CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ভারতের জন্য এত বড় 'লজ্জা'! ভারতের ইতিহাসে সবচেয়ে বড় হার, নিজেদের লজ্জা ঢাকতে মুখ খুললেন শ্রেয়স?

এক সময় টি-২০ ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য প্রশংসিত ছিল টিম ইন্ডিয়া। তবে এক লহমায় সেই ছবিটাই যেন বদলে গেল টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে। পাঁচ ম্যাচ পেরিয়ে একটি জয়ও পেলেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার। ট্রেন্ট ব্রিজে আয়োজিত সিরিজের তৃতীয় টি-২০-তে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৬ রানেই উড়ে গিয়ে ১২৫ রানের বিরাট ব্যবধানে হেরে গেল ভারত। টি-২০ ইতিহাসে রানের ব্যবধানে ভারতের এটাই হল সবচেয়ে বিরাট পরাজয়। কেমন ছিল এদিনের ম্যাচ?

Shreyas Iyer on India's defeat
Shreyas Iyer on India's defeat

এক সময় টি-২০ ক্রিকেটে ধারাবাহিক সাফল্য অর্জনের জন্য প্রশংসিত ছিল টিম ইন্ডিয়া। তবে এক লহমায় সেই ছবিটাই যেন বদলে গেল টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে। পাঁচ ম্যাচ পেরিয়ে একটি জয়ও পেলেন না অধিনায়ক শ্রেয়স আইয়ার। ট্রেন্ট ব্রিজে আয়োজিত সিরিজের তৃতীয় টি-২০-তে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৬ রানেই উড়ে গিয়ে ১২৫ রানের বিরাট ব্যবধানে হেরে গেল ভারত। টি-২০ ইতিহাসে রানের ব্যবধানে ভারতের এটাই হল সবচেয়ে বিরাট পরাজয়।

ভারতীয় দলের হতশ্রী পারফরমেন্স!

টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রেয়স। সেই সিদ্ধান্তই ভুল প্রমাণ করে দিয়ে প্রথম থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন ইংল্যান্ডের ব্যাটাররা। ফিল সল্ট করেন ৭০, জস বাটলার ৩৬ ও স্যাম কুরানের ৪১ রানের ইনিংসে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা ২০১ রান করে। ভারতের হয়ে হর্ষিত রানা আর প্রিন্স যাদব দুটি করে উইকেট তোলেন। 

ভারতের ব্যাটিং বিভাগ ধসে পড়ল!

২০২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে প্রথম থেকেই ভারতের ব্যাটিং ধসে পড়ে। পাঁচ উইকেট হারিয়ে পাওয়ারপ্লের মধ্যেই ম্যাচ থেকে রীতিমত ছিটকে গেল দল। একের পর এক অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হন। মাত্র ৫ রান করে ফিরতে হয় অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। দলের সর্বোচ্চ স্কোর হয় মাত্র ১৩ রান। এই রান করেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী ও ঈশান কিষান। রাজস্থান রয়্যালসের সতীর্থ জফ্রা আর্চারের বলেই বৈভব সাজঘরে ফিরে আসেন।

৭৬ রানেই অলআউট ভারত:

ভারত মাত্র ৭৬ রানেই অলআউট হয়ে গিয়ে অল্পের জন্য নিজেদের সর্বনিম্ন টি-২০ স্কোরের লজ্জা থেকে বাঁচলেও, ১২৫ রানের ব্যবধানে হেরে গিয়ে নতুন এক নেতিবাচক রেকর্ড গড়েছে। ইতিপূর্বে টি-২০-তে এত বড় ব্যবধানে কখনও ভারত হারেনি।

আরো পড়ুন: Why Sanju Samson Dropped From Zimbabwe Series: জিম্বাবোয়ে টি-২০ সিরিজে কেন বাদ দেওয়া হল সঞ্জু স্যামসনকে? নির্বাচকদের সিদ্ধান্ত ঘিরে জোর বিতর্ক শুরু!

নিজেদের পারফরম্যান্স 'জঘন্য', বলেন শ্রেয়স:

ম্যাচের শেষে শ্রেয়স আইয়ারকে সম্পূর্ণ ভিন্ন মেজাজে দেখা গেল। দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে তিনি  ‘জঘন্য’ বা ‘অত্যন্ত খারাপ’ শব্দটি ব্যবহার করেন। অধিনায়ক জানান, “আমাদের পারফরম্যান্সকে এর চেয়ে ভালো শব্দে ব্যাখ্যা করা যায়না। কোনওভাবেই এত বড় ব্যবধানে হার গ্রহণযোগ্য নয়। ২০০ রানের উইকেট ছিল না এটা। পাঁচ উইকেট হারিয়ে পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি।”

পরপর ব্যর্থতায় রীতিমতো সিরিজে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ভারতের। পরের ম্যাচেও হেরে গেলেই হাতছাড়া হবে সিরিজ। সেই সাথে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়েও আরও জোরালো হবে প্রশ্ন।

আরো পড়ুন: আচমকাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, বড়সড় কোনো কেসে জড়ালেন নাকি?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে