CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা হল, বাদ সঞ্জু স্যামসন; প্রথমবার সুযোগ পেলেন এই ৪ ক্রিকেটার!

জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। ঘোষিত দলে একাধিক চমকও রয়েছে। সম্প্রতি, ধারাবাহিক ব্যর্থতার জন্য বাদ পড়ে গিয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। আবার জাতীয় টি-২০ দলে প্রথমবার সুযোগ পেলেন চার ক্রিকেটার। কারা রইলেন তালিকায়?

Sanju Samson left out of Indian squad vs Zimbabwe
Sanju Samson left out of Indian squad vs Zimbabwe

জিম্বাবোয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে। ঘোষিত দলে একাধিক চমকও রয়েছে। সম্প্রতি,  ধারাবাহিক ব্যর্থতার জন্য বাদ পড়ে গিয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। আবার জাতীয় টি-২০ দলে প্রথমবার সুযোগ পেলেন চার ক্রিকেটার।

ভারতের সিনিয়র টি-২০ দলে প্রথমবার জায়গা পেলেন কারা?

ভারতের সিনিয়র টি-২০ দলে প্রথমবার জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার পেসার যশ ঠাকুর, প্রভসিমরন সিং, অশোক শর্মা ও অলরাউন্ডার হর্ষ দুবে। তবে এর আগে ভারতের হয়ে হর্ষ দুবে  দুটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যদিও এবারই টি-২০ দলে প্রথমবার সুযোগ পেলেন তিনি।

দল থেকে বাদ পড়লেন কারা?

দল থেকে বাদ পড়ে গিয়েছেন সঞ্জু স্যামসন সহ রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং ও হর্ষিত রানা। প্রত্যাশা অনুযায়ী সম্প্রতি সময়ে টি-২০ ক্রিকেটে পারফরম্যান্স না করতে পারার নির্বাচকদের এমন সিদ্ধান্ত বলে ধরা হচ্ছে।

সঞ্জু স্যামসনের বদলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী:

সঞ্জু স্যামসন ৩১ বছর বয়সী চলতি বছরের টি-২০ বিশ্বকাপে জয়লাভ গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মোটেই ছন্দে ছিলেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে তিনি মাত্র ৬ রান করেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচেও তিনি ব্যর্থ হন। দ্বিতীয় টি-২০ ম্যাচে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী তাঁর বদলে সুযোগ পান।

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে টিম ইন্ডিয়ার সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক করা বৈভব সূর্যবংশী নিজের জায়গা ধরে রেখেছেন জিম্বাবোয়ে সফরের দলেও।

আরো পড়ুন: শাহিন আফ্রিদি টেস্ট দল থেকে বাদ! কিন্তু কেন শাহিনের মতো একজন দক্ষ বোলারকে বাদ দেওয়া হল?

টি-২০ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা!

শ্রেয়স আইয়ার টি-২০ দলের অধিনায়ক থাকছেন। সহ-অধিনায়ক হিসেবে তিলক বর্মা দায়িত্ব পালন করবেন। টি-২০ দলে দীর্ঘদিন পর ফিরে এসেছেন রিঙ্কু সিং। এছাড়াও চোট কাটিয়ে গতিতারকা মায়াঙ্ক যাদব দলে প্রত্যাবর্তন করেছেন।

হারারে স্পোর্টস ক্লাবে আগামী ২৩ থেকে ২৬ জুলাই তিন ম্যাচের টি-২০ সিরিজে মাঠে নামবে ভারত আর জিম্বাবোয়ে। শেষবার ২০২৪ সালে জিম্বাবোয়ে সফরে গিয়ে ভারত ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতেছিল।

জিম্বাবোয়ে সফরে ভারতের টি-২০ দল:

অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক বর্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিশান, অভিষেক শর্মা, সূর্যাংশ শেডগে, শিবম দুবে, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষ দুবে, প্রিন্স যাদব, অশোক শর্মা, যশ ঠাকুর, মায়াঙ্ক যাদব ও প্রভসিমরন সিং।

আরো পড়ুন: কীভাবে অস্ট্রেলিয়া টি-২০ মহিলা বিশ্বকাপে ৭ বার চ্যাম্পিয়ন হল?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে