CSE
Toss Index592.7 −1.36%Match Index706.5 −0.49%TIX-CPL2686.3 −1.36%TIX-TNPL2677.1 +0.83%TIX-ATOI26117.0 +6.16%Caribbean Premier League 2026 · CSXM3557 DGD vs TGC +0.00%M3556 JK vs SNP +0.00%M3555 CSG vs LKK −0.49%M3554 SLK vs BT +0.77%M3553 TR vs MSG −2.09%M3552 TR-W vs SL-W +1.54%M3551 JK vs TKR −3.23%M3550 LKK vs TGC −3.62%M3549 IRE vs AFG +1.27%M3548 SLK vs ABF +0.94%Toss Index592.7 −1.36%Match Index706.5 −0.49%TIX-CPL2686.3 −1.36%TIX-TNPL2677.1 +0.83%TIX-ATOI26117.0 +6.16%Caribbean Premier League 2026 · CSXM3557 DGD vs TGC +0.00%M3556 JK vs SNP +0.00%M3555 CSG vs LKK −0.49%M3554 SLK vs BT +0.77%M3553 TR vs MSG −2.09%M3552 TR-W vs SL-W +1.54%M3551 JK vs TKR −3.23%M3550 LKK vs TGC −3.62%M3549 IRE vs AFG +1.27%M3548 SLK vs ABF +0.94%
নিউজ

ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে বিশ্বের ১ নম্বর হতে চায় ইংল্যান্ড— বড় কথা জানিয়ে দিলেন অধিনায়ক হ্যারি ব্রুক!

ইতিমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা। ভারতকে চতুর্থ ম্যাচে ৯ উইকেটে হাতিয়ে দিয়ে এবার শেষ ম্যাচ জয়লাভ করে সিরিজ ৪-০ ব্যবধানে শেষ করাই তাদের লক্ষ্য। পাশাপাশি আইসিসি পুরুষদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর দল হওয়ার লক্ষ্য রয়েছে ইংল্যান্ডের।

Harry Brook on defeating India
Harry Brook on defeating India

চতুর্থ টি-২০ ম্যাচে জয়ের নায়ক অধিনায়ক হ্যারি ব্রুক!

চতুর্থ টি-২০ ম্যাচে অধিনায়ক হ্যারি ব্রুক ছিলেন ইংল্যান্ডের জয়ের নায়ক। মাত্র ৩৫ বলে তিনি ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে ৪২ বলে ৫৯ রান করেন ফিল সল্ট। দু'জন মিলে ১৪৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে, মাত্র এক উইকেট খুইয়ে ও ছয় ওভারেরও বেশি বাকি থাকতেই ম্যাচে জয়লাভ করে ইংল্যান্ড।

সাংবাদিক বৈঠকে কী জানালেন হ্যারি ব্রুক!

ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে হ্যারি ব্রুক বলেন, "সত্যি বলতে কি, ৪-০ ব্যবধানে ভারতকে হারানো আমাদের কাছে দারুণ একটি সিরিজ জয় হবে। যদি একইসঙ্গে বিশ্বের এক নম্বর দল হতে পারি, তবে সেটা তো আরও বিরাট অর্জন। এখন আমাদের প্রধান লক্ষ্য হল সেটাই করা। শেষ ম্যাচেও আমরা একইভাবে জেতার জন্য মাঠে নামব।"

আরো পড়ুন: Sanju Samson: সঞ্জু স্যামসনের মতো তারকাকে জিম্বাবোয়ে সফরের দল থেকে বাদ দেওয়া ‘চরম অন্যায়’— বড় থেকে বলে দিলেন অশ্বিন!

শেষ ম্যাচে জিতলেই বিশ্বের এক নম্বর টি-২০ দল ইংল্যান্ড:

তিনি আরও বলেন, "আমাদের জানানো হয়েছে যে, শেষ ম্যাচে জয় পেলে আমরা বিশ্বের এক নম্বর টি-২০ দল হয়ে যাব। আর সেই লক্ষ্যই আজ আমাদের সামনে। শক্তিশালী দল ভারত। তবে গত কয়েকটা বছরের তুলনায়, তারা এই সিরিজে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি। কিন্তু নিজেদের পরিকল্পনা আমরা যেভাবে মাঠে কার্যকর করতে পেরেছি, তাতে খুবই সন্তুষ্ট আমরা।"

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে জেতে পারে ইংল্যান্ড:

১১ জুলাই ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে সাউদ্যাম্পটনে। ওই ম্যাচ জয়লাভ করতে পারলেই আইসিসি পুরুষদের টি-২০ দলগত র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে টপকে উঠে যাবে এক নম্বরে।

আরো পড়ুন: বারবার একই ভুল! ইংল্যান্ডে গিয়ে এভাবে মুখ পুড়ল ভারতের! কোন ভুলে ডুবলেন শ্রেয়সরা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 727 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে