CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Big Bash League: ভারতের মাটিতে শুরু হতে চলেছে 'আইপিএল ২.o', ভারতের বুকে নতুন ইতিহাস গড়তে চলেছে অস্ট্রেলিয়া!

ইতিহাসের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ। এবার প্রথমবারের মতো বিবিএলের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বাইরে। আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, ভারতের চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী ১২ ডিসেম্বর মুখোমুখি হতে চলেছে মেলবোর্ন রেনেগেডস আর বর্তমান চ্যাম্পিয়ন পর্থ স্কর্চার্স। কেএফসি বিগ ব্যাশ লিগের ১৬তম আসরের সূচনা ঘটবে এই ম্যাচের মধ্য দিয়ে।

India to host BBL opening match
India to host BBL opening match

ইতিহাসের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছে অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ। এবার প্রথমবারের মতো বিবিএলের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বাইরে। আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা করেছে, ভারতের চেন্নাইয়ের ঐতিহ্যবাহী এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী ১২ ডিসেম্বর মুখোমুখি হতে চলেছে মেলবোর্ন রেনেগেডস আর বর্তমান চ্যাম্পিয়ন পর্থ স্কর্চার্স। কেএফসি বিগ ব্যাশ লিগের ১৬তম আসরের সূচনা ঘটবে এই ম্যাচের মধ্য দিয়ে। বিগ ব্যাশকে অনেকেই আইপিএলের সাথে তুলনা করে 'আইপিএল ২.o' বলে।

'আইপিএল ২.o'-র উদ্ধোধনী ম্যাচের সময় এবং সম্প্রচারকারী চ্যানেল!

ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ। স্বাগতিক দলের ভূমিকায় থাকবে রেনেগেডস। ৩৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তিল ধারনের জায়গা থাকবে না বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাচটি ভারতীয় দর্শকদের জন্য সম্প্রচারের দায়িত্বে নিয়োজিত আছে জিওস্টার। এদিকে ৭প্লাস, চ্যানেল সেভেন, কায়ো স্পোর্টস এবং ফক্স ক্রিকেটে অস্ট্রেলিয়ায় সরাসরি দেখা যাবে এই ম্যাচে।

ভারতেও রয়েছে বিগ ব্যাশ লিগের বিপুল জনপ্রিয়তা!

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন জানান, ভারতের মাটিতে বিগ ব্যাশ লিগের একটি ম্যাচের আয়োজন শুধুমাত্র কোনো ক্রীড়া ইভেন্ট নয়। বরং বিগ ব্যাশকে এটি  বৈশ্বিক পর্যায়ে অধিক জনপ্রিয় করে তুলতে বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। তিনি মনে করেন, অস্ট্রেলিয়ার বাইরে বিশেষত ভারতে বিপুল দর্শকসংখ্যা রয়েছে বিগ ব্যাশ লিগের। গত সিজনে বিগ ব্যাশের টেলিভিশন দর্শকসংখ্যা অ্যাশেজ টেস্ট সিরিজের দর্শকের তুলনায় ভারতে প্রায় ৫০ শতাংশ বেশি দেখা গিয়েছে।

ভারতে বিগ ব্যাশের একটি ম্যাচ আয়োজনের ঘোষনা করে অস্ট্রেলিয়া এবং ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি:

শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যৌথভাবে এই ঐতিহাসিক ম্যাচের ঘোষণা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে দুই দেশের সরকারের সমর্থনেই। দুই দেশের ক্রিকেট সম্পর্ক আরো উন্নত হবে বলে মনে করছে দুই দেশের সরকার। 

কেন চেন্নাইকে বেছে নেওয়া হল ভেন্যু হিসেবে?

ভেন্যু হিসেবে চেন্নাইকে বেছে নেওয়ার পেছনে আসল কারণ, এই শহরের গভীর ক্রিকেট সংস্কৃতি ও আইপিএলের চেন্নাই সুপার কিংসের প্রচুর সংখ্যক সমর্থকগোষ্ঠী। ক্রিকেট অস্ট্রেলিয়া মনে করে, উপচে পড়া দর্শকের উপস্থিতি দেখা যাবে চেপকের গ্যালারিতে। তাতে বিগ ব্যাশ ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছাকাছি পৌঁছাবে।

আরো পড়ুন: ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বের ১ নম্বর হতে চায় ইংল্যান্ড— বড় কথা জানিয়ে দিলেন অধিনায়ক হ্যারি ব্রুক!

পর্থ স্কর্চার্সে রয়েছেন আইপিএল খেলা খেলোয়াড়রা:

বিশ্বের অন্যতম সফল টি-২০ ফ্র্যাঞ্চাইজি বর্তমান চ্যাম্পিয়ন পর্থ স্কর্চার্স। এখন পর্যন্ত তারা বিগ ব্যাশ শিরোপা জিতেছে ছয়বার। স্কর্চার্সের দলে থাকছেন আইপিএলে খেলা মিচেল মার্শ আর কুপার কনোলির মতো তারকারা। চেন্নাইয়ের উইকেট আর পরিবেশের সঙ্গে ইতিমধ্যেই বেশ পরিচিত তাঁরা। অন্যদিকে, স্বাগতিক দল হিসেবে মেলবোর্ন রেনেগেডসকে বেছে নেওয়ার কারণ তাদের সূচির নমনীয়তা 

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই ম্যাচ শুধুই কোনোও টুর্নামেন্টের উদ্বোধন নয়। ঘরোয়া লিগগুলোর বিশ্ব ক্রিকেটে আন্তর্জাতিক সম্প্রসারণের নতুন দিগন্ত খুলে উন্মোচিত করবে এই ম্যাচ। ইতিমধ্যেই নিজেদের দেশের বাইরে এনএফএল, এনবিএ-সহ বিশ্বের বড় বড় ক্রীড়া লিগ নিয়মিত ম্যাচের আয়োজন করছে। বিগ ব্যাশ লিগও সেই পথেই। ভারতের মাটিতে এই প্রথমবার কোন বিদেশী ক্রিকেট লিগের নিয়মিত সিজনের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

আরো পড়ুন: Sanju Samson: সঞ্জু স্যামসনের মতো তারকাকে জিম্বাবোয়ে সফরের দল থেকে বাদ দেওয়া ‘চরম অন্যায়’— বড় থেকে বলে দিলেন অশ্বিন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে