CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বারবার একই ভুল! ইংল্যান্ডে গিয়ে এভাবে মুখ পুড়ল ভারতের! কোন ভুলে ডুবলেন শ্রেয়সরা?

ভারতীয় টি-২০ দলের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত ইংল্যান্ড সফরেও। বৃহস্পতিবার আয়োজিত চতুর্থ টি-২০-তে ৯ উইকেটের বিরাট ব্যবধানে হেরে গিয়ে, পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসল ইংল্যান্ডের কাছে। ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান করলেও, সেই লক্ষ্য স্বাগতিকরা মাত্র এক উইকেট খুইয়ে ৩৭ বল হাতে রেখেই পার করে যায়। কেমন ছিল এদিনের ম্যাচ?

Shreyas Iyer sad
Shreyas Iyer sad

ভারতীয় টি-২০ দলের হতাশাজনক পারফরম্যান্স অব্যাহত ইংল্যান্ড সফরেও। বৃহস্পতিবার আয়োজিত চতুর্থ টি-২০-তে ৯ উইকেটের বিরাট ব্যবধানে হেরে গিয়ে, পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসল ইংল্যান্ডের কাছে। ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান করলেও, সেই লক্ষ্য স্বাগতিকরা মাত্র এক উইকেট খুইয়ে ৩৭ বল হাতে রেখেই পার করে যায়।

নিজেকে প্রমাণ করতে ব্যর্থ বৈভব সূর্যবংশী!

শুরু থেকেই ভারতের ব্যাটিং চাপে পড়ে। মাত্র ৪ রান করে ঈশান কিষান ফিরলেও, ১৬ রানের বেশি করতে ব্যর্থ হন অভিষেক শর্মা-ও। আবারও ব্যর্থ হন বিষ্ময় তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেলেও নিজেকে এখনও প্রমাণ করতে পারলেন না এই তরুণ ব্যাটার।

সম্মানজনক স্কোর উঠে আসে শ্রেয়সের সৌজন্যে!

তারপর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন শিবম দুবে এবং অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে শিবম ২২ রান করে আউট হতেই দ্রুত ভেঙে পড়ে ভারতের মিডল অর্ডার। শ্রেয়স এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন। ৪৯ বলে তিনি ৮০ রানে অপরাজিত থাকেন। ৪টি চার ও ৫টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। সম্মানজনক স্কোরে ভারত পৌঁছাতে পারল শ্রেয়সের দুর্দান্ত ইনিংসের সৌজন্যেই। 

ভারতীয় বোলিং আক্রমণকে ধরাশায়ী করল ইংল্যান্ড:

শুরুতেই ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জস বাটলারকে মাত্র ৮ রানে হারায় ইংল্যান্ড। কিন্তু তারপর ফিল সল্ট আর হ্যারি ব্রুক ভারতীয় বোলিং আক্রমণকে পুরোই দিশেহারা করে দেন। ৪২ বলে সল্ট ৫৯ রানে ও হ্যারি ব্রুক ৩৫ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে সহজ জয় এনে দেন দলকে। ৮টি চার ও ৪টি ছক্কা ছিল ব্রুকের ইনিংসে। 

আরো পড়ুন: 'বেঙ্গালুরু আমার জীবন বদলে দিয়েছে', আরসিবি ফ্যানেদের ভালোবাসায় আবেগঘন এবি ডি ভিলিয়ার্স!

ব্যাটিং আর বোলিং- দুই বিভাগেই ব্যর্থ ভারত:

এই হেরে যাওয়ার পর প্রশ্ন আরও জোরালো হয়েছে ভারতের পারফরম্যান্স নিয়ে। ব্যাটিং আর বোলিং, ধারাবাহিক ব্যর্থতা দুই বিভাগেই। স্বাভাবিক ভাবেই দলের চিন্তা বাড়ছে। ম্যাচ শেষে দলকে কোচ গৌতম গম্ভীর ‘রিসেট’ করার কথা বলেন। কিন্তু তার কোনো প্রতিফলন মাঠের পারফরম্যান্সে এখনো চোখে পড়ছে না।

নতুন অধিনায়ক শ্রেয়সের নেতৃত্বে কি শেষ ম্যাচেও হারবে ভারত?

আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে দল নির্বাচন আর নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে সমালোচনা। ছয় ম্যাচেও নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে জয়ের মুখ দেখলো না ভারত। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচেও হেরে গেলে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়বে ভারত!

আরো পড়ুন: ট্রেন্ট ব্রিজে ভরাডুবির পর আত্মসমালোচনায় মজলেন গৌতম গম্ভীর, বললেন বড় কথা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে