CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

টানা ব্যর্থতার পর ভারতীয় টি-২০ দলে এবার নতুন মুখের দাবি, আইপিএলের এই 'হিটার'-কে দলে নেওয়ার পরামর্শ!

দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যাওয়ার পর আবার সমালোচনার মুখে পড়ল টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়সের নেতৃত্বে ভারতের পরপর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এমতাবস্থায় প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এবার আইপিএলের সফল তারকা রজত পাটিদারকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। কী জানালেন তিনি?

Rajat Patidar in Indian Team
Rajat Patidar in Indian Team

দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যাওয়ার পর আবার সমালোচনার মুখে পড়ল টিম ইন্ডিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়সের নেতৃত্বে ভারতের পরপর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছেন। এমতাবস্থায় প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান এবার আইপিএলের সফল তারকা রজত পাটিদার-কে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

শ্রেয়স আইয়ারে নেতৃত্বে দুবারই পরাজিত ভারত!

টি-২০ অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন শ্রেয়স আইয়ার। আয়ারল্যান্ড সফরে প্রথমেই দুই ম্যাচের সিরিজে ০-২ ব্যবধানে ভারতকে হোয়াইটওয়াশ হতে হয়। তারপর ইংল্যান্ড সফরে বৃষ্টির জন্যপাঁচ ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচ ভেস্তে গেলেও, দ্বিতীয় ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারতে হয়। তাই ইতিমধ্যেই আইয়ারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

রজত পাটিদারকে সুযোগ দেওয়ার দাবি করলেন ইরফান পাঠান:

এমতাবস্থায় ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বর্তমান ভারতীয় টি-২০ দলে অনেক বাঁ-হাতি ব্যাটার রয়েছেন। তবে রজত পাটিদারের মতো ডান-হাতি আক্রমণাত্মক ব্যাটারের দরকারও রয়েছে। তিনি মনে করেন, আগামী টি-২০ বিশ্বকাপের পূর্বে নতুন ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষা করে নেওয়ার এখনো অনেকটাই সময় রয়েছে। সেই জন্য রজত পাটিদারকে সুযোগ দেওয়া প্রয়োজন।

রজতের আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সাফল্য:

তবে এখনও পর্যন্ত ভারতের হয়ে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে রজত পাটিদারের অভিষেক হয়নি। কিন্তু ঘরোয়া টি-২০ ক্রিকেটে তাঁর পরিসংখ্যান বেশ উজ্জ্বল। রজত ১০৬ ইনিংসে ৩,৩৮৯ রান করেছেন, তাঁর স্ট্রাইক রেট ১৬০.০৮। শুধু ব্যাট হাতেই নয়, অধিনায়কত্বে তিনি সফল। তাঁর নেতৃত্বে আরসিবি টানা দু'বার আইপিএল শিরোপা জয় করেছে, এর মধ্যে সর্বশেষ সাফল্য এসেছে ২০২৬ সালে।

আরো পড়ুন: নিজের সেরাটা দিয়ে নেটে ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা! দেখুন ভিডিও...!

কেমন ছিল এদিনের ম্যাচ?

অন্যদিকে, এদিনের ম্যাচে ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথমেই অর্শদীপ সিং-এর জোড়া আঘাতে ইংল্যান্ড চাপে পড়ে। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে মাত্র ১৫ বলে হ্যারি ব্রুক ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তারপর ৪৬ বলে জ্যাকব বেথেল অপরাজিত ৭৬ রান করেন। দলের জয় নিশ্চিত হয়। ৩৯ রানের টম ব্যান্টনও দুর্দান্ত ইনিংস খেলেন।

১৭তম ওভারে ভারতের হয়ে আসে বিরাট ধাক্কা। ২৯ রান খরচ করেন রবি বিষ্ণোই। ওই ওভারে ইংল্যান্ড দুটি নো-বল থেকে দুটি ফ্রি-হিটও পায়। এটি ম্যাচের টার্নিং পয়েন্ট। তার আগে ৭ উইকেটে ভারত ১৯০ রান তুললেও, এক ওভার হাতে রেখেই ইংল্যান্ড লক্ষ্য অর্জন করে সিরিজে সমতা ফেরায়।

আরো পড়ুন: মহিলা ক্রিকেটে 'সোনালী যুগ', অস্ট্রেলিয়ার সপ্তম টি-২০ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত জয় শাহ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে