CSE
Toss Index457.2 +2.89%Match Index1,108.6 +4.27%TIX-CPL2653.2 +2.89%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3631 ABF vs JK +0.00%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%Toss Index457.2 +2.89%Match Index1,108.6 +4.27%TIX-CPL2653.2 +2.89%TIX-SLTO26115.2 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3631 ABF vs JK +0.00%M3630 ZIM vs AUS +4.27%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%
নিউজ

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে এবার একদিনের বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিল ভারতের 'বন্ধু'!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। তার আগেই আফগানিস্তান বিশ্বকাপের মূলপর্বে কার্যত নিশ্চিত করে ফেলল নিজেদের জায়গা। আয়ারল্যান্ডকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়ে রশিদ খানদের দল বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল।

Afghanistan ODI
Afghanistan ODI

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এগিয়ে আসছে। তার আগেই আফগানিস্তান বিশ্বকাপের মূলপর্বে কার্যত নিশ্চিত করে ফেলল নিজেদের জায়গা। আয়ারল্যান্ডকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়ে রশিদ খান-দের দল বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করল। অন্যদিকে, হেরে যাওয়ার কারণে সরাসরি বিশ্বকাপে খেলার আশা শেষ আয়ারল্যান্ডের।

২০২৭ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেল আফগানিস্তানের!

আফগানিস্তানের এই জয় ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। ওই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় আরও কঠিন হয়ে পড়ে আয়ারল্যান্ডের সরাসরি যোগ্যতা অর্জনের পথ। তারপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের দুর্দান্ত জয় নিশ্চিত করে দেয় তাদের বিশ্বকাপের টিকিট।

আফগানিস্তানের জয়ে বড় ভূমিকা নেন অধিনায়ক রশিদ খান!

ব্রেডি ক্রিকেট ক্লাবে আয়োজিত ম্যাচে প্রথম ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেট হারিয়ে আফগানিস্তান ২৯৯ রান করে। জবাবে মাত্র ২০৭ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। তাই ৯২ রানের বিরাট ব্যবধানে জয় পেয়ে যায় আফগানিস্তান। আফগানিস্তানের জয়লাভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অধিনায়ক রশিদ খান। মাত্র ৭.৪ ওভারে বল হাতে ৩৪ রান দিয়ে তিনি ছয়টি উইকেট তুলে নেন।

ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে:

এই জয়লাভ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের অবস্থান সরাসরি যোগ্যতা অর্জনের দৌড়ে আরও শক্তিশালী হল। বর্তমান যোগ্যতা কাঠামো অনুসারে, আয়োজক দেশগুলির সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রমতালিকার সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে শীর্ষ দলগুলির মাধ্যমে। যোগ্যতা অর্জন পর্বের রাস্তা পেরোতে হবে বাকি দলগুলিকে।

আরো পড়ুন: ২০২৭ আইপিএলে আর খেলবেন না অস্ট্রেলিয়ার নামি ক্রিকেটারেরা! কিন্তু কেন? কে দিলেন এই ইঙ্গিত?

পরিস্থিতি শোচনীয় আয়ারল্যান্ডের:

এদিকে, আয়ারল্যান্ডের জন্য পরিস্থিতি এখন খুবই কঠিন। আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর তাদের সরাসরি বিশ্বকাপে যাওয়ার রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেল। ফলস্বরূপ ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে গেলে এখন যোগ্যতা অর্জন পর্বের পথ ধরতে হবে আইরিশদের।

সব মিলিয়ে, আরও একবার বড় মঞ্চে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ‘বন্ধু’ আফগানিস্তান নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। রশিদ খানদের এই সাফল্য প্রমাণ করে দিল, এখন আর শুধু আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান চমক দেওয়া দলই নয়, নিয়মিত বড় টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার মতো শক্তিশালী দল।

আরো পড়ুন: এ কী অবস্থা ভারতের! শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছেই খারাপ দশা ধরা পড়ল ভারতের!

ট্যাগ:AfghanistanIreland

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে