ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতীয় দলে আবির্ভাব হবে নতুন সহ- অধিনায়কের, নামটা আপনাকেও চমকে দেবে...!
এশিয়ান গেমস আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একই সময়। তাই দুই প্রতিযোগিতার জন্য ভারতকে আলাদা দল ঘোষণা করতে হবে। ফলস্বরূপ পরিবর্তন আসতে পারে সহ অধিনায়ক পদে। এশিয়ান গেমসে বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার।

এশিয়ান গেমস আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ একই সময়। তাই দুই প্রতিযোগিতার জন্য ভারতকে আলাদা দল ঘোষণা করতে হবে। ফলস্বরূপ পরিবর্তন আসতে পারে সহ অধিনায়ক পদে। এশিয়ান গেমসে বর্তমানে ব্যস্ত রয়েছেন প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার। তাই সাদা বলের ক্রিকেটে ঋষভ পন্থের ফিরে আসার সুযোগ রয়েছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে একাধিক ক্রিকেটারের ছোট সমস্যা নিয়ে তিনটা রয়েছে নির্বাচকরা।
সহ-অধিনায়ক হচ্ছেন রাহুল?
শুভমন গিলের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবে ভারত। শ্রেয়স আয়ার এশিয়ান গেমসে খেলবেন। তাই সহ-অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে কেএল রাহুলকে। ইশান কিশনও এশিয়ান গেমসে ব্যস্ত। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটের পিছনে থাকবেন কে, সেই নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। ঋষভ পন্থ আর ধ্রুব জুরেলের মধ্যে চলছে লড়াই। কোচ আর অধিনায়ক আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
উইকেটকিপার নিয়ে টিম ইন্ডিয়ার দ্বন্দ্ব!
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পন্থ সুযোগ না পেলে, তাঁকে খেলানো হতে পারে ইরানি কাপে। আর যদি তিনি সিনিয়র দলে জায়গা পান তবে, ইরানি কাপে ধ্রুব জুরেল খেলবেন।
আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে:
আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইরানি কাপ আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা হওয়ার কথা রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রধান নির্বাচক অজিত আগরকর হাজির থাকবেন। দল ঘোষণা করা হবে তার পরের দিনই। আগরকরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ অক্টোবর। তার আগে এটাই হল তাঁর শেষ দল নির্বাচন।
আরো পড়ুন: IPL 2027: ধোনির পছন্দকেই দেওয়া হবে প্রাধান্য, সিএসকের হেড কোচ হিসেবে মাহির প্রথম পছন্দ কে?
হার্দিককে নিয়ে কাটছে না সংশয়:
এ দিকে, হার্দিক পাণ্ডেয়া ফিট না হলে ভারত পেসার অলরাউন্ডার নিয়ে মহা সমস্যায় পড়তে পারে। ভারত এ দলে রাখা হয়েছে হার্দিককে। ২০ সেপ্টেম্বরের আগেই জানা গিয়েছে তাঁর ফিট হয়ে যাওয়ার কথা। এক দিনের দলে পেসার হিসাবে সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ ও প্রিন্স যাদবের মধ্যে কয়েকজন।
এ ছাড়াও নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে একাধিক ক্রিকেটারের চোট সমস্যা। চোট রয়েছে হর্ষ দুবে, মহসিন খান, সূর্যাংশ শেড়গে, বেঙ্কটেশ আয়ার, হর্ষিত রানা আর শাহবাজ় আহমেদের। সিনিয়র দল, ভারত এ দল অথবা ইরানি কাপে তাঁদের খেলতে পারবেন না। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন প্রত্যেকেই।
আরো পড়ুন: বিরাট কোহলিকে আবার দেখা যাবে দিল্লির হয়েই খেলতে? এই সংস্থার কথাতেই জল্পনা ছড়াল!




