CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

আইপিএল ২০২৬-এ কি 'চ্যাম্পিয়ন' হবে সানরাইজার্স হায়দরাবাদ? পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ!

পাঞ্জাব কিংস আইপিএলের শুরুতে যেন মনে হচ্ছিল এবারের অপরাজেও আইপিএল দল। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন! পরপর সাতটা ম্যাচে জয় লাভ করার পর, পরপর তিনবার হেরে যাওয়ার ধাক্কা সামলাতে হলো শ্রেয়স আইয়ারের দলকে। বুধবারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের লড়াইয়ে শেষ পর্যন্ত আশা ধরে রেখেছিলেন কুপার কনোলি একাই। তবে, ২৩৬ রানে টক্কর দেওয়া একর পক্ষে সম্ভব হয়নি তাঁর। সেঞ্চুরি করেও হেরে যেতে হলো। এখন কোথায় দাঁড়িয়ে পাঞ্জাব?

Collected Picture: SRH
Collected Picture: SRH

পাঞ্জাব কিংস আইপিএলের শুরুতে যেন মনে হচ্ছিল এবারের অপরাজেও আইপিএল দল। কিন্তু হঠাৎই যেন ছন্দপতন! পরপর সাতটা ম্যাচে জয় লাভ করার পর, পরপর তিনবার হেরে যাওয়ার ধাক্কা সামলাতে হলো শ্রেয়স আইয়ারের দলকে। বুধবারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পাঞ্জাব কিংসের লড়াইয়ে শেষ পর্যন্ত আশা ধরে রেখেছিলেন কুপার কনোলি একাই। তবে, ২৩৬ রানে টক্কর দেওয়া একর পক্ষে সম্ভব হয়নি তাঁর। সেঞ্চুরি করেও হেরে যেতে হলো। 

ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা জুটির ঝোড়ো ব্যাটিং!

হায়দরাবাদের ব্যাটিংয়ের সামনে প্রথম থেকেই পাঞ্জাব চাপে পড়ে গিয়েছিল। টসে হেরে ব্যাট করতে নামেন ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা। তাঁরা ফের দেখিয়ে দিলেন, তাঁদের জুটি নিয়ে কেন এত আলোচনা। বোলারদের উপর পাওয়ার প্লের মধ্যেই চড়াও হন তাঁরা। মাত্র ৩২ বলে তুলে নেন ৭৩ রান। অভিষেক ১৩ বলে ৩৫ রান করে আউট হন। ট্রাভিস হেড ১৯ বলে ৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁকে ঘরে ফেরান যুজবেন্দ্র চহাল।

আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে 'ক্যাপ্টেন কুল'-এর, ১৮মে হবে ধোনির শেষদিন?

তারপরেই মাঠে নামেন ঈশান কিষান আর হেনরিখ ক্লাসেন। পরপর সুযোগ হাতছাড়া করতে থাকেন পাঞ্জাবের ফিল্ডাররা। তাতে আরও ভয়ঙ্কর খেলতে শুরু করেন দুই ব্যাটার। ঈশান ও ক্লাসেনের সহজ ক্যাচ পড়ে। সেই ভুলেরই মাশুল দিল পাঞ্জাব। ৩২ বলে ৫৫ রান করেন ঈশান। শেষ পর্যন্ত ক্লাসেন ৪৩ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষে হায়দ্রাবাদকে ২৩৫ রানে পৌঁছে দিল ১৩ বলে ২৯ রানের ক্যামিও। নেপথ্যে নীতীশ কুমার রেড্ডি।

আরও পড়ুন- RCB পরিবার থেকে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক শেষ করে অবসর নিয়ে নিলেন এই সদস্য, আবেগপ্রবণ হয়ে গেলেন কোহলিও!

পাঞ্জাবের ধরাশায়ী অবস্থা:

পঞ্জাবের সব বোলারদের মধ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে ছিলেন কেবল যুজবেন্দ্র চহাল। দিশেহারা ছিলেন বাকিরা। হাত খুলে রান বিলিয়েছেন জানসেন, অর্শদীপ, ফার্গুসন। ২৩৬ রানের তুলতে গিয়ে প্রথম থেকেই নাজেহাল অবস্থা পাঞ্জাবের। পরপর উইকেট পড়ে। হাল ছাড়েননি কুপার কনোলি। শতরান করেন তিনি। তাঁকে কিছুটা সঙ্গ দেন স্টোইনিস ও সূর্যাংশ শেরগে। তাতেও ম্যাচের মোড় ঘোরেনি। শেষে ৩৩ রানে হেরে যায় পাঞ্জাব।

পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ!

এদিনের ম্যাচে জয়লাভের পর পয়েন্ট টেবিলের উপরে উঠল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল শুরুতে পাঞ্জাবের পারফরম্যান্স খুব ভালো থাকলেও, এখন তাদের সামনে একটাই প্রশ্ন, জয়ের রাস্তায় কি আবারও হাঁটবে পাঞ্জাব? এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করায় অনেকেই মনে করছেন যে আইপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন হবে সানরাইজার্স হায়দরাবাদ।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে