CSE
Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%Toss Index979.6 −2.00%Match Index3,412.8 +3.00%The Hundred 2026 · CSXM216 SB vs BP +3.00%M215 JKS vs KR −1.87%M214 SB-W vs BP-W +3.00%M213 MIL vs LS −1.36%M212 CLK vs DMS +3.67%M211 MIL-W vs LS-W +0.00%M210 WF vs TR +3.00%M209 WF-W vs TR-W +1.00%M208 GG vs KR +0.00%M207 SL vs MSG −3.33%
নিউজ

ক্রিকেট বিশ্বকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে 'ক্যাপ্টেন কুল'-এর, ১৮মে হবে ধোনির শেষদিন?

অবশেষে কি তবে অবসর গ্রহণ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তির অবসর নিয়ে শুরু হল জোর জল্পনা। এবারে আইপিএলে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। তিনি চোট পেয়েছেন। দলের সঙ্গে মাঠেও যাচ্ছেন না তিনি। তাই এবার হয়তো অবসর গ্রহণ করতে চলেছেন "থালা"। অনেকেই বলছেন তিনি নাকি ১৮ মে অবসর নিতে চলেছেন। কিন্তু কেন ওই দিনটিকেই বেছে নিলেন ধোনি?

Collected Picture: MS Dhoni
Collected Picture: MS Dhoni

অবশেষে কি তবে অবসর গ্রহণ করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি? চেন্নাই সুপার কিংসের এই কিংবদন্তির অবসর নিয়ে শুরু হল জোর জল্পনা। এবারে আইপিএলে একটি ম্যাচেও খেলতে দেখা যায়নি ধোনিকে। তিনি চোট পেয়েছেন। দলের সঙ্গে মাঠেও যাচ্ছেন না তিনি। তাই এবার হয়তো অবসর গ্রহণ করতে চলেছেন "থালা"। অনেকেই বলছেন তিনি নাকি ১৮ মে অবসর নিতে চলেছেন। 

১৮মে অবসর নিতে পারেন ধোনি— নেপথ্যে কোন কারণ রয়েছে?

বিশেষ করে ১৮মে দিনটিকে বেছে নেওয়ার পেছনে কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর ফ্ল্যাশব্যাকে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে প্র্যাকটিসের সময় ধোনি কাফ মাসলে চোট পান। সেই থেকে আর মাঠে নামেননি তিনি। অনুশীলনে যোগ দিচ্ছেন। রেঞ্জ হিটিং, হালকা ফিটনেস ড্রিলে ধোনি মনোযোগ দিচ্ছেন। মরশুমের মাঝে ফিট হয়ে ওঠার পথেই, ফের কাফ মাসলে চোট ধোনির। তাই তিনি কবে মাঠে ফিরবেন, আদৌ এই মরশুমে ফিরবেন কি না,সেটাই লাখ টাকার প্রশ্ন।

আরও পড়ুন- RCB পরিবার থেকে দীর্ঘ ১৮ বছরের সম্পর্ক শেষ করে অবসর নিয়ে নিলেন এই সদস্য, আবেগপ্রবণ হয়ে গেলেন কোহলিও!

এবারই কি ধোনির শেষ আইপিএল মরশুম:

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, এই বছরে কি তাহলে শেষ বার আইপিএল খেলায় নাম লিখিয়েছেন ৪৪ বছর বয়সী তারকা ধোনি? কবে অবসর গ্রহণ করতে চলেছেন তিনি? অনেকেই বলছেন ১৮ই মে নাকি অবসর নিতে চলেছেন ধোনি। যদি তিনি ফিট হয়ে উঠতে পারেন তাহলে সেই দিনেই, শেষবার ধোনি মাঠে নামবেন সিএসকের জার্সিতে। তেমনটাই মনে করছেন অনেকে। 

১৮মে শেষবারের মতো সিএসকের জার্সিতে খেলবেন ধোনি!

কিন্তু কেন আঠারোই মে দিনটি বেছে নিলেন ধোনি ? এই উত্তর খুঁজতে গেলে বছর পাঁচেক আগে ফিরে যেতে হবে। ওই সময়কার এক সাক্ষাৎকারে ধোনি বলেন, চেন্নাইয়ের ঘরের মাঠেই তিনি তাঁর সমর্থকদের সামনে নিজের শেষ ম্যাচ খেলতে চান। চলতি আইপিএল মরশুমে ১৮মে ধোনির ঘরের মাঠে চেন্নাইয়ের শেষ ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এটাই কি তবে ধোনির শেষ ম্যাচ?

আরও পড়ুন- আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে? ফাইনাল ম্যাচ নিয়ে জল্পনা তুঙ্গে!

সিএসকে প্লেঅফে উঠতে পারলে ম্যাচ খেলবে অন্য ভেন্যুতে। ওদিকে শেষবার চেন্নাইয়ের হয়ে ধোনি মাঠে নামেন গত আইপিএলে ৫মে আহমেদাবাদে। গুজরাট টাইটান্স বনাম সিএসকে। তাই আপাতত ১৮মে-র দিকে তাকিয়ে ধোনি ভক্তরা।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে