CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

ভাঁড়ার খালি পাকিস্তান ক্রিকেট বোর্ডের, পাক ক্রিকেটে দেখা দিয়েছে অর্থ সঙ্কট!

চরম অর্থ সংকটের মুখোমুখি হল পাকিস্তান ক্রিকেট। বেশ কয়েকটি দলকে এবারের পাকিস্তান সুপার লিগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলগুলিকে। অন্যদিকে দলের মালিকদের দাবি,আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে। পাল্টা দলের মালিকদের দাবি, মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড তাঁদের টাকা দেয়নি। পাকিস্তান সুপার লিগ নিয়ে ধোঁয়াশা কি তবে কাটবে না?

Collected Picture of pakistani in tears
Collected Picture of pakistani in tears

চরম অর্থ সংকটের মুখোমুখি হল পাকিস্তান ক্রিকেট। বেশ কয়েকটি দলকে এবারের পাকিস্তান সুপার লিগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলগুলিকে। অন্যদিকে দলের মালিকদের দাবি,আইনি নোটিস পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত বকেয়া টাকা মিটিয়ে দিতে। পাল্টা দলের মালিকদের দাবি, মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড তাঁদের টাকা দেয়নি।

পিএসএল-এ অংশ নেওয়ার টাকা এখনো বকেয়া!

 বপিটিআই সূত্রে খবর, পিএসএল-এ অংশগ্রহণের জন্য যে অর্থ বোর্ডকে দিতে হয়, সেই টাকা এখনো পর্যন্ত বহু দল দেয়নি। শুধু তাই নয়, গতবছরের টাকা বাকি রয়েছে। সমস্ত টাকার যদি দ্রুত মিটিয়ে না দেওয়া হয় তাহলে, ভবিষ্যতে সেই দলকে নির্বাসিত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন- আইপিএল ২০২৬-এ কি 'চ্যাম্পিয়ন' হবে সানরাইজার্স হায়দরাবাদ? পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ!

পিএসএল-এ সিনেমার দলগুলির মালিকদের দাবি!

বেশ কয়েকটি দলের মালিক দাবি করেছেন, তাঁরা সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দিয়েছেন। কিন্তু প্রতিযোগিতার লভ্যাংশের থেকে যে ভাগ তাঁরা পেয়ে থাকেন, তা এখনো দেওয়া হয়নি। ভারতীয় মুদ্রায় ৩৩ কোটি টাকা এখনো বাকি রয়েছে। পিটিআই সূত্রের খবর, পাকিস্তান সুপার লিগে বোর্ডকে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ এখনো পর্যন্ত প্রদান করেনি বেশ কয়েকটি দল। দ্রুত টাকা মিটিয়ে না দেওয়া হলে, সেই দলগুলিকে নির্বাচিত করা হতে পারে।

দলগুলির দাবি নস্যাৎ পাক বোর্ডের:

যদিও দলগুলির দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, গতবছর পাকিস্তান সুপার লিগের সময়, বোর্ডের বকেয়া ছিল প্রায় পনেরো কোটি টাকা। তাঁরা সেই টাকা এখনো পর্যন্ত পায়নি। বকেয়া অর্থ না মেটানো পর্যন্ত এই ধরনের দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে 'ক্যাপ্টেন কুল'-এর, ১৮মে হবে ধোনির শেষদিন?

সম্প্রচারকারী সংস্থার কাছেও বকেয়া রয়েছে বোর্ডের:

তবে শুধুমাত্র পাকিস্তান সুপার লিগের দলগুলির কাছেই যে বকেয়া রয়েছে তা নয়, টাকা বকেয়া রয়ে গিয়েছে সম্প্রচারকারী সংস্থার কাছেও। এই টাকার অঙ্ক আরো বেশি হলে দাবি বোর্ডের। নকভির নেতৃত্বাধীন বোর্ড দাবি করেছে, বকেয়া রয়েছে প্রায় ভারতীয় মুদ্রায় ১৫৪ কোটি টাকা। সম্প্রচারকারী সংস্থা পাকিস্তান সুপার লিগে নাকি রাওয়ালপিন্ডি দলে যুক্ত। তাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড চাপ বাড়াচ্ছে রাওয়ালপিন্ডির উপর। এই মুহূর্তে রীতিমত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত পাকিস্তানের ক্রিকেট বোর্ড।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে