'শত্রু' দেশের ক্রিকেটারকে কোটি টাকা দিয়ে কেনা, এবার বড়সড় ক্ষতি হয়ে গেল কাব্য মারানের!

এমনিতে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের কেনা হয় না। এদিকে হান্ড্রেডসের নিলামের আগে দাবি করা হচ্ছিল যে, কোনও ভারতীয় মালিকানাধীন দল পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
Abrar Ahmad and Kavya Maran
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

ভারত-পাকিস্তানের ম্যাটার হলেই তা যেন যুদ্ধের আকার নিয়ে নেয়, সে ২২ গজের ময়দানেই হোক, অথবা বর্ডারে। গতকাল, বৃহস্পতিবার এরকমই একটা ঘটনা ঘটেছে। সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজি ইংলিশ হান্ড্রেড লিগে পাকিস্তানের এক ক্রিকেটারকে কিনেছে। আর তারপর থেকেই এই পরিস্থিতিতে ভারতের নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে। এরই মাঝে আবার এক বড়সড় ঘটনা ঘটে গেল। 

কাব্য মারানের এক সিদ্ধান্তে ঠিক কী ক্ষতি হল সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির?

কাব্য মারানের সম্প্রতি সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির দলে এক পাকিস্তানি ক্রিকেটারকে কিনেছে। এরপরেই পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এদিকে পাকিস্তানি ক্রিকেটারকে কেনা নিয়ে ড্যানিয়েল ভেত্তরি জানান, আবরারকে নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছিলেন লিডসের অ্যসিস্টেন্ট কোচ। তিনিই নাকি আবরারকে কেনার পরামর্শ দিয়েছিলেন। এরই সঙ্গে কিউয়ি কোচ জানান যে, দলের অভ্যন্তরীণ বৈঠকে পাকিস্তানি ক্রিকেটারদের কেনা বা না কেনা নিয়ে নাকি কোনোপ্রকার আলোচনাই হয়নি। এদিকে সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডেল কেন সাসপেন্ড করা হয়েছে, তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। অপরদিকে #ShameOnSRH ও #BoycottSunrisers-এর মতো হ্যাশট্যাগগুলি ইতিমধ্যেই ট্রেন্ড করতে শুরু করেছিল এক্স-এ।

আরো পড়ুন: আইপিএল ২০২৬ শুরুর আগেই বিরাট খুশির দিয়ে দিল গুজরাত টাইটান্স! গুজরাত শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'বাঘা' ক্রিকেটার!

সূত্রের খবর, নিলামে ভারতীয় মুদ্রায় প্রায় ২.৩৪ কোটি দর পেয়েছেন পাক ক্রিকেটার আবরার। এই সেই আবরার যিনি একটা সময় অভিনন্দ বর্তমানের আটক হওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে ভারতকে ট্রোল করার চেষ্টা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় চায়ের কাপ হাতে নিয়ে ছবি দিয়ে তিনি ভারতকে ট্রোল করতে চেয়েছিলেন। 

ভারতকে নিয়ে ট্রোল করেছিল এই পাক ক্রিকেটার!

প্রসঙ্গত, পাকিস্তানিদের হাতে আটক হওয়ার পরে ভারতীয় বায়ুসেনার অফিসার অভিনন্দন বর্তমানের একটি ভিডিও রেকর্ডিং করা হয়েছিল। আর তাতে তিনি বলেছিলেন যে, 'চা-টা দুর্দান্ত।' সেই বিষয়টি নিয়েই পাকিস্তানিরা ভারতকে ট্রোল করার চেষ্টা করে থাকে। এদিকে মাঠে ভারতের কাছে মার খাওয়া আবরারও সেই 'ট্রেন্ডে' গা ভাসিয়েছেন তখন।

এমনিতে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের কেনা হয় না। এদিকে হান্ড্রেডসের নিলামের আগে দাবি করা হচ্ছিল যে, কোনও ভারতীয় মালিকানাধীন দল পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেবে না। যা নিয়ে আবার ইংরেজ ক্রিকেটাররাও 'দুঃখ' পেয়েছিলেন। এই সবের মাঝেই এবার আবরারকে দলে নিলেন কাব্য। এই আবহে আইপিএলে সানরাইজার্সকে বয়কটের দাবি উঠেছে ভারতীয় নেটিজেনদের মধ্যে। এর আগে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে কোনও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেয়নি।

আরো পড়ুন: শচীন তেন্ডুলকরকে বাদ দেওয়া হচ্ছিল! এবার খোদ নির্বাচক প্রধান শচীনের 'গোপন' কথা ফাঁস করে দিলেন!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে