CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

আচমকাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, বড়সড় কোনো কেসে জড়ালেন নাকি?

নিজের ব্যক্তিত্বের অধিকার বা পার্সোনালিটি রাইটস রক্ষার দাবিতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা। মামলাটি বুধবার শুনানির জন্য ওঠে বিচারপতি জ্যোতি সিং-র এজলাসে। হঠাৎ কেন আইনি পথে অভিষেক?

Abhishek Sharma
Abhishek Sharma

নিজের ব্যক্তিত্বের অধিকার বা পার্সোনালিটি রাইটস রক্ষার দাবিতে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা। মামলাটি বুধবার শুনানির জন্য ওঠে বিচারপতি জ্যোতি সিং-র এজলাসে। 

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া অসম্ভব বলে জানাল কোর্ট!

 শুনানির সময় অভিষেক শর্মার আইনজীবীকে আদালত মামলায় উল্লিখিত আপত্তিকর বিষয়বস্তুর সাথে মিল থাকা স্ক্রিনশট সহ একটি অতিরিক্ত হলফনামা দাখিল করতে নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযোগপত্রে যে লিঙ্কগুলি উল্লেখ করা হয়েছে, তার সাথে জমা দেওয়া স্ক্রিনশটের মিল নেই। তাই এই মুহূর্তে কোনও রকম অন্তর্বর্তী নির্দেশ দেওয়া একেবারেই সম্ভব নয়।

আরও পড়ুন- টানা ব্যর্থতার পর ভারতীয় টি-২০ দলে এবার নতুন মুখের দাবি, আইপিএলের এই 'হিটার'-কে দলে নেওয়ার পরামর্শ!

মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার!

অন্যদিকে, আদালতের সামনে মেটা-র পক্ষে উপস্থিত আইনজীবী আটটি ইউআরএল দাখিল করেন। বিচারপতি জ্যোতি সিং নথিপত্র পর্যালোচনা করে স্পষ্ট করেন, অভিষেক শর্মার পক্ষে আদালত নির্দেশ দিতে অনিচ্ছুক নয়। কিন্তু তার আগে সঠিক নথিপত্র জমা দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।

পাবলিক ফিগার ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় নির্দেশ দিল্লি হাইকোর্টের:

উল্লেখ্য, সম্প্রতি একাধিক বিশিষ্ট ব্যক্তি সহ পাবলিক ফিগার ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তাঁদের মধ্যে রয়েছেন পবন কল্যাণ, শশী থারুর, অমন গুপ্তা, মোহনলাল, আল্লু অর্জুন, অনিরুদ্ধাচার্য, সুনীল গাভাস্কার, জুবিন নটিয়াল, কাজল, আর. মাধবন ও এনটিআর জুনিয়র। একই মামলা দায়ের করেছেন সলমন খানও।

আরও পড়ুন- নিজের সেরাটা দিয়ে নেটে ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা! দেখুন ভিডিও...!

ইতিপূর্বেও একই সুরক্ষা পেয়েছেন অনেকেই:

এছাড়াও ইতিপূর্বে ঐশ্বর্য রাই বচ্চন, শ্রী শ্রী রবিশঙ্কর, নাগার্জুন, করণ জোহর, অভিষেক বচ্চন ও সাংবাদিক সুধীর চৌধুরীর ব্যক্তিত্বের অধিকারও সুরক্ষিত করেছে আদালত। বিশেষত সুধীর চৌধুরীর ক্ষেত্রে, তাঁর নামে ছড়ানো বিভ্রান্তিকর এই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিওর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে আদালত।

পডকাস্টার রাজ শামানি-র ক্ষেত্রে 'জন ডো' নির্দেশ জারি করে দিল্লি হাইকোর্ট:

এছাড়াও জনপ্রিয় পডকাস্টার রাজ শামানি-র ব্যাপারেও 'জন ডো' নির্দেশ জারি করে দিল্লি হাইকোর্ট তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষা করেছে। আদালতের মতানুসারে, রাজ শামানি কনটেন্ট নির্মাণের জগতে ভারতের অন্যতম পরিচিত মুখ। একই মামলা দায়ের করেছেন অভিষেক শর্মা।

ট্যাগ:Abhishek Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে