। একাধিক ক্রিকেট মহল মনে করেছেন, গম্ভীরের কোচিং স্টাফ আইপিএলের সময় দীর্ঘ বিরতি পেয়েছিল। সেই জন্যই এত ছোট সিরিজে অন্য কোচিং দল পাঠানোর সিদ্ধান্ত গ্রহণের পেছনে অন্য কোনও পরিকল্পনা থাকতেই পারে।

আরো পড়ুন: Vaibhav Sooryavanshi's Weakness: বৈভবের 'দুর্বলতা' জেনে গিয়েছেন আর্চার!

কী জানালেন দেবজিত সাইকিয়া:

অন্যদিকে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানান, একদিনের সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়া-র সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করতে একটি বৈঠক করা হবে। কিন্তু সেই বৈঠকে শুধু দলের পারফরম্যান্স এবং কোথায় কোন ঘাটতি ছিল, সেই নিয়েই আলোচনা করা হবে। তবে তিনি স্পষ্ট জানান, কোচিং স্টাফে সম্ভাব্য পরিবর্তনের বিষয় নিয়ে কোনও আলোচনা হবে না।

ভারতীয় ক্রিকেটে আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ মুহূর্তে যদি সংশ্লিষ্ট কোচরা সিদ্ধান্ত না পরিবর্তন করেন, তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের কোচিং সেটআপে আসন্ন টেস্ট সিরিজ থেকেই নতুন চেহারা চোখে পড়বে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য নজর এখন বিসিসিআই ও প্রধান কোচ গৌতম গম্ভীরের দিকেই।

আরো পড়ুন: Big Bash League: ভারতের মাটিতে শুরু হতে চলেছে 'আইপিএল ২.o', ভারতের বুকে নতুন ইতিহাস গড়তে চলেছে অস্ট্রেলিয়া!

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে