CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

'গলির ক্রিকেট খেলুক’, এত ভালো খেলা সত্ত্বেও শেষমেষ গলির ক্রিকেট খেলতে বলা হল বৈভবকে!

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভা মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। দেশে-বিদেশে তাঁকে নিয়ে এখন প্রশংসার ঝড়। এরই মাঝে ভিন্নমত প্রকাশ করতে দেখা গেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ড্যারিল কালিনানকে। তিনি মনে করেন, এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চাপ নেওয়ার বদলে পড়াশোনায় মন দেওয়া উচিত বৈভবের। শৈশবকে উপভোগ করার পাশাপাশি স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠা উচিত তাঁর।

Vaibhav Suryavanshi should play gully cricket
Vaibhav Suryavanshi should play gully cricket

ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভা মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। দেশে-বিদেশে তাঁকে নিয়ে এখন প্রশংসার ঝড়। এরই মাঝে ভিন্নমত প্রকাশ করতে দেখা গেল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ড্যারিল কালিনানকে। তিনি মনে করেন, এত কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চাপ নেওয়ার বদলে পড়াশোনায় মন দেওয়া উচিত বৈভবের।

বৈভবের উপর চাপ সৃষ্টি নিয়ে কী বলছেন কালিনান?

ড্যারিল কালিনান জানান, বৈভব শুধুই একজন প্রতিভাধর কিশোর নন। তিনি এমন এক কালে ক্রিকেট খেলছেন, যে সময় সোশ্যাল মিডিয়া, বিপুল জনপ্রিয়তা, আর কোটি কোটি দর্শকের নজর এখন একজন কিশোরের উপরেই। স্বাভাবিকভাবেই চাপ সৃষ্টি হচ্ছে বৈভবের উপর। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অত্যন্ত সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন কালিনান। 

বৈভবকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা হোক, বলছেন কালিনান!

কালিনান মনে করেন, অতীতেও ক্রিকেটে বহু কম বয়সী প্রতিভাবান খেলোয়াড়রা এসেছেন, খেলেছেন। তবে বৈভবের মত একজন শিশুকে বিরাট বাণিজ্যিক এবং জনপ্রিয় আলোচিত ক্রিকেট পরিবেশের মধ্যে আগে কখনো কাউকেই দেখা যায়নি। তাই তাঁকে নিয়ে এত তাড়াহুড়ো করার পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করাই শ্রেয়। 

কালিনান আরও জানান, অতীতে বহু শিশু প্রতিভা কম বয়সেই সাফল্য অর্জন করলেও, পরে নানা কারণে প্রত্যাশা অনুযায়ী এগোয়নি তাঁদের ক্যারিয়ার। সেই কারণেই বৈভবের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা, মানসিক বিকাশ এবং পরিবারের সহযোগিতা ভীষণ গুরুত্বপূর্ণ।

আর পাঁচ জনের মতোই শৈশব কাটাক বৈভব, বলছেন কালিনান:

কালিনান বলেন, “আমি মনে করি, এখন বাড়িতে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উচিত বৈভবের। বন্ধুদের সাথে সঙ্গে গলির ক্রিকেট খেলুক, শৈশব কাটাক আর পাঁচজন সাধারণ কিশোরের মতো করে। এতে তাঁর প্রতিভা নষ্ট হয়ে যাবে না, পরিবর্তে ভবিষ্যতে আরও পরিণত ও সফল ক্রিকেটার হয়ে উঠতে তাঁকে সাহায্য করবে।”

আরো পড়ুন: ভারত-বাংলাদেশের মধ্যে আর ঝগড়া নয়, এবার দুই দেশের মধ্যে ছয় ম্যাচের সিরিজ খেলতে চায় বাংলাদেশ!

ড্যারিল কালিনান বলেন, অল্প বয়সে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরও আন্তর্জাতিক ক্রিকেটে আসেন ঠিকই। তবে তাঁর পাশে এমন মানুষও ছিলেন, যাঁরা দায়িত্ব নিয়ে সঠিক পথে তাঁকে পরিচালিত করেছেন। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে অনেকটাই কমে গিয়েছে সেই সুরক্ষার পরিধি।

শচীন তেন্ডুলকরের দিকনির্দেশনা উচিত বৈভবের:

তাই বৈভবের জন্য তাঁর পরামর্শ, সচিন তেন্ডুলকরের থেকে নিয়মিত দিকনির্দেশনা নেওয়া উচিত। কারণ, অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য, খ্যাতি, চাপ এবং প্রত্যাশার অভিজ্ঞতা সচিনের মতো আর খুব কম ক্রিকেটারেরই রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ায় সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশী নতুন ইতিহাস গড়েছেন।

আরো পড়ুন: হরমনপ্রীতই পছন্দ! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েই এশিয়ান গেমসের জন্য প্রস্তুত ভারত!

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে