CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ধোনির জায়গা কেড়ে নিলেন বাটলার, আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার নতুন রেকর্ড গড়লেন!

আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে উইকেটকিপার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড দখল করলেন বাটলার। কোথায় রইলেন ধোনি?

Jos Buttler overtakes MS Dhoni
Jos Buttler overtakes MS Dhoni

আন্তর্জাতিক ক্রিকেটে এবার নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-কে টপকে উইকেটকিপার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড দখল করলেন বাটলার।

ধোনিকে টেক্কা দিলেন বাটলার!

শনিবার ভারতের বিপক্ষে পঞ্চম টি-২০ ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন বাটলার। মাত্র ৬৪ বলে তিনি ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১২টি চার সহ ৮টি বিশাল ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে এই ৮ ছক্কার সৌজন্যে তাঁর মোট ছক্কার সংখ্যা হলো ৩৬৬। এই সংখ্যা ধোনির ৩৫৯ ছক্কার রেকর্ডকেও ছাড়িয়ে গিয়েছে।

৩৪ বলে হাফ সেঞ্চুরি ও ১৭ বলেই সেঞ্চুরি!

টি-২০ আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই ছিল ৩৫ বছর বয়সী বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি ও ব্যক্তিগত সর্বোচ্চ টি-২০ আন্তর্জাতিক স্কোর। ৩৪ বলে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র ১৭ বলেই সেঞ্চুরি করেন।

বাটলার আর হ্যারি ব্রুক জুটি গড়ল বিশ্বরেকর্ড:

বাটলারের বিস্ফোরক ইনিংসের সঙ্গে সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন অধিনায়ক হ্যারি ব্রুকও। দ্বিতীয় উইকেটে দু'জনে মিলে ২৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। পুরুষ টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি হিসেবে এটাই নতুন বিশ্বরেকর্ড।

৪৫ বলে ব্রুক অপরাজিত ৯৫ রান করে সেঞ্চুরি থেকে একটুর জন্য বঞ্চিত হন। ইংল্যান্ড তাঁদের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩টি উইকেটে ২৫৭ রান তোলে।

আরো পড়ুন: মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব কি চাপের মুখে? ২০২৭ বিশ্বকাপের আগে বাড়ছে জল্পনা!

এদিনও ব্যর্থ হল ভারত:

বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে নির্ধারিত ওভারে লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ভারত। ফলে ৫৬ রানের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের করে নেয় ইংল্যান্ড।

উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কার রেকর্ড: 

জস বাটলার (ইংল্যান্ড) : ৩৬৬টি
মহেন্দ্র সিং ধোনি (ভারত) : ৩৫৯টি
কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৩০০টি
অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) : ২৫৯টি
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) : ২০৮টি

বাটলারের এমন রেকর্ড শুধু ব্যক্তিগত মাইলফলক নয়, আধুনিক ক্রিকেটে বাটলারের বিস্ফোরক ব্যাটিং আরও এক উজ্জ্বল প্রমাণ হিসেবে তা স্মরণীয় হয়ে থাকবে।

আরো পড়ুন: কপাল খারাপ গৌতম গম্ভীরের! 'হেডমাস্টার'-এর কোচিং স্টাফে বড় রদবদলের ইঙ্গিত মিলছে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে