CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

উইম্বলডনে বৈভবের নিউ লুক দেখে হইচই সোস্যাল মিডিয়ায়!

ক্রিকেট মাঠের বাইরে এবার লন্ডনের ঐতিহ্যবাহী অল ইংল্যান্ড ক্লাবে দুর্দান্ত স্মরণীয় দিন কাটালেন ভারতীয় ক্রিকেটের তরুণ ব্যাটিং তারকা বৈভব সূর্যবংশী। ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গে তিনি উইম্বলডন ২০২৬ পুরুষ একক ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন।

Collected Image: Vaibhav Sooryavanshi
Collected Image: Vaibhav Sooryavanshi

ক্রিকেট মাঠের বাইরে এবার লন্ডনের ঐতিহ্যবাহী অল ইংল্যান্ড ক্লাবে দুর্দান্ত স্মরণীয় দিন কাটালেন ভারতীয় ক্রিকেটের তরুণ ব্যাটিং তারকা বৈভব সূর্যবংশী। ভারতীয় ওপেনার অভিষেক শর্মার সঙ্গে তিনি উইম্বলডন ২০২৬ পুরুষ একক ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন। এদিনের ম্যাচে ইতালির ইয়ানিক সিনার চার সেটে আলেকজান্ডার জভেরেভকে পরাজিত নিজের দ্বিতীয় উইম্বলডন শিরোপা জয় করেন।

কেমন ছিল বৈভবের নিউ লুক?

 এদিন কালো ব্লেজার, সাদা শার্ট, ডোরাকাটা টাই আর সানগ্লাসে নজর কাড়েন মাত্র ১৫ বছর বয়সী বৈভব। তবে এক মজার গল্প রয়েছে এই স্টাইলিশ পোশাকের নেপথ্যে।

আরও পড়ুন- Virat Kohli Diet: রোনাল্ডোকে দেখেই নিজের খাদ্যাভ্যাসে বদল এনেছে বিরাট, মাছ-মাংস ছেড়ে বিরাটের পাতে কী কী থাকে?

হাসতে হাসতেই বৈভব জানান, "কোন পরিকল্পনাই ছিল না। একদম শেষ মুহূর্তে যেটা পেয়েছি, সেটাই পরে এসেছি। অভিষেক ভাইকে বললাম, সেই সব ব্যবস্থা করে দিলেন। তারপর ওটাই পরে চলে এসেছি।"

ছোটবেলা থেকেই টেনিসপ্রেমী বৈভব!

বৈভব জানান, তিনি বিগত চার-পাঁচ বছর ধরে নিয়মিতই টেনিস অনুসরণ করে চলেছেন। ছোটবেলা থেকেই তাঁর প্রিয় দুই টেনিস কিংবদন্তি হলেন রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। বৈভব বলেন, "ছোটবেলা থেকে নাদাল আর জোকোভিচকে দেখে আমি বড় হয়েছি। এখনও আমার খুবই প্রিয় খেলোয়াড় জোকোভিচ।"

বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে, বৈভব কার্লোস আলকারাজকে সবচেয়ে পছন্দ করেন। যদিও এ বছরের উইম্বলডনে আলকারাজ খেলননি। তাই, বৈভব ভেবেছিলেন, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবেন দুর্দান্ত ছন্দে থাকা ইয়ানিক সিনারই। সত্যি হয়েছে তাঁর সেই ভবিষ্যদ্বাণী।

প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম সরাসরি দেখার অভিজ্ঞতা বৈভবের:

 গ্যালারি থেকে উইম্বলডনের ফাইনাল দেখা ছিল বৈভবের জীবনের প্রথমবারের গ্র্যান্ড স্ল্যাম অভিজ্ঞতা। তাঁর কথায়, " সরাসরি ফাইনাল ম্যাচ দেখার ইচ্ছা ছিল। স্টেডিয়ামে বসে প্রথমবার এমন ম্যাচ দেখলাম। খেলোয়াড়রা বড় ম্যাচে কীভাবে নিজেদেরকে প্রস্তুত করেন, কাছ থেকে সেটা দেখা দারুণ অভিজ্ঞতা।"

আরও পড়ুন- বাটলার–ব্রুকের রেকর্ড জুটিতে বিদেশের মাটিতে 'কুপোকাত' শ্রেয়সের ভারত!

বৈভব কাকে চান টেনিসে ডাবলস সঙ্গী হিসেবে?

এই প্রশ্নের উত্তরে বৈভব জানালেন, টেনিসে ডাবলস খেলতে হলে, তবে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ওপেনিং সঙ্গী অভিষেক শর্মাকেই তিনি বেছে নেবেন। বৈভবের কথায়, "আমি অভিষেক ভাইকেই বেছে নেব। উনিই আমার ক্রিকেটে ওপেনিং পার্টনার। তাঁর সঙ্গে ব্যাটিং করতে ভীষন ভালো লাগে। তাই টেনিসেও তাঁকেই ডাবলস সঙ্গী হিসেবে চাই।"

সম্প্রতি ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক করেছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে গড়েছেন নতুন ইতিহাস। নিজের এই কৃতিত্বের মাধ্যমে তিনি দীর্ঘদিনের সর্বকনিষ্ঠ ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হওয়া শচীন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন।

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে