CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

কীভাবে অস্ট্রেলিয়া টি-২০ মহিলা বিশ্বকাপে ৭ বার চ্যাম্পিয়ন হল?

অবশেষে দুই বছরের অপেক্ষা শেষ হল। ফের মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। লর্ডসের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে রেকর্ড সাতবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতল অস্ট্রেলিয়া।

Australia Women World Cup
Australia Women World Cup

অবশেষে দুই বছরের অপেক্ষা শেষ হল। ফের মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। লর্ডসের ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত ২০২৬ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে রেকর্ড সাতবারের মতো বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতল অস্ট্রেলিয়া।

নতুন অধিনায়ক সোফি মোলিনিউক্সের নেতৃত্বে কামব্যাক অস্ট্রেলিয়ার!

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক সোফি মোলিনিউক্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া এবারে দারুন প্রত্যাবর্তন করেছে। গত দুটি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার হতাশা ভুলে এবার ফের শিরোপা দক্ষিণ করল নিজেরা। 

টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৪ টি উইকেট হারিয়ে, মোটে ১৫০ রান করে। ভালো ব্যাটিং উইকেটে এই সামান্য রান যে মোটেই যথেষ্ট নয়, অস্ট্রেলিয়ার ব্যাটাররা তা প্রমাণ করে দেয়।

ইংল্যান্ডের ধরাশায়ী অবস্থা:

ইংল্যান্ডের হয়ে মাঠে নেমে অধিনায়ক নাট স্কিভার-ব্রান্ট অপরাজিত ৫৮ রানের ভালো ইনিংস খেললেও, তুলনামূলক ধীর গতিতে তিনি ব্যাট করেন। ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে তরুণ ফ্রেয়া কেম্প শশেষের দিকে কিছুটা গতি আনেন। পঞ্চম উইকেটে দু'জনে ৮০ রানের জুটি গড়েও বড় স্কোরে পৌঁছায়নি দলের সংগ্রহ।

লাগাতার অস্ট্রেলিয়ার দারুন পারফরম্যান্স!

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই অস্ট্রেলিয়া জর্জিয়া ভলের উইকেট হারায়। তারপর ম্যাচের মোড় একেবারে ঘুরিয়ে দেন অভিজ্ঞ বেথ মুনি আর তরুণ ফিবি লিচফিল্ড। দ্বিতীয় উইকেটে মোট ৬৭ বলে ১০০ রানের দারুন জুটি গড়ে তারা কার্যত নিষ্প্রভ করে দিলেন ইংল্যান্ডের বোলিং আক্রমণকে। 

আরো পড়ুন: ভারতের জন্য এত বড় 'লজ্জা'! ভারতের ইতিহাসে সবচেয়ে বড় হার, নিজেদের লজ্জা ঢাকতে মুখ খুললেন শ্রেয়স?

৭ উইকেটে জিতল অস্ট্রেলিয়া:

৪৯ বলে বেথ মুনি ৬৪ রানের দারুন ইনিংসে ১০টি চার মারেন। এদিকে ৩৫ বলে ফিবি লিচফিল্ড ৪৮ রান করেন। তার মধ্যে ৬টি চার সহ ২টি ছক্কা ছিল। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ১৭ বল হাতে রেখেই অস্ট্রেলিয়া ৭ উইকেটে জিতে যায়।

বল হাতে দুর্দান্ত খেলেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৩ ওভারে তরুণ বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টন মাত্র ১৯ রান দিয়ে ১টি উইকেট তোলেন। গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক সোফি মোলিনিউক্স, কিম গার্থ আর অ্যানাবেল সাদারল্যান্ডও উইকেট তুলে ইংল্যান্ডের স্কর বাড়তে দেননি।

এই জয়ের মাধ্যমে মহিলা টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করে তুলল। এটাই তাদের সপ্তম ট্রফি যা মহিলা ক্রিকেটে তাদের আধিপত্য তুলে ধরল।

আরো পড়ুন: আচমকাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, বড়সড় কোনো কেসে জড়ালেন নাকি?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে