CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

'বুড়ো' হচ্ছন ধোনি, 'ক্যাপ্টেন কুল' ধোনির এমন ৫টি বিরল মুহূর্ত আছে যেখানে নিজের মেজাজ হারিয়েছিলেন মাহি!

মহেন্দ্র সিং ধোনি, তিনি পুরো ক্রিকেট বিশ্বের কাছে 'ক্যাপ্টেন কুল' হিসেবেই অধিক পরিচিত। মাঠের বিরাট চাপের মধ্যেও তিনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই খ্যাতি পেয়েছেন। তিনিই একমাত্র অধিনায়ক যিনি আন্তর্জাতিক ক্রিকেটে তিন তিনটি আইসিসি সাদা বলের ট্রফি জিতেছেন, করেছেন ১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান। উইকেটরক্ষক হিসেবেও ৮০০-র বেশি ডিসমিসাল ও চেন্নাই সুপার কিংসকে তিনি পাঁচটি আইপিএল ট্রফি এনে দিয়ে নিজের ক্যারিয়ার সাফল্যে ভরিয়েছেন ধোনি। ৭ জুলাই ২০২৬-এ তিনি পদার্পণ করলেন ৪৫তম জন্মদিনে। জানেন কখন কখন মেজাজ হারিয়েছেন 'ক্যাপ্টেন কুল'?

MS Dhoni angry
MS Dhoni angry

মহেন্দ্র সিং ধোনি, তিনি পুরো ক্রিকেট বিশ্বের কাছে 'ক্যাপ্টেন কুল' হিসেবেই অধিক পরিচিত। মাঠের বিরাট চাপের মধ্যেও তিনি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কারণেই এই খ্যাতি পেয়েছেন। তিনিই একমাত্র অধিনায়ক যিনি আন্তর্জাতিক ক্রিকেটে তিন তিনটি আইসিসি সাদা বলের ট্রফি জিতেছেন, করেছেন ১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান। উইকেটরক্ষক হিসেবেও ৮০০-র বেশি ডিসমিসাল ও চেন্নাই সুপার কিংসকে তিনি পাঁচটি আইপিএল ট্রফি এনে দিয়ে নিজের ক্যারিয়ার সাফল্যে ভরিয়েছেন ধোনি।

প্রথমত, আইপিএল ২০২৫-এ সতীর্থদের উপর ক্ষোভ!

গুজরাট টাইটান্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ধোনি অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে খেলেন। ফিল্ডিং সাজানোর নির্দেশ ঠিকমতো অনুসরণ করেনি বলে প্রকাশ্যেই তিনি অসন্তোষ প্রকাশ করেন শিবম দুবে ও মাথিশা পাথিরানার উপর। সেই দৃশ্য বেশ ভাইরাল হয়।

রাজস্থান ম্যাচে মাঠে প্রবেশ করে আম্পায়ারের সঙ্গে তর্ক!

রাজস্থান রয়্যালস-এর বিপক্ষে আইপিএলের এক ম্যাচে প্রথমে কোমর-সমান ফুলটস বলক  নো-বল ঘোষণা করলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়। তাতে  ডাগআউট থেকে ক্ষুব্ধ ধোনি মাঠে নেমে আম্পায়ার উলহাস গান্ধে ও ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গে তর্কে জড়ান। পরে তিনি আচরণবিধি ভঙ্গের জন্য নিজের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা দিতে বাধ্য হন। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মনীশ পাণ্ডের উপর বিরক্তি প্রকাশ:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-২০ ম্যাচে জয়ের খুব কাছে পৌঁছে যায় ভারত। লাস্ট ওভারে দ্বিতীয় রান নেওয়ার সুযোগ পেলেও, মনীশ পাণ্ডে সাড়া দেননি। কিন্তু দু'জন মিলে অপরাজিত ৯৮ রানের জুটি গড়ে জিতিয়েছিলেন দলকে, তবুও তখন স্পষ্ট ধরা পড়েছিল ধোনির বিরক্তি। 

আরো পড়ুন: দুর্ধর্ষ খেললেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়, কিন্তু তা আর কাজে এল না, হারতে হল শ্রীলঙ্কার কাছে!

২০১৫-র বাংলাদেশ সফরে বিতর্কিত ঝামেলা:

২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে রান নেওয়ার সময় অভিষেক হওয়া পেসার মুস্তাফিজুর রহমামের সঙ্গে ধোনির ধাক্কা লেগে যায়। ঘটনাটি নিয়ে বিরাট বিতর্কের সৃষ্টি হয়। পরে আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য ধোনির ম্যাচ ফি থেকে ৭৫ শতাংশ কেটে নেওয়াও হয়। ব্যাটারের পথ রোধের অভিযোগে শাস্তি পান মুস্তাফিজুরও।

২০১২ সালের সিবি সিরিজে ডিআরএস বিতর্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১২ সালের সিবি সিরিজে ডিআরএস সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। জায়ান্ট স্ক্রিনে প্রযুক্তিগত সমস্যার জন্য ভুল তথ্য দেখানো হয়। ওই ঘটনায় আম্পায়ার বিলি বাউডেনের সঙ্গে ধোনি তর্কে জড়িয়ে পড়েন। এমন প্রতিক্রিয়া শান্ত স্বভাবের অধিনায়কের মধ্যে খুব কমই দেখা গিয়েছে।

অধিকাংশ সময় অবিচল থেকে কঠিন পরিস্থিতি সামলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, শুধু এই বিষয়গুলি ব্যতিক্রম। তিনি আজও ক্রিকেট বিশ্বের কাছে 'ক্যাপ্টেন কুল' নামেই পরিচিত।

আরো পড়ুন: জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা হল, বাদ সঞ্জু স্যামসন; প্রথমবার সুযোগ পেলেন এই ৪ ক্রিকেটার!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে