CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

Sanju Samson: সঞ্জু স্যামসনের মতো তারকাকে জিম্বাবোয়ে সফরের দল থেকে বাদ দেওয়া ‘চরম অন্যায়’— বড় থেকে বলে দিলেন অশ্বিন!

উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে ভারতের জিম্বাবোয়ে সফরের টি-২০ দল থেকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানের এক অনুষ্ঠান অ্যাশ কি বাত-এ তিনি জন্য, এই সিদ্ধান্ত "একেবারেই অন্যায়"। বারবার দল পরিবর্তন করলে অনিশ্চয়তা তৈরি হয় ক্রিকেটারদের মধ্যে, ভারতের টি-২০ দলের জন্য তা ক্ষতিকর হতে পারে। আর কী কী বললেন তিনি?

Sanju Samson
Sanju Samson

উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে ভারতের জিম্বাবোয়ে সফরের টি-২০ দল থেকে বাদ দেওয়া নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানের এক অনুষ্ঠান অ্যাশ কি বাত-এ তিনি জন্য, এই সিদ্ধান্ত "একেবারেই অন্যায়"। বারবার দল পরিবর্তন করলে অনিশ্চয়তা তৈরি হয় ক্রিকেটারদের মধ্যে, ভারতের টি-২০ দলের জন্য তা ক্ষতিকর হতে পারে।

সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ায় চরম ক্ষুব্ধ অশ্বিন!

রবিচন্দ্রন অশ্বিন জানান, "এই সিদ্ধান্তের সঙ্গে আমি মোটেই একমত নই। এটা সত্যি অন্যায়। কয়েকটা খারাপ ইনিংসের জন্য কোনও ক্রিকেটারকে বাদ দেওয়া উচিত নয়। ইতিমধ্যেই দুটি ম্যাচ হেরেছে ভারত। যদি আবারও হারে, তবে কি বাদ দেওয়া হবে আরও কাউকে? এবার কার পালা? এইভাবে চলতে পারে না।"

আরও পড়ুন-'বেঙ্গালুরু আমার জীবন বদলে দিয়েছে', আরসিবি ফ্যানেদের ভালোবাসায় আবেগঘন এবি ডি ভিলিয়ার্স!

এবার দলে জায়গায় হারানোর ভয়ে খেলবেন সঞ্জু!

তাঁর কথায়, দলে জায়গা হারানোর ভয়ে এবার ক্রিকেটাররা দলের পরিবর্তে, নিজের জায়গা বাঁচাতে জন্য খেলবেন। টি-২০ মতো দ্রুতগতির ক্রিকেটে এই ধরনের মানসিকতা দলের জন্য ক্ষতি করবে।

সঞ্জু স্যামসনের বদলে নেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীকে:

সম্প্রতি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এ বছরের টি-২০ বিশ্বকাপে 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' হওয়া সঞ্জু স্যামসন শেষ তিনটি ইনিংসে ৫, ০ ও ১ রান করেন। তারপর প্রথম একাদশ থেকে তাঁকে সরিয়ে সুযোগ দেওয়া হয় ১৫ বছরের প্রতিভাবান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে। পরে স্যামসনের নাম রাখা হয়নি জিম্বাবোয়ে সফরের দলেও।

অশ্বিন মনে করেন, ভবিষ্যতে সুযোগ পেলেও সঞ্জু স্যামসনের মনে নিজের জায়গা ধরে রাখার জন্য একটা চাপ কাজ করবে। তাঁর কথায়, "মনে করুন, ২৫ বলে ৪৫ বা ৪৮ রান করল সঞ্জু। অর্ধশতরান পূর্ণ করতে আরও দু-একটি বল নিল সে, তখন তাকে দোষারোপ করা যাবে না। কারণ এবার সে নিজের জায়গা বাঁচাতেই খেলবে।"

আরও পড়ুন- বারবার একই ভুল! ইংল্যান্ডে গিয়ে এভাবে মুখ পুড়ল ভারতের! কোন ভুলে ডুবলেন শ্রেয়সরা?

ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো হলেই সুযোগ জাতীয় দলে:

 ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স ভালো করলেই সুযোগ পাওয়া উচিত জাতীয় দলে, এমন ধারণার পরিপন্থী অশ্বিন। তাঁর কথায় "দারুণ খেলেছে প্রভসিমরন সিং, সে রান করেছে ৫০০-র বেশি। আলোচনা হতে পারে তাঁর সুযোগ পাওয়ার দাবি নিয়ে। তবে,একটি সিজনে ৫০০ রান করলেই যে ভারতের হয়ে মাঠে নামা নিশ্চিত হবে, একথা কোথাও লেখা নেই।

অশ্বিনের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর, সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দেও নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে