CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে 'লজ্জা'-র মুখে পড়েছে ভারত, তবুও অধিনায়ক বদলের বিরুদ্ধে অভিষেক নায়ারের সতর্কবার্তা!

ইংল্যান্ড আর আয়ারল্যান্ড সফরে ভারতের টি-২০ দলের ভরাডুবির পর জোর আলোচনা চলছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ভবিষ্যৎ নিয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ— দুই ক্ষেত্রেই কোনো ম্যাচেই জিততে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পর নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলছেন অনেকেই। তবে এখনই শ্রেয়স আইয়ারকে সরিয়ে দিলে, তাতে দলের মধ্যে অস্থিরতা তৈরি হবে বলে মনে করেন ভারতের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। কেন একথা বললেন তিনি?

Abhishek Nayar on Shreyas Iyer
Abhishek Nayar on Shreyas Iyer

ইংল্যান্ড আর আয়ারল্যান্ড সফরে ভারতের টি-২০ দলের ভরাডুবির পর জোর আলোচনা চলছে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ভবিষ্যৎ নিয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ম্যাচের টি-২০ সিরিজ— দুই ক্ষেত্রেই কোনো ম্যাচেই জিততে পারেনি ভারত। টিম ইন্ডিয়ার এই ব্যর্থতার পর নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলছেন অনেকেই।

সাক্ষাৎকারে কী বললেন অভিষেক নায়ার?

জিওহটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক নায়ার জানান, নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নতুন অধিনায়ককে সময় দেওয়া প্রয়োজন। তিনি মনে করেন, সফল একটি দলের দায়িত্ব গ্রহণের পরই নিজের মতো করে সবকিছু গড়ে তোলার সুযোগ পাওয়া সম্ভব নয়। দলকে প্রথমে বুঝতে হয়, তারপর নিজের ভাবনা অনুসারে পরিবর্তন আনা যায়।

এখনি শ্রেয়সের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়!

নায়ার বলেন, এই দুই সিরিজের পর নিজের ভুল-ত্রুটি বিশ্লেষণ করার জন্য শ্রেয়স আইয়ারের কাছে সুযোগ থাকবে। কীভাবে দল খেলবে, কোন ধরনের ক্রিকেটারকে প্রয়োজন ও সহকারী স্টাফের কাছ থেকে কী প্রত্যাশা থাকবে, এই সব বিষয় নিয়ে এখনই পরিষ্কার ধারণা তৈরির সময়। তাই এত তাড়াতাড়ি তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা কিংবা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ উচিত হবে না।

অভিষেক নায়ারের মতামত:

অভিষেকের মতে, আইপিএলে পরপর দুইবার দলকে শ্রেয়স আইয়ার ফাইনালে তুলেছেন। একবার ট্রফি জিতেছেন। তাই একজন অধিনায়ক হিসেবে শ্রেয়সের দক্ষতা নিয়ে সন্দেহের প্রশ্নই নেই। বরং নিজের দল গড়ে তোলার জন্য তাঁকে স্বাধীনতা দেওয়া প্রয়োজন। যেমন হ্যারি ব্রুক ইংল্যান্ডে, বেন স্টোকস টেস্ট দলে অথবা, ভারতের হয়ে রোহিত শর্মা আর বিরাট কোহলি নিজেদের পরিকল্পনা অনুসারে দল পরিচালনা করার সুযোগ পেয়েছিলেন।

আরো পড়ুন: Retirement from International Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক!

বিশ্বকাপের আগে ভারতের ব্যর্থতায় শিক্ষা:

ইংল্যান্ড সফরে ব্যর্থতার কারণ নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক নায়ার বলেন, ভারতীয় ব্যাটারদের বিপক্ষে ধারাবাহিকভাবে ইংল্যান্ড শর্ট বলের কৌশল প্রয়োগ করেছে। সেই চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে ভারত ব্যর্থ হয়েছে। তাঁর মতে, অনেক ভালো প্রস্তুতি নিয়ে ইংল্যান্ড মাঠে নেমেছিল। যদিও আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভিন্ন হবে পরিস্থিতি, কারণ সেখানে ব্যাটে বল ভালো আসে। বিশ্বকাপের আগে এই ব্যর্থতা বড় শিক্ষা হবে ভারতীয় দলের জন্য।

স্পিন বিভাগ নিয়ে অভিষেক বলেন, দীর্ঘদিন ধরে অক্ষর প্যাটেল কঠিন ওভার করে চলেছেন। যার ফলে তাঁকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইংল্যান্ড। কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেও বজায় রাখা যায়নি ধারাবাহিকতা। তাই খেলোয়াড়দের বাদ দেওয়ার বদলে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাঁদের উন্নতির দিকেই।

সবশেষে নায়ার বার্তা দেন, পরাজয়ের পর ঘন ঘন দলে পরিবর্তন না করে, ক্রিকেটারদের সাথে স্পষ্টভাবে কথা বলা উচিত। কী উন্নতি করতে হবে কিংবা দলের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হবে— সেটা পরিষ্কারভাবে জানাতে পারলেই ফের ঘুরে দাঁড়াতে সক্ষম হবে ভারতীয় দল।

আরো পড়ুন: ধোনির জায়গা কেড়ে নিলেন বাটলার, আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার নতুন রেকর্ড গড়লেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে