CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

মহিলা ক্রিকেটে 'সোনালী যুগ', অস্ট্রেলিয়ার সপ্তম টি-২০ বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত জয় শাহ!

মহিলা ক্রিকেটের বিশ্বমঞ্চে ফের নিজেদের আধিপত্য দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। লর্ডসে আয়োজিত আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে রেকর্ড সাতবার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক সাফল্য অর্জনের পর, মহিলা ক্রিকেটকে "সোনালী যুগে" প্রবেশ করেছে বলে মন্তব্য করলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। কী লিখলেন তিনি?

Australia Womens team won the T20 World Cup 2026
Australia Womens team won the T20 World Cup 2026

ক্রিকেটের বিশ্বমঞ্চে ফের নিজেদের আধিপত্য দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। লর্ডসে আয়োজিত আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড-কে ৭ উইকেটে হারিয়ে দিয়ে রেকর্ড সাতবার ট্রফি জিতল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক সাফল্য অর্জনের পর, মহিলা ক্রিকেটকে "সোনালী যুগে" প্রবেশ করেছে বলে মন্তব্য করলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন জয় শাহ?

অস্ট্রেলিয়ার জয়লাভের পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে এদিন জয় শাহ লিখলেন, "সপ্তম আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফমেন্স দিয়ে জয়লাভের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে অভিনন্দন।"  শুধু তাই নয়, তিনি রানার্স-আপ ইংল্যান্ডেরও প্রশংসা করে লেখেন, " দুর্দান্ত ক্রিকেট খেলেছে ইংল্যান্ডও। সত্যিকারের চ্যাম্পিয়নের মতো তারা লড়াই করেছে।"

জয় শাহ আরও জানান, "এই বিশ্বকাপ ফের প্রমাণ করে দিল, এখন শক্তি, আবেগ আর অসাধারণ দক্ষতার এক দারুন মঞ্চ হল এই মহিলা ক্রিকেট। এই টুর্নামেন্টকে সফল করে তোলার জন্য ⁷ দল এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। মহিলা ক্রিকেট এখন সত্যিই সোনালি যুগে প্রবেশ করেছে।"

কেমন ছিল অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ্য ব্যাটিং!

ফাইনালে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৫০ রান। অপরাজিত ৫৮ রান করেন অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্ট। ৪৪ রান করেন ফ্রেয়া কেম্প। দুজনে মিলে পাঁচ নম্বর উইকেটে ৮০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

আরো পড়ুন: ভারতের ক্রিকেটারকে নিয়ে ঠাট্টা? রবি বিষ্ণোইকে ঠাট্টা করে ভাইরাল আইসল্যান্ড ক্রিকেট!

জবাবে মাত্র ১৭ বল হাতে রেখে অস্ট্রেলিয়া লক্ষ্যে পৌঁছে যায়। এটাই হল, মহিলা টি-২০ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সফল রান করার নজির। ৬৪ রানের দারুন ইনিংস খেলেন বেথ মুনি।  ফিবি লিচফিল্ডের সঙ্গে তিনি এদিন ১০০ রানের জুটি গড়ে দলের জয় প্রায় লিখে দেন। ৪৮ রানে লিচফিল্ড আউট হন। তবে টুর্নামেন্টে নিজের নবম হাফ সেঞ্চুরি পূর্ণ করে মুনি ন্যাট স্কিভার-ব্রান্টের সর্বাধিক হাফ সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন।

শেষে শান্তভাবে ম্যাচ শেষ করেন এলিস পেরি আর অ্যাশলি গার্ডনার। এই জয়ের মাধ্যমে আটটি ফাইনালের মধ্যে অস্ট্রেলিয়া সপ্তম শিরোপা জয়লাভ করে মহিলা ক্রিকেটে নিজেদের শক্তিশালী দল হিসেবে তুলে ধরেছে।

আরো পড়ুন: শেষ হয়ে যাবে 'ওয়ানডে ফরম্যাট'? ক্রিকেটে এবার বড় পরিবর্তনের ভাবনা আইসিসির!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে