CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

নিজের সেরাটা দিয়ে নেটে ঘাম ঝরাচ্ছেন রোহিত শর্মা! দেখুন ভিডিও...!

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ব্যাট হাতে তাঁর নেতে অনুশীলনের একটি ভিডিও। কী দেখা গেল ভিডিওতে?

Rohit Sharma nets practice
Rohit Sharma nets practice

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিলেন টিম ইন্ডিয়া-র অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ব্যাট হাতে তাঁর নেতে অনুশীলনের একটি ভিডিও। 

একের পর আকর্ষণীয় শট খেলছেন রোহিত শর্মা!

ভিডিওতে দেখা যাচ্ছে, স্বচ্ছন্দে স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ এবং একাধিক আকর্ষণীয় শট খেলে চলেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাটিং স্টাইল দেখে আশাবাদ বেড়েছে সমর্থকদের মধ্যেও। এজবাস্টন-এ আগামী ১৪ জুলাই শুরু হতে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বর্তমানে দুই দল মুখোমুখি।

আইপিএলে হ্যামস্ট্রিং চোট পান রোহিত!

এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিং চোট পেয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে ব্যর্থ হন রোহিত শর্মা। তবুও তিনি ৯টি ম্যাচে ২৮৩ রান তোলেন। তাঁর গড় ছিল ৩৫.৩৭ আর স্ট্রাইক রেট ১৫৭.২২। দুটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ ইনিংস ৮৪ রান।

ওয়ানডে ম্যাচে রোহিতের সংগ্রহ:

২০২৬ সালে ছয়টি ওয়ানডে ম্যাচে এখনও পর্যন্ত রোহিতের সংগ্রহে রয়েছে ২০৪ রান। গড় ৩৪.০০ ও স্ট্রাইক রেট ১০০। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৬, ৪৮ এবং ৭৯ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।

আরো পড়ুন: মহিলা ক্রিকেটে 'সোনালী যুগ', অস্ট্রেলিয়ার সপ্তম টি-২০ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত জয় শাহ!

ওয়ানডে ক্রিকেটে রোহিতের পরিসংখ্যান:

ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে রোহিতের পরিসংখ্যান সত্যিই ঈর্ষণীয়। ২৮৫ ম্যাচ খেলে ১১,৭২০ রান করেছেন রোহিত। তাঁর গড় ৪৮.৮৩ ও স্ট্রাইক রেট ৯২.৯৭। রয়েছে ৩৩টি সেঞ্চুরি সহ ৬২টি হাফ সেঞ্চুরি। ইডেন গার্ডেন্স-এ ২০১৪ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে তাঁর অপরাজিত ২৬৪ রান এখনও ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

গত বছর রোহিত এবং বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তার পর থেকেই একদিনের ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ ও ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে জোরদার আলোচনা চলছে।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারতীয় দলে রোহিতের পাশাপাশি রয়েছেন বিরাট কোহলিও। যদিও কোহলি অংশগ্রহণ করবে কিনা, তার সবটাই নির্ভর করছে তাঁর ফিটনেস পরীক্ষার ছাড়পত্রের ওপর।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে দল:

অধিনায়ক শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ, কেএল রাহুল,  ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ, জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ও গুরনুর ব্রার।

আরো পড়ুন: ভারতের ক্রিকেটারকে নিয়ে ঠাট্টা? রবি বিষ্ণোইকে ঠাট্টা করে ভাইরাল আইসল্যান্ড ক্রিকেট!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে