CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Why Sanju Samson Dropped From Zimbabwe Series: জিম্বাবোয়ে টি-২০ সিরিজে কেন বাদ দেওয়া হল সঞ্জু স্যামসনকে? নির্বাচকদের সিদ্ধান্ত ঘিরে জোর বিতর্ক শুরু!

এবারের টি-২০ বিশ্বকাপের অন্যতম সেরা পারফরম্যান্স করা সঞ্জু স্যামসনের নাম নেই ভারতের জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে। দল ঘোষণার সময় সঞ্জুর বাদ পড়ার কারণ জানায়নি বিসিসিআই। তাই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কেন তাঁকে দল থেকে বাদ দেওয়া হল? তাঁকে কি বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি চোটে আক্রান্ত তিনি?

Sanju Samson
Sanju Samson

এবারের টি-২০ বিশ্বকাপের অন্যতম সেরা পারফরম্যান্স করা সঞ্জু স্যামসন-এর নাম নেই ভারতের জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে। দল ঘোষণার সময় সঞ্জুর বাদ পড়ার কারণ জানায়নি বিসিসিআই। তাই ক্রিকেট মহলে শুরু হয়েছে জোর আলোচনা। 

জিম্বাবোয়ে সিরিজে কেন নেই সঞ্জু স্যামসন?

সূত্রের খবর, বিষয়টি তেমন নয়। জিম্বাবোয়ে সফর মূলত নতুন আর সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ দেওয়ার জন্যই, এমনটাই মনে করেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচকরা। তাই আগামী সেপ্টেম্বর মাসে জাপানে আয়োজিত হতে চলা এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ায় থাকা সঞ্জু স্যামসনের বদলে এই সিরিজে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অন্য একজন উইকেটরক্ষক-ব্যাটারকে।

জিম্বাবোয়ে সফরে থাকবেন প্রভসিমরন সিং!

পাঞ্জাব কিংসের হয়ে সেই সুযোগ পেয়েছেন আগের দুই আইপিএল সিজনে দুর্দান্ত পারফর্ম করা প্রভসিমরন সিং। সম্প্রতি শ্রীলঙ্কায় ভারত 'এ' দলের হয়ে তিনি ত্রিদেশীয় সিরিজেও অংশ নেন। ঈশান কিশানের সঙ্গে জিম্বাবোয়ে সফরের দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে থাকছেন প্রভসিমরন সিং।

বিতর্ক বাড়ছে সঞ্জু স্যামসনের সাম্প্রতিক ফর্ম নিয়ে:

স্যামসনের সাম্প্রতিক দুরন্ত ফর্মের কারণে তাঁর বাদ পড়ার জন্য বিতর্ক আরও বাড়ছে। তিনি ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ তৃতীয় রান সংগ্রাহক। এরপর আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুটি শতরান করার পাশাপাশি দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন।

আরও পড়ুন- টানা ব্যর্থতার পর ভারতীয় টি-২০ দলে এবার নতুন মুখের দাবি, আইপিএলের এই 'হিটার'-কে দলে নেওয়ার পরামর্শ!

সঞ্জু স্যামসনের বদলে জায়গা পেলেন বৈভব সূর্যবংশী:

যদিও আয়ারল্যান্ড এর ইংল্যান্ড সফরে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৫, ০ ও ১ রান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে স্যামসনের বদলে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। কিন্তু নির্বাচকরা জানাচ্ছেন, সঞ্জুর পারফরম্যান্সে ব্যর্থতা তাঁর জিম্বাবোয়ে সফর থেকে বাদ যাওয়ার কারণ নয়।

টি-২০ বিশ্বকাপের পর এটাই দ্বিতীয় বড় কোনো নির্বাচনী সিদ্ধান্ত, যা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিপূর্বে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে বাদ দেওয়া হয়। তাঁর বদলে অধিনায়ক হন শ্রেয়স আইয়ার। সেই সময় অজিত আগারকর জানান, ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন- আচমকাই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ অভিষেক শর্মা, বড়সড় কোনো কেসে জড়ালেন নাকি?

প্রসঙ্গত, ইংল্যান্ড সফর শেষ হতেই চার দিন পর শুরু হয়ে যাবে ভারতের জিম্বাবোয়ে সফর। হারারেতে ২৩, ২৫ আর ২৬ জুলাই তিনটি টি-২০ ম্যাচ আয়োজিত হবে। এই সফরে ভিভিএস লক্ষ্মণ প্রধান কোচ হিসেবে থাকবেন। তিনি কোচ থাকবেন এশিয়ান গেমসেও। সেই সময় নিয়মিত কোচিং স্টাফ শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ ও ট্রাপির ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের সিরিজের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবেন।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে