CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

দুর্ধর্ষ খেললেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়, কিন্তু তা আর কাজে এল না, হারতে হল শ্রীলঙ্কার কাছে!

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে ফের ব্যাট হাতে চমক দিলেন রাহুল দ্রাবিড়-পুত্র অন্বয় দ্রাবিড়। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলেও ৬৭ বলে তাঁর ৮৭ রানের ঝোড়ো ইনিংস নজর কেড়ে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয়, ৮১ বলে ৭৬ রানের দারুন ইনিংস খেলেছেন অর্জুন রাজপুত। কিন্তু দুই ব্যাটারের দুর্দান্ত লড়াই সত্ত্বেও, যুব একদিনের ম্যাচে ৮ উইকেটে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেল ভারত। কিন্তু কেন হেরে গেল ভারত?

Anvay Dravid-1
Anvay Dravid-1

ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে ফের ব্যাট হাতে চমক দিলেন রাহুল দ্রাবিড়-পুত্র অন্বয় দ্রাবিড়। মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলেও ৬৭ বলে তাঁর ৮৭ রানের ঝোড়ো ইনিংস নজর কেড়ে নিয়েছে ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয়, ৮১ বলে ৭৬ রানের দারুন ইনিংস খেলেছেন অর্জুন রাজপুত। কিন্তু দুই ব্যাটারের দুর্দান্ত লড়াই সত্ত্বেও, যুব একদিনের ম্যাচে ৮ উইকেটে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেল ভারত।

ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ভারত!

টস জিতে প্রথমে ভারতীয় অধিনায়ক যশবর্ধন চৌহান ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে প্রথমেই ধাক্কা খায় ভারত। মাত্র ৬ রান করে অধিনায়ক ফিরে আসেন। অন্য ওপেনার সাগর ভির্ক ও তিন নম্বরে নামা ভিকে বিনিত মোটেই বড় রান করতে পারেননি। ভারত ৮১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে যায়।

দলের হাল ধরেন অন্বয় দ্রাবিড় আর অর্জুন রাজপুত!

এমন কঠিন পরিস্থিতিতে অন্বয় দ্রাবিড় আর অর্জুন রাজপুত দলের হাল ধরেন। পঞ্চম উইকেটে অন্বয় ও অর্জুনের ১৪৫ রানের দুর্দান্ত জুটি শক্ত ভিত গড়ে দেয় ভারতকে। মাত্র ৬৭ বলে অন্বয় ৯টি চার এবং ১টি ছক্কা দিয়ে ৮৭ রান করেন। ওদিকে ৮১ বলে অর্জুন ৯টি চার সহ ১টি ছক্কা মেরে ৭৬ রান যোগ করেন। শেষমেষ ৪৭.২ ওভারে ভারত ২৮৫ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে ৫ উইকেট তোলেন গিমহান মেন্ডিস। এদিকে কবিজা গামাগে তোলেন ২ উইকেট।

আরো পড়ুন: জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা হল, বাদ সঞ্জু স্যামসন; প্রথমবার সুযোগ পেলেন এই ৪ ক্রিকেটার!

শ্রীলঙ্কার আক্রমণাত্মক ব্যাটিং:

২৮৬ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই শ্রীলঙ্কা আক্রমণাত্মক ব্যাটিং করে। দ্রুত আউট হন ওপেনার দুনিথ সিগেরা, তবু দুর্দান্ত ব্যাটিং করেন অপর ওপেনার দিমন্থ মহাবিথানা। ১৫৩ বলে তিনি ১৫৫ রানে অপরাজিত থেকে ম্যাচ ঘুরিয়ে দেন। ১২টি চার সহ ৫টি ছক্কা ছিল তাঁর ইনিংসে। তাঁকে সঙ্গ দিলেন সেনুজা ওয়েকুনাগোডা, ৬০ রান করেন তিনি। পরে ৫৬ রানে অপরাজিত থেকে অধিনায়ক বিমথ দিনসারা দলকে জয়ের কাছেই পৌঁছে দেন।

ভারতের বোলারদের মধ্যে শুধুমাত্র শাভিন বিনোদ আর ঈশান সুদ একটি করে উইকেট নেন। ৪৮ ওভারে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দল মাত্র ১ উইকেট হারিয়ে, ২৯১ রান তুলে সহজেই জয় পায়। অন্বয় দ্রাবিড়ের দারুন ইনিংস ব্যক্তিগতভাবে প্রশংসিত ঠিকই, তবে তাতে দলের লাভের লাভ কিছুই হয়নি।

আরো পড়ুন: শাহিন আফ্রিদি টেস্ট দল থেকে বাদ! কিন্তু কেন শাহিনের মতো একজন দক্ষ বোলারকে বাদ দেওয়া হল?

ট্যাগ:Anvay Dravid

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে