CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

চাকরি হারাতে চলেছেন গৌতম গম্ভীর, বদলে যাচ্ছে টিম ইন্ডিয়ার কোচ? বড় সিদ্ধান্তের পথে হাঁটছে BCCI!

আবারও ভারতীয় ক্রিকেট দলের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণকে দেখা যেতে চলেছে। ভারতের তরুণ দলকে আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে তাঁকেই কোচিং করানোর জন্য দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই। কেন এই সিদ্ধান্ত?

VVS Laxman could replace Gautam Gambhir as Indian Coach
VVS Laxman could replace Gautam Gambhir as Indian Coach

আবারও ভারতীয় ক্রিকেট দলের কোচিং সেটআপে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রাক্তন তারকা ব্যাটার ভিভিএস লক্ষ্মণ-কে দেখা যেতে চলেছে। ভারতের তরুণ দলকে আসন্ন জিম্বাবোয়ে সফর এবং এশিয়ান গেমসে তাঁকেই কোচিং করানোর জন্য দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিসিআই। 

আগামী মাসগুলোতে ঠাসা সিরিজ টিম ইন্ডিয়ার!

আগামী কয়েক মাসে ভারতীয় দলের সামনে একটার পর একটা আন্তর্জাতিক সিরিজ রয়েছে। তাই চাপও অনেকটাই বেড়েছে কোচিং স্টাফের ওপর। সেই জন্যই প্রধান কোচ গৌতম গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফের চাপ কমানোর জন্য বিকল্প ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। সিনিয়র দলের ওয়ানডে সিরিজ ও তরুণ দলের এশিয়ান গেমস একই সময়ে রয়েছে। তাই পৃথক কোচিং স্টাফ রাখা ভীষণ প্রয়োজন।

ভারতের তরুণ দলের দায়িত্ব যাচ্ছে লক্ষণের উপর!

বোর্ড সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতিতে লক্ষ্মণ জিম্বাবোয়ে সফর ও এশিয়ান গেমসে ভারতের তরুণ দলের দায়িত্ব সামাল দেবেন। তাঁর সঙ্গে সুনীল জোশী থাকতে পারেন বোলিং কোচ হিসেবে। এবার ব্যাটিং কোচের ভূমিকায় হৃষীকেশ কার্নিতকরকে দেখা যেতে পারে। 

আরো পড়ুন: 'বুড়ো' হচ্ছন ধোনি, 'ক্যাপ্টেন কুল' ধোনির এমন ৫টি বিরল মুহূর্ত আছে যেখানে নিজের মেজাজ হারিয়েছিলেন মাহি!

সিনিয়র দলের সঙ্গেই থাকবেন গৌতম গম্ভীর!

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। সেখান থেকেই জিম্বাবোয়ের উদ্দেশ্যে পাড়ি দেবেন তরুণ ক্রিকেটাররা। ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে জিম্বাবোয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবে। তারপরেই শুরু হয়ে যাবে এশিয়ান গেমস। একই সময়েও য়েস্ট ইন্ডিজ ও পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিনিয়র দল গুরুত্বপূর্ণ সিরিজে অংশ নেবে। তাই সিনিয়র দলের সঙ্গেই থাকবেন গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফ। 

বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। অতীতেও জাতীয় দলের প্রধান কোচ উপস্থিত না থাকলে থাকলে, বহুবার অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলেছেন লক্ষণ। এহেন পরিস্থিতিতে তাঁর ওপর ফের ভরসা রাখছে বিসিসিআই।

আরো পড়ুন: দুর্ধর্ষ খেললেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়, কিন্তু তা আর কাজে এল না, হারতে হল শ্রীলঙ্কার কাছে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে