CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

'কেয়া কর রাহা হ্যায় ইয়ার?' - ঈশান কিষাণের সাথে এ কি হল অভিষেক শর্মার!

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে প্রথমেই বিরাট ধাক্কা খেয়েছে ভারত। ওপেনিং জুটিতে বড় ভুল বোঝাবুঝির কারণে মাত্র দুই বল খেলে রান আউট হয়ে ঈশান কিষাণকে সাজঘরে ফিরতে হয়। টানা দ্বিতীয় টি-২০-তে বাঁহাতি ব্যাটারের জন্য রান আউট হওয়ার হতাশাজনক ঘটনা এটি। ইতিপূর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একইভাবে তিনি রান আউট হয়েছিলেন। কেমন ছিল এদিনের ম্যাচ?

Ishan Kishan and Abhishek Sharma run out controversy
Ishan Kishan and Abhishek Sharma run out controversy

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে প্রথমেই বিরাট ধাক্কা খেয়েছে ভারত। ওপেনিং জুটিতে বড় ভুল বোঝাবুঝির কারণে মাত্র দুই বল খেলে রান আউট হয়ে ঈশান কিষাণ-কে সাজঘরে ফিরতে হয়। টানা দ্বিতীয় টি-২০-তে বাঁহাতি ব্যাটারের জন্য রান আউট হওয়ার হতাশাজনক ঘটনা এটি। ইতিপূর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও একইভাবে তিনি রান আউট হয়েছিলেন। 

ঈশান-অভিষেকের ভুল বোঝাবুঝিতে লাভবান ইংল্যান্ড!

ভারতের ইনিংসের শুরুতেই ঘটনাটি ঘটে। ঈশান কিষাণ দ্রুত একটি রান নেওয়ার জন্য বলটি মিডউইকেটের দিকে ঠেলে দিয়ে দৌড়াতে শুরু করেন। কিন্তু ইংল্যান্ডের ফিল্ডার হ্যারি ব্রুক তাড়াতাড়ি বলের কাছে পৌঁছে যান। তাই দৌড় থামিয়ে দেন অপর প্রান্তে থাকা অভিষেক শর্মা। দু'জনের এই ভুল বোঝাবুঝির সুযোগ হাতছাড়া না করে, খুব সহজেই রান আউট সম্পন্ন করে ইংল্যান্ড।

তৃতীয় আম্পায়ারের কাছে রান আউটের সিদ্ধান্ত গেলে অভিষেকের হতাশা স্পষ্ট দেখা যায় রিপ্লেতে। তখন তিনি ঈশানকে বলেন, "তুই কি পৌঁছেছিস? কী করছিস ইয়ার, ঈশান?" যদিও শেষমেষ তাঁকে বাঁচাতে পারেনি ঈশানের মরিয়া ডাইভ।

প্রথমেই দুই ওপেনারকে হারিয়ে চাপে ভারত!

ইতিপূর্বে সঞ্জু স্যামসন-ও দ্রুত আউট হয়ে যাওয়ায়, প্রথম দুটি ওভারের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে ভারত চাপে পড়ে যায়। যদিও সেই চাপ সামালে নেন অভিষেক শর্মা। তিনি তাঁর আগ্রাসী ব্যাটিং করে মাত্র ২৪ বলে তিনি ৫৯ রান তোলেন। ছয়টি চার সহ চারটি বিশাল ছক্কা ছিল তাঁর ইনিংসে।

অভিষেক-শ্রেয়স জুটির পারফরম্যান্স:

অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সাথে তৃতীয় উইকেটে ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে অভিষেক শক্ত ভিতের উপর দাঁড় করান ভারতের ইনিংসকে। দারুণ ছন্দে ব্যাট করে শ্রেয়সও ৪৭ বলে ৬৮ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন।

আরো পড়ুন: 'গলির ক্রিকেট খেলুক’, এত ভালো খেলা সত্ত্বেও শেষমেষ গলির ক্রিকেট খেলতে বলা হল বৈভবকে!

নজির স্থাপন করলেন অভিষেক শর্মা:

এই ম্যাচে অভিষেক শর্মা আরও একটি বড় নজির গড়েছেন। টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কম বল খেলে তিনি ১০০টি ছক্কা পূর্ণ করে নজির গড়লেন।

শেষদিকে ভারতের সংগ্রহকে আরও শক্তিশালী করে তোলে শিবম দুবের বিস্ফোরক ব্যাটিং। মাত্র ২১ বলে তিনি অপরাজিত ৪২ রান করেছেন। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান করে। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার হলেন সাকিব মাহমুদ। ৩৩ রান দিয়ে তিনি তিনটি উইকেট শিকার করে নেন।

বৃষ্টি শুরু হতেই পরিত্যক্ত হল ম্যাচ:

তবে ভারতের ইনিংস শেষ হতেই বৃষ্টি শুরু হয়। আবহাওয়ার উন্নতি না হওয়ায় একটিও বল খেলতে পারেনি ইংল্যান্ড। শেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সিরিজের প্রথম ম্যাচ থেকে একটি করে পয়েন্ট নিয়ে দুই দলকেই সন্তুষ্ট থাকতে হয়। এবার ভারত ও ইংল্যান্ডের নজর আগামী ৪ জুলাই ম্যানচেস্টারে আয়োজিত দ্বিতীয় টি-২০ ম্যাচের দিকে।

আরো পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে আর ঝগড়া নয়, এবার দুই দেশের মধ্যে ছয় ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে