CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

ট্রেন্ট ব্রিজে ভরাডুবির পর আত্মসমালোচনায় মজলেন গৌতম গম্ভীর, বললেন বড় কথা!

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০-তে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে ১২৫ রানের লজ্জাজনক ভাবে হেরে গিয়েছে ভারত। এবার দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে আত্মসমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করেন, আয়ারল্যান্ড সফরের পর থেকেই ভারত ম্যাচের পরিস্থিতি সঠিক ভাবে বুঝতে ও সেই অনুযায়ী খেলতে ব্যর্থ হচ্ছে। আর কী বললেন গম্ভীর?

Gautam Gambhir reviewing India's loss
Gautam Gambhir reviewing India's loss

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-২০-তে মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে ১২৫ রানের লজ্জাজনক ভাবে হেরে গিয়েছে ভারত। এবার দলের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে আত্মসমালোচনা করলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করেন, আয়ারল্যান্ড সফরের পর থেকেই ভারত ম্যাচের পরিস্থিতি সঠিক ভাবে বুঝতে ও সেই অনুযায়ী খেলতে ব্যর্থ হচ্ছে।

ম্যাচের পরিস্থিতি বিবেচনায় ব্যর্থ ভারত!

ম্যাচ শেষে কোচ গৌতম গম্ভীর বলেন, "চারটি ম্যাচে হেরে গেলেই একটি দল কখনও খারাপ হয়ে যায় না। কিন্তু পরিস্থিতি সঠিক ভাবে বিচার করতে আমরা পারিনি। টি-২০-তে ম্যাচের পরিস্থিতি পড়ে নিয়ে, সেই অনুযায়ী পরিকল্পনা পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক সেখানেই পিছিয়ে পড়েছি আমরা।"

অভিজ্ঞ ব্যাটারদের ইনিংস গড়ার দায়িত্ব নেওয়ার কথা বলেন গৌতম গম্ভীর!

শর্ট বল আর অতিরিক্ত বাউন্স সামলাতে ভারতের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও বিষয়টিকে একদিনের ব্যর্থতা বলেই মনে করছেন গৌতম গম্ভীর। তিনি দাবি করেন, আগের দুটি ম্যাচেই ১৯০ রান করেছিল ভারত। উচ্চ ঝুঁকির আক্রমণাত্মক ক্রিকেট খেলায় এই ধরনের ব্যর্থতা মাঝেমধ্যে আসতেই পারে। যদিও তিনি স্বীকার করে নেন, মিডল অর্ডারের পরিস্থিতি বুঝে অভিজ্ঞ ব্যাটারদের ইনিংস গড়ার দায়িত্ব নিতে হবে আরও ভালোভাবে।

হারের মূল্যায়নে গম্ভীরের তুলনায় কঠিন শ্রেয়স:

এদিকে হারের মূল্যায়নে অনেকটা বেশি কঠোর ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এই পারফরম্যান্স সত্যি ভয়ঙ্কর ছিল। পাওয়ারপ্লেতেই পাঁচটি উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমরা পুরোপুরি ইংল্যান্ডের হাতেই তুলে দিয়েছি। এই বিরাট ব্যবধানে হার মোটেই গ্রহণযোগ্য নয়।"

আরো পড়ুন: হার্ড লেংথের সামনে আবারও অসহায় ভারত, বিদেশের মাটিতে পুরনো দুর্বলতাই কি ডুবিয়ে দিল দলকে?

দলের পরিবর্তন নিয়ে কী বললেন গম্ভীর?

গম্ভীর আরও জানান, টি-২০ বিশ্বকাপজয়ী দলের তুলনায় একাধিক পরিবর্তন হয়েছে বর্তমান দলে। অধিনায়ক নতুন, নতুন ওপেনার ও তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া হচ্ছে নতুন দল। তাঁর কথায়, "১৫ বছর বয়সী এক ক্রিকেটার ওপেন করছে, মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলছে প্রিন্স যাদব, চোট কাটিয়ে ফিরেছে হর্ষিত রানা। সময় টনলাগবেই নতুন দল তৈরি করতে"। 

সঞ্জু স্যামসনের ফের সুযোগ পাওয়া নিয়ে কথা বলল গৌতম গম্ভীর:

দল থেকে  উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে বাদ দেওয়া নিয়ে এদিন জল্পনার অবসান ঘটালেন গম্ভীর। তিনি স্পষ্ট জানান, ভবিষ্যৎ পরিকল্পনা থেকে সঞ্জুকে সরিয়ে দেওয়া হয়নি। একাদশ নির্বাচন করা হচ্ছে দলের প্রয়োজন ও খেলোয়াড়দের বর্তমান ফর্মের ওপর নির্ভর করে। প্রয়োজন হলে সঞ্জু চলতি ইংল্যান্ড সিরিজের বাকি ম্যাচেও সুযোগ পেতেই পারেন বলে জানান ভারতীয় কোচ।

আরো পড়ুন: চাকরি হারাতে চলেছেন গৌতম গম্ভীর, বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার কোচ? বড় সিদ্ধান্তের পথে হাঁটছে BCCI!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে