CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

শাহিন আফ্রিদি টেস্ট দল থেকে বাদ! কিন্তু কেন শাহিনের মতো একজন দক্ষ বোলারকে বাদ দেওয়া হল?

শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে পাক তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া হল। পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণও ব্যাখ্যা করেছেন। কী জানালেন তাঁরা?

Shaheen Afridi left out of Pakistan test squad
Shaheen Afridi left out of Pakistan test squad

শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে পাক তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি-কে বাদ দেওয়া হল। পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ এমন সিদ্ধান্তের নেপথ্যের কারণও ব্যাখ্যা করেছেন।

সাংবাদিক বৈঠকে শাহিনকে নিয়ে বড় মন্তব্য আকিব জাভেদের!

রবিবার দল ঘোষণার পর আকিব জাভেদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, একটি সিরিজ কিংবা একটি দল নির্বাচনের মাধ্যমে কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হয় না। প্রত্যেকটা সফরের জন্য ভিন্ন পরিকল্পনা ও কন্ডিশনের কথা চিন্তা ভাবনা করেই দল গঠন করা হয়ে থাকে।

ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড সফরে দল নির্বাচন নিয়ে কী জানালেন আকিব জাভেদ?

তিনি আরও বলেন, "প্রত্যেকটা সফরের জন্যই আলাদা আলাদা করে দল নির্বাচন করা হয়। কোনও নির্বাচক কিংবা ব্যক্তি একাই কারও ক্যারিয়ার কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন না।" আকিব মনে করেন, নির্বাচকরা সাম্প্রতিক টেস্ট সিরিজ পর্যালোচনা করে মনে করেছেন, পাকিস্তানের বোলিং আক্রমণে প্রয়োজন আরও বেশি গতির। ঠিক সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড সফরের জন্য এমন দলকে নির্বাচন করা হয়েছে।

একটি দলে সুযোগ না পাওয়া মানেই সব শেষ নয়:

আকিব জাভেদ আরও জানান, একটি সফরে সুযোগ না পাওয়া মানেই কোন ক্রিকেটারের কাছেই দরজা বন্ধ হয়ে যাওয়া একেবারেই নয়। এবারে যারা সুযোগ পেলেন না, ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফর্ম করে ফের দলে ফিরতে হবে। যারা এবারে সুযোগ পেয়েছেন, তাঁরাও দলে স্থায়ী নন। শব্দই নির্ভর করবে কন্ডিশন এবং পারফরম্যান্সের উপর।

আরো পড়ুন: কীভাবে অস্ট্রেলিয়া টি-২০ মহিলা বিশ্বকাপে ৭ বার চ্যাম্পিয়ন হল?

শাহিন আফ্রিদির প্রশংসা করেন আকিব:

তিনি এদিন শাহিন আফ্রিদির প্রশংসা করেন। আকিব মনে করেন, এখনও শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটে অন্যতম সেরা ফাস্ট বোলার। কিন্তু আধুনিক ক্রিকেটে কোন ফরম্যাটে খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিতে চান, সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, দল নির্বাচনের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টও বড় ভূমিকা পালন করে থাকে।

শাহিন আফ্রিদির ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নির্বাচকরা স্পষ্ট করেছেন, এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। পারফরম্যান্স আর পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে এই তারকা পেসার ফের টেস্ট দলে ফিরতে পারেন।

আরো পড়ুন: ভারতের জন্য এত বড় 'লজ্জা'! ভারতের ইতিহাসে সবচেয়ে বড় হার, নিজেদের লজ্জা ঢাকতে মুখ খুললেন শ্রেয়স?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে