CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Retirement from International Cricket: আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিদার নাইট অবসরের ঘোষণা করলেন। ভারতের বিরুদ্ধে লর্ডসে চলা টেস্ট ম্যাচই আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর শেষ ম্যাচ।

Heather Knight retirement
Heather Knight retirement

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দল-এর প্রাক্তন অধিনায়ক হিদার নাইট অবসরের ঘোষণা করলেন। ভারতের বিরুদ্ধে লর্ডসে চলা টেস্ট ম্যাচই আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর শেষ ম্যাচ। ১৬ বছরের গৌরবময় ক্রিকেটজীবনের ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্রিকেটার এবার ইতি টানছেন ।

আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন হিদার নাইট!

২০১০ সালে ভারতের বিরুদ্ধে সিরিজে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে হিদার নাইটের অভিষেক হয়। চোটের জন্য দলে না থাকা সারা টেলরের পরিবর্তে সুযোগ পান তিনি। এরপর নিজের ব্যাটিং নৈপুণ্যে তিনি খুব দ্রুত দলের অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটারে পরিণত হন। ২০১৪ সালে তিনি সহ-অধিনায়কের দায়িত্ব গ্রহণ কর। শার্লট এডওয়ার্ডসের উত্তরসূরি হিসেবে ২০১৬ সালে  ইংল্যান্ড দলের পূর্ণকালীন অধিনায়ক হন হিদার নাইট।

হিদার নাইটের আন্তর্জাতিক ক্যারিয়ার:

হিদার নাইট আন্তর্জাতিক ক্যারিয়ারে খেলেছেন ১৫টি টেস্ট, ১৬০টি ওয়ানডে আন্তর্জাতিক আর ১৪৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ। সব মিলিয়ে ৩২০টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেটের ইতিহাসে তিনি সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন।

টানা নয় বছরে অধিনায়ক হিসেবে ১৯৯টি ম্যাচে তিনি ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ২০১৭ সালে ঘরের মাঠে তাঁর নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে নেয় ইংল্যান্ড। তাছাড়াও ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি সংস্করণেই তিনি সেঞ্চুরি করা প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ইতিহাসে নাম লেখান।

অবসর ঘোষণা করে কী জানালেন হিদার নাইট!

অবসরের ঘোষণা করে হিদার নাইট বলেন, “আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয় হলো ইংল্যান্ডের হয়ে খেলতে পারা। গত ১৬ বছরে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন সতীর্থ, কোচ, ড্রেসিংরুম আর তবে কর্মীরা। এই সিদ্ধান্ত গ্রহণ একেবারেই সহজ ছিল না, কিন্তু আমি সন্তুষ্ট।জীবনের নতুন অধ্যায় শুরু করতেও প্রস্তুত।”

আরো পড়ুন: ধোনির জায়গা কেড়ে নিলেন বাটলার, আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার নতুন রেকর্ড গড়লেন!

তিনি আরও জানান, “ডেভনের ছোট্ট একটি মেয়ে হিসেবে ক্রিকেট খেলতাম ছেলেদের সঙ্গে। তখন কোনোদিনও ভাবিনি, একদিন এত দীর্ঘ পথ ইংল্যান্ডের হয়ে চলার সুযোগ পাব। আন্তর্জাতিক ক্যারিয়ার লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে শেষ করতে পারছি, এটাই আমার জন্য সবচেয়ে বড় সম্মানের।”

ক্রিকেটের প্রশাসনিক দায়িত্বে হয়ত যুক্ত হতে পারেন হিদার নাইট:

গত বছরের ডিসেম্বর মাসে লন্ডন স্পিরিট মহিলা দলের মহিলা ক্রিকেটারহিসেবে দায়িত্ব গ্রহণ করেন হিদার নাইট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের গ্রহণের প্রশাসনিক দায়িত্বের মাধ্যমে তিনি ক্রিকেটের সাথেই যুক্ত থাকবেন বলে মনে করা হচ্ছে।

লর্ডসে ভারতের বিরুদ্ধে চলা টেস্ট ম্যাচের পরই শেষ হয়ে যাবে হিদার নাইটের আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায়। তবে ইংল্যান্ড মহিলা ক্রিকেটে তাঁর অবদান, নেতৃত্ব আর অসংখ্য স্মরণীয় মুহূর্ত চিরকাল ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে অমলিন রয়ে যাবে।

আরো পড়ুন: মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব কি চাপের মুখে? ২০২৭ বিশ্বকাপের আগে বাড়ছে জল্পনা!

ট্যাগ:England WHeather Knight

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে