CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%
নিউজ

কপাল খারাপ গৌতম গম্ভীরের! 'হেডমাস্টার'-এর কোচিং স্টাফে বড় রদবদলের ইঙ্গিত মিলছে!

টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বিরাট পরিবর্তনের আভাস মিলেছে।জানা গেছে, একাধিক আন্তর্জাতিক সাফল্যের পরও সাম্প্রতিক টি-২০ সিরিজে টানা ব্যর্থতার মধ্যেও রদবদল হতে পারে বলে গৌতম গম্ভীরের সাপোর্ট স্টাফে। দেখুন, ঠিক কী ঘটল।

Collected Image - Gautam Gambhir
Collected Image - Gautam Gambhir

টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে বিরাট পরিবর্তনের আভাস মিলেছে।জানা গেছে, একাধিক আন্তর্জাতিক সাফল্যের পরও সাম্প্রতিক টি-২০ সিরিজে টানা ব্যর্থতার মধ্যেও রদবদল হতে পারে বলে গৌতম গম্ভীর-এর সাপোর্ট স্টাফে।

টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সদস্য যোগ দিচ্ছেন গ্লোবাল আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে!

এক প্রতিবেদন অনুযায়ী, খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের অন্তত একজন গুরুত্বপূর্ণ সদস্য দায়িত্ব ছেড়ে দিয়ে যোগ দিতে পারেন একটি গ্লোবাল কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে। ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ইতিমধ্যেই তাঁর প্রাথমিক ভাবে আলোচনা সম্পন্ন হয়েছে বলেও জানা গিয়েছে।

সাপোর্ট স্টাফ ছাড়তে পারেন আরও একজন!

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় দলের এই পরিবর্তনই বড়সড় পুনর্গঠনের সূচনা ঘটাতে পারে কোচিং কাঠামোয়। আগামী দিনে শুধু একজন নন, সাপোর্ট স্টাফ ছাড়তে পারেন আরও এক সদস্যও, বলে শুরু হয়েছে গুঞ্জন।

আরও পড়ুন- Sunil Gavasker Fitness at the age of 77: ৭৭ বছরে এসেও এতটা এনার্জেটিক কীভাবে? ফাঁস হয়ে গেল সুনীল গাওস্করের ফিট থাকার রহস্য!

 ২০২৪ সালের জুলাই মাসে গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সঙ্গে রায়ান টেন দুষখাতে ও মর্নে মর্কেল সাপোর্ট স্টাফে যোগ দেন। টি. দিলীপ রয়েছেন ফিল্ডিং কোচ হিসেবে। অন্যদিকে, ২০২৫ সালেই ভারতীয় দলের সাপোর্ট স্টাফ থেকে অভিষেক নায়ার সরে দাঁড়িয়েছিলেন। প্রতিবেদন অনুসারে, ২+১ বছরের চুক্তিতে সংশ্লিষ্ট কোচ বিসিসিআইয়ের সঙ্গে ছিলেন। তিনি চুক্তির প্রথম দুই বছরের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে, আইপিএল ফ্র্যাঞ্চাইজির সাথে ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন।

সংশ্লিষ্ট কোচের নাম কিংবা তাঁর দল ছাড়ার কারণ নিয়ে ধোঁয়াশা:

যদিও ভারতের সাম্প্রতিক টি-২০ ব্যর্থতার সঙ্গে এই সম্ভাব্য বিদায়ের কোনও সরাসরি সম্পর্ক নেই বলেই খবর। আয়ারল্যান্ড এর ইংল্যান্ড সফরে পরপর পাঁচটি টি-২০ ম্যাচে হেরে যাওয়ার পর দল নিয়ে সমালোচনা বাড়লেও, নাকি আগে থেকেই এই সিদ্ধান্ত বিবেচনাধীন ছিল। কিন্তু এখনও পর্যন্ত সংশ্লিষ্ট কোচের নাম কিংবা তাঁর দল ছাড়ার কোনোও নির্দিষ্ট কারণ প্রকাশ করাই হয়নি।

আরও পড়ুন- উইম্বলডনে বৈভবের নিউ লুক দেখে হইচই সোস্যাল মিডিয়ায়!

প্রসঙ্গত, ভারত ইতিমধ্যেই গৌতম গম্ভীরের নেতৃত্বে কোচিং স্টাফের অধীনে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় সাফল্য অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিক ধারাবাহিক ব্যর্থতার জন্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ায় কোচিং কাঠামো নিয়েও নতুন করে শুরু হয়েছে আলোচনা।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে