বিশ্বকাপে সঞ্জুর কাছে একটা অনুরোধ নিয়ে গেছিল ব্যাটিং কোচ, কিন্তু মুখের ওপরে সঞ্জু 'না' করে দেন তাতে! জানেন, কী ঘটেছিল?

আপনারা জানলে অবাক হবেন এই সঞ্জুই টি-২০ বিশ্বকাপের মাঝে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের একটি অনুরোধ মুখের উপর ফিরিয়ে দিয়েছিলেন!

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Sitangshu Kotak and Sanju Samson
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারতের ঐতিহাসিক জয়ের পর সঞ্জু স্যামসনকে নিয়ে তুমুল চর্চা চলছে। আসলে, শেষ তিনটি ম্যাচে ব্যাট হাতে যেভাবে সঞ্জু দলকে জিতিয়েছেন তাতে আলোচনায় উঠে আসাটা খুব স্বাভাবিক। কিন্তু, আপনারা জানলে অবাক হবেন এই সঞ্জুই টি-২০ বিশ্বকাপের মাঝে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের একটি অনুরোধ মুখের উপর ফিরিয়ে দিয়েছিলেন!

কোচের অনুরোধ কেন ফিরিয়ে দিয়েছিলেন সঞ্জু?

বিশ্বকাপের পরে এবার সঞ্জুর সঙ্গে নিজের ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এনেছেন খোদ কোটাকই। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘সঞ্জু দুর্দান্ত ব্যাট করছিল। বড় রান করছিল। ওকে এক দিন ডেকে বললাম, অন্তত একটা শতরান করা উচিত তোমার। আমার কথা শুনে সঞ্জু একটু হাসল। তার পর বলেছিল, ‘এক দিকে আপনি বলছেন, ব্যক্তিগত মাইলফলকের কথা ভেবে খেলা যাবে না। আবার অন্য দিকে আপনিই বলছেন, আমার অন্তত একটা শতরান করা উচিত! দু’টো একসঙ্গে কী করে সম্ভব?’’ 

আরো পড়ুন: 'শত্রু' দেশের ক্রিকেটারকে কোটি টাকা দিয়ে কেনা, এবার বড়সড় ক্ষতি হয়ে গেল কাব্য মারানের!

সুতরাং, এটা খুবই স্পষ্ট যে, তাঁর অনুরোধে সঞ্জু একপ্রকার ‘না’ করে দিয়েছিলেন। যদিও কেরলের এই ক্রিকেটারের মানসিকতায় একেবারে মুগ্ধই হয়েছিলেন কোচ। এরপরে আর কথাও বাড়াননি।

বিশ্বকাপের শুরুর দিকে ভারতের প্রথম একাদশে প্তথমে সুযোগই পাচ্ছিলেন না সঞ্জু। আর সেই সময় তাঁকে মানসিক ভাবে চাঙ্গা রাখার দায়িত্ব খোদ নেন কোটাক। 

আর সেই প্রসঙ্গে ভারতীয় দলের ব্যাটিং কোচ বলেছেন, ‘‘সঞ্জুকে আমি বলতাম, সব সময় তৈরি থাকবে। কখন সুযোগ আসবে, কেউ জানে না। হয়তো কারও চোট লাগল বা কেউ ফর্ম হারালো। বা দলের ভারসাম্যের জন্য প্রয়োজন হল। দু’তিন দিন পর কী হবে, কেউ জানে না। যে কোনও কারণে তোমাকে দরকার হতে পারে। তাই তৈরি থাকবে সব সময়।’’ 

 কোটাক আরও বলেছেন, ‘‘ও খুবই অভিজ্ঞ ক্রিকেটার। হেসে আমায় বলেছিল, ‘আরে কোটসি ভাই, একদম চিন্তা করবে না। দলের যখনই প্রয়োজন হবে, তখনই কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করব।’’

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ সঞ্জুর অবদান!

টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ শেষ তিন ম্যাচে সঞ্জুর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে অপরাজিত ৯৭, ৮৯ এবং ৮৯ রান। আর পর পর তিনটি ম্যাচেই তাঁর নিশ্চিত শতরান হাতছাড়া হয়ে গিয়েছিল। তবুও কেবলমাত্র দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই খেলেছেন সঞ্জু। আর এটাই তো একজন 'আসল' খেলোয়াড়ের পরিচয়‌।

আরো পড়ুন: বর্ষসেরা ক্রিকেটার হয়ে গেলেন 'ইনি', বিসিসিআইয়ের তালিকায় বিশ্বকাপ জিতিয়েও জায়গা হল না বুমরাহ বা সঞ্জুর!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে