CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

আফগানদের বিরুদ্ধে ব্যাট হাতে 'জ্বলে' উঠলেন অভিষেক শর্মা, গড়লেন অনন্য নজির!

জিম্বাবোয়ের বিপক্ষে পরপর কম রান করে ফিরতে হয়েছিল অভিষেক শর্মাকে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এবার চেনা ছন্দে ধরা দিলেন এই বাঁহাতি ওপেনার।

Abhishek Sharma innings against Afghanistan
Abhishek Sharma innings against Afghanistan

জিম্বাবোয়ের বিপক্ষে পরপর কম রান করে ফিরতে হয়েছিল অভিষেক শর্মা-কে। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে এবার চেনা ছন্দে ধরা দিলেন এই বাঁহাতি ওপেনার। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে অভিষেক শর্মা ঝোড়ো ব্যাটিং করে শুধুমাত্র ভারতকেই সহজ জয় এনেই দিলেন না, বরং নতুন ইতিহাসও গড়লেন তিনি।

৩৪২০ বলেই টি-২০ ক্রিকেটে ৬ হাজার রানের রেকর্ড অভিষেক শর্মার!

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩২ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সৌজন্যে ৮২ রান তোলেন অভিষেক। তাঁর এই লম্বা ইনিংসের সুবাদে টি-২০ ক্রিকেটে তিনি ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে। ৬ হাজার রান পূর্ণ করতে তাঁর মাত্র ৫ রান প্রয়োজন ছিল। ফজলহক ফারুখির বিপক্ষে ভারতের ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ছক্কা মেরে সেই মাইলফলক স্পর্শ করলেন অভিষেক শর্মা। মাত্র ৩৪২০ বলে তিনি ৬ হাজার রান পূর্ণ করেছেন। যদিও বিশ্ব ক্রিকেটে এমন নজিরের মালিক ফিন অ্যালেন। ৩৩৮৬ বলে ৬ হাজার রান করেছিলেন তিনি।

ওমরজাই-নবির ব্যাটে লড়াই, তবুও ধরাশায়ী আফগানরা!

ম্যাচের প্রথমে ব্যাট করে আজমাতুল্লা ওমরজাই আর মহম্মদ নবির ব্যাটিংয়ে লড়াই করার শক্তি পায় আফগানিস্তান। দুই অলরাউন্ডার বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। যদিও ভারতের দুরন্ত ব্যাটিংয়ের সামনে সেই দুই অলরাউন্ডার যথেষ্ট ছিলেন না।

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতীয় দলে আবির্ভাব হবে নতুন সহ- অধিনায়কের, নামটা আপনাকেও চমকে দেবে...!

১০ রানেই সঞ্জু আউট, অপ্রতিরোধ্য ভারতের রানের গতি:

রান তাড়া করতে নেমে শুরুতেই ১০ রানে সঞ্জু স্যামসনকে হারায় ভারত। বৈভবের বদলে ওপেনিংয়ে সুযোগ পেয়েও তিনি বড় রান করতে ব্যর্থ হন। তবে তাতে থামেনি ভারতের রানের গতি। মাত্র ৪.২ ওভারেই হাফ সেঞ্চুরি আর তার পরের চার ওভারের মধ্যেই সেঁচুটি পূরণ করে ফেলে ভারত।

অভিষেকের ঝড়ে সহজ জয় পেল ভারত:

অভিষেক মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি করেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইনফর্ম ইশান কিষাণ। নবি-র বলে অভিষেক ৮২ রানে আউট হন। যদিও ততক্ষণে ভারতের জয় রীতিমত নিশ্চিত। ৪২ রানে ইশানও নবির শিকার হন। অবশেষে তিলক বর্মা ৩ ও শ্রেয়স আইয়ার ৮ রানে অপরাজিত থেকে শেষ করেন ম্যাচ। ৩৮ বল বাকি থাকতেই আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়ে সহজ জয় তুলে নিয়েছে ভারত।

আরো পড়ুন: একেই বলে ভাগ্য, KKR-এর এই তারকা ক্রিকেটার কোটি কোটি টাকা পেলেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে