CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

ডাবল সেঞ্চুরি করেও নাম কাটা গেছে অভিষেক শর্মার! দলীপ ট্রফির উত্তরাঞ্চলের স্কোয়াড প্রকাশ্যে আসতেই বড় চমক!

এ বারের দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৩ অগস্ট থেকে। তার আগে উত্তরাঞ্চল স্কোয়াড ঘোষণা করতেই নতুন চমক। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্স করা অনেক ক্রিকেটারকেই দলে রাখা হয়নি। সবচেয়ে বড় চমক হল, ২৩৩ রানের দুরন্ত ইনিংস খেলেও অভিষেক শর্মা উত্তরাঞ্চলের দলে জায়গা পাননি।

Collected Image: Abhishek Sharma
Collected Image: Abhishek Sharma

এ বারের দলীপ ট্রফি শুরু হচ্ছে ২৩ অগস্ট থেকে। তার আগে উত্তরাঞ্চল স্কোয়াড ঘোষণা করতেই নতুন চমক। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুন পারফরম্যান্স করা অনেক ক্রিকেটারকেই দলে রাখা হয়নি। সবচেয়ে বড় চমক হল, ২৩৩ রানের দুরন্ত ইনিংস খেলেও অভিষেক শর্মা উত্তরাঞ্চলের দলে জায়গা পাননি। একই সঙ্গে স্কোয়াডে রাখা হয়নি আইপিএল ও পাঞ্জাবের সফল উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরন সিংকে।

বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের গ্রাউন্ড ওয়ানে হবে ম্যাচ!

এ বারের দলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হতে নেতৃত্ব দেবেন কানহাইয়া ওয়াধাওয়ান। তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনিকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের মুখোমুখি হবে। সেমিফাইনালে এই ম্যাচে জয়ী দল দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলবে। ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সের গ্রাউন্ড ওয়ানে।

পরপর ম্যাচে ভালো পারফর্ম করে দলীপ ট্রফিতে জায়গা হল না অভিষেকের!

এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অভিষেক শর্মাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে। সম্প্রতি একটি আন্তঃজেলা ম্যাচে পাঞ্জাবের হয়ে ২৩৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এমন পারফরম্যান্সের পরেও দলীপ ট্রফির স্কোয়াডে তাঁর জায়গা না হওয়ায় নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

প্রভসিমরন সিং জায়গা না পাওয়ায় অবাক সকলে:

শুধু অভিষেক শর্মা নন, যথেষ্ট চমকপ্রদ ঘটনা প্রভসিমরন সিং-এর বাদ পড়াও। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ২৯টি ম্যাচে সংগ্রহ করেছেন ১৫৯৯ রান। রয়েছে পাঁচটি সেঞ্চুরি, সর্বোচ্চ ২০২ রান। তবু এ বার তাঁর জায়গা হয়নি উত্তরাঞ্চলের স্কোয়াডে।

আরও পড়ুন- বুমরাহ নেই, তাই নিজের পছন্দের এই ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ, কারা রয়েছেন এই তালিকায়?

যদিও দলে রয়েছেন তারকা পেসার অর্শদীপ সিং। পাশাপাশি সুযোগ পেয়েছেন অংশুল কম্বোজ যশ ধুল, আব্দুল সামাদ, এবং যুধবীর সিংয়ের মতো তরুণ ক্রিকেটাররাও। এবার আয়ুষ বাদোনির উপরেও নজর থাকবে। ব্যাট হাতে পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে সহ-অধিনায়ক হিসেবে কতটা দায়িত্ব তিনি নিতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন- মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে আসবেন সূর্যকুমার যাদব? জানেন, কীভাবে?

উত্তরাঞ্চলের ১৫ সদস্যের স্কোয়াড:

সনৎ সাংওয়ান, কামরান ইকবাল, আব্দুল সামাদ, আয়ুষ বাদোনি, যশ ধুল, আয়ুষ দোসেজা, কানহাইয়া ওয়াধাওয়ান, নিশান্ত সিন্ধু, অর্শদীপ সিং, অর্জুন শর্মা, আবিদ মুস্তাক, সুনীল কুমার, যুধবীর সিং অংশুল কম্বোজ এবং নিখিল কাশ্যপ। দলীপ ট্রফি শুরু হওয়ার আগেই উত্তরাঞ্চলের স্কোয়াড নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগ:Abhishek Sharma

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে