CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

বাটলার–ব্রুকের রেকর্ড জুটিতে বিদেশের মাটিতে 'কুপোকাত' শ্রেয়সের ভারত!

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ইংল্যান্ড রীতিমতো ঝড় তুলল। অধিনায়ক জস বাটলার আর হ্যারি ব্রুকের রেকর্ড গড়া জুটির সৌজন্যে ৩ উইকেটে ইংল্যান্ড ২৫৭ রান তোলে, যা ভারতের বিপক্ষে টি-২০-তে সর্বোচ্চ দলগত সংগ্রহ ইংল্যান্ডের। জবাবে ২০১ রানেই থেমে যায় ভারত। ৫৬ রানের জয়ে ইংল্যান্ড চার ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের দখলে নিল। কেমন ছিল এদিনের ম্যাচ?

Harry Brook and Jos Buttler
Harry Brook and Jos Buttler

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে ইংল্যান্ড রীতিমতো ঝড় তুলল। অধিনায়ক জস বাটলার আর হ্যারি ব্রুকের রেকর্ড গড়া জুটির সৌজন্যে ৩ উইকেটে ইংল্যান্ড ২৫৭ রান তোলে, যা ভারতের বিপক্ষে টি-২০-তে সর্বোচ্চ দলগত সংগ্রহ ইংল্যান্ডের। জবাবে ২০১ রানেই থেমে যায় ভারত। ৫৬ রানের জয়ে ইংল্যান্ড চার ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে নিজেদের দখলে নিল।

ভারতের বিরুদ্ধে জস বাটলারের দুর্দান্ত কামব্যাক!

দীর্ঘদিন টি-২০তে বড় ইনিংসের অপেক্ষায় ছিলেন জস বাটলার। এদিনের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। তিনি মাত্র ৬৪ বলে ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। একের পর এক বাউন্ডারি আর ছক্কার বন্যা ছিল তাঁর ইনিংসে। অন্যদিকে অপরাজিত ৯৫ রান করে হ্যারি ব্রুক যোগ্য সঙ্গ দেন বাটলারকে। দু'জন মিলে এদিন দ্বিতীয় উইকেটে ২৩৩ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইংল্যান্ডের টি-২০ ইতিহাসে এই জুটি সর্বোচ্চ ও ভারতের বিপক্ষে যে কোনও দলের জন্য সর্বোচ্চ জুটি।

ব্যাটিং-ফিল্ডিংয়ে হতাশাজনক পারফরম্যান্স ভারতের!

ম্যাচে ভারত ফিল্ডিং অত্যন্ত হতাশাজনক ফিল্ডিং করে। বাটলার আর ব্রুক, দু'জনকেই বারবার লাইফ দিলেও ভারতীয় ফিল্ডাররা। ইংল্যান্ডের দুই ব্যাটার সহজ ক্যাচ হাতছাড়া হওয়ায় সেই সুযোগের সদ্ব্যবহার করে ভারতীয় বোলারদের ওপর আধিপত্য স্থাপন করে। শেষ দিকে আরও এলোমেলো হয়ে যায় ভারতের ফিল্ডিং, সেই সুযোগ নিয়ে বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড।

আক্রমণাত্মক ব্যাটিং করে ধরাশায়ী ভারত:

শুরু থেকেই ভারত ২৫৮ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে গিয়ে  আক্রমণাত্মক ব্যাটিং করে। ১৪ বলে সঞ্জু স্যামসন ২৭ রান করেন। যদিও দ্রুত উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায়। ৩৫ বলে ৫৬ রান করেন ঈশান কিষাণ ও ২৫ বলে তিলক বর্মা ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেও ভারত ম্যাচে ফিরতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকার কারণে শেষমেষ ২০১ রানেই তাদের ইনিংস থেমে যায়।

আরো পড়ুন: Virat Kohli Diet: রোনাল্ডোকে দেখেই নিজের খাদ্যাভ্যাসে বদল এনেছে বিরাট, মাছ-মাংস ছেড়ে বিরাটের পাতে কী কী থাকে?

ভবিষ্যৎ নিয়েও চিন্তায় ছিলেন বাটলার:

ম্যাচের শেষে জস বাটলার জন্য, দীর্ঘদিন ধরে রান না পাওয়ার জন্য নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তায় ছিলেন তিনি। তাই এই সেঞ্চুরি তাঁর কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। তাঁর কথায়, তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল ইংল্যান্ডের জয়ে অবদান রাখতে পারা। 

পরাজয় মেনে নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার বলেন, দল এই সফর থেকে বহু শিক্ষা পেল। তিনি মনে করেন, তিন বিভাগেই ইংল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলেছে আর সেই জন্য সিরিজে ফল হয়েছে একতরফা। তিনি আরও জানান, শুধু আত্মবিশ্বাস নয়, আরও কঠোর পরিশ্রম আর ধারাবাহিক পারফরম্যান্সের করলেই বিদেশের মাটিতে সাফল্য পাওয়া যাবে। এই জয় ইংল্যান্ডের জন্য শুধু একটি সিরিজ জয় নয়, টি-২০ ক্রিকেটে নিজেদের শক্তির বড় প্রমাণ দিল ইংল্যান্ড।

আরো পড়ুন: ভারতকে 'লজ্জা'-র হাত থেকে বাঁচাতে এবার ঘাম ঝরাচ্ছেন রোহিত...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে