ফাইনালের আগেই চলে এলেন অভিষেকের বাবা, এবার কী করবেন অভিষেক?
চলতি বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিষেকের। তেমন কোনো বড় রান আসেনি ব্যাটে।

আজ, রবিবার টি-২০ বিশ্বকাপ ২০২৬ খেলতে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। তাই সব রাজপথ একেবারে এসে মিশবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে মেগা ফাইনালের বেশ কয়েক ঘণ্টা আগেই মাঠের ভিতরে একেবারে এক অন্যরকম দৃশ্য তৈরি হল। জীবনের অন্যতম এক কঠিন পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন অভিষেক শর্মা। আর দূরে দাঁড়িয়ে ছেলের অনুশীলন দেখছেন বাবা রাজকুমার শর্মা।
কেন হাজির হলেন অভিষেক শর্মার বাবা?
সাম্প্রতিককালে অভিষেকের ফর্ম নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েছে। চাপ আছে তাঁর উপরে। কিন্তু তবুও চোখে স্বপ্ন নিয়ে মাঠে নামার আগে বাবার সামনে এসে হাজির হলেন অভিষেক শর্মা। তিনি বাবার দিকে ঝুঁকে পড়েন। এমনকি বাবার পা ছুঁয়ে প্রণামও করেন। বাবার আশীর্বাদে কেটে যাবে সব দুশ্চিন্তা, দুর্ভাবনা, সব অনিশ্চয়তা। ব্যাট হাতে যে ছেলেটা কয়েক ঘণ্টা পরেই লড়াইয়ে নামবে, তার আগ মুহূর্তে বাবাই হল তাঁর আশ্রয়। বাবাই তাঁর সবথেকে বড় গুরু।
আসলে, চলতি বিশ্বকাপে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিষেকের। তেমন কোনো বড় রান আসেনি ব্যাটে। তবু বাবার হাতের ছোঁয়ায় যেন অদৃশ্য এক শক্তি এসে ভর করে। মনে হয়, এই আশীর্বাদের উষ্ণতাতেই হয়তো কেটে যাবে দুঃসময়ের মেঘ।
ছেলেকে নিয়ে কতটা আশাবাদী তাঁর বাবা?
আসলে, চশমা ছাড়া স্পষ্ট করে সেভাবে দেখতে পান না অভিষেকের বাবা। নেটে অভিষেকের নেওয়া শটগুলো ছুটে যাচ্ছে মাঠের বিভিন্ন প্রান্তে। সেই শব্দে যেন আলাদা একটা সুর আছে। ব্যাট হাতে অনুশীলনে মগ্ন ভারতের ওপেনার। ভিতরে দাঁড়িয়ে নজর রাখছেন গৌতম গম্ভীর ও সীতাংশু কোটাক।
আর বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে আছেন আরেকজন নিঃশব্দে। গভীর চোখে দেখে চলেছেন ছেলের অনুশীলন। ছেলের প্রতিটা শট, প্রতিটা টাইমিং তিনি নজর করে চলেছেন। ঘাড় ঘুরিয়ে দেখছেন বলটা কোথায় গিয়ে পড়ল, শটটা কতটা নিখুঁত হল। ফর্ম হারানো ছেলের পাশে দাঁড়াচ্ছেন বাবা। বলছেন, ''কাল ও রান পাবে। ভারতও চ্যাম্পিয়ন হবে।''
যদিও আজকের ম্যাচে অভিষেক শর্মা কেমন পারফর্ম করেন এখন সেটাই দেখার।
আরো পড়ুন: আর সবার মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গ্যালারিতে বসে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখবেন?
ট্যাগ:


