CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

এ কী অবস্থা ভারতের! শ্রীলঙ্কার দ্বিতীয় সারির দলের কাছেই খারাপ দশা ধরা পড়ল ভারতের!

এখনও শুরু হয়নি আসল সিরিজ। তার আগেই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে একাধিক প্রশ্ন ভারতীয় দলের সামনে। জাসপ্রীত বুমরাহকে বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরে নামা ভারতীয় বোলিং আক্রমণ, এখনও যে একেবারে প্রস্তুত নয়, সেটাই যেন স্পষ্ট হয়ে গেল প্রথম দিনেই। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির ব্যাটারদের পেসার থেকে স্পিনার, কেউই সেভাবে চাপে ফেলতে পারেননি। দিন শেষে ৯০ ওভারে ৮ উইকেট খুইয়ে ৩৬৩ রান করল শ্রীলঙ্কা।

India vs Sri Lanka practice match
India vs Sri Lanka practice match

এখনও শুরু হয়নি আসল সিরিজ। তার আগেই প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে একাধিক প্রশ্ন ভারতীয় দলের সামনে। জাসপ্রীত বুমরাহ-কে বাদ দিয়ে শ্রীলঙ্কা সফরে নামা ভারতীয় বোলিং আক্রমণ, এখনও যে একেবারে প্রস্তুত নয়, সেটাই যেন স্পষ্ট হয়ে গেল প্রথম দিনেই। শ্রীলঙ্কার দ্বিতীয় সারির ব্যাটারদের পেসার থেকে স্পিনার, কেউই সেভাবে চাপে ফেলতে পারেননি।

প্রথম শ্রেণির ম্যাচের মর্যাদা নেই বলে দুই দল প্রথম দু’দিন ৯০ ওভার করে ব্যাট করবে। তৃতীয় দিন ৪৫ ওভার করে হবে। তাই শনিবার ব্যাট হাতে মাঠে নামবে ভারতীয় দল।

ভারতীয় বোলারদের দুরবস্থার ছবি ধরা পড়ল!

গৌতম গম্ভীর আর শুভমন গিল-কে প্রথম দিনের পারফরম্যান্স নিয়ে  যথেষ্ট ভাবতে হবে। সারাংশ জৈনকে সুযোগ দেওয়া হলেও ১১ ওভারে তিনি ৫৪ রান দিয়ে কোনও উইকেট সংগ্রহ করতে পারেননি। কুলদীপ যাদব ২ উইকেট সহ ৭৬ রান করেছেন। মানব সুতার ১ উইকেট ৩০ রানে নিয়েছেন। তাই, প্রথম একাদশে সারাংশের জায়গা পাওয়া খুবই কঠিন। ২ উইকেট নিলেও রবীন্দ্র জাডেজা ৬৪ রান খরচ করে ফেলেছেন।

কুলদীপ যাদব শেষ ছন্দে না ফিরলেন বড় হতো শ্রীলঙ্কার স্কোর!

প্রায় পাঁচ সপ্তাহ পর লাল বলের ক্রিকেটে ফিরে নিজেদের মেলে ধরতে ব্যর্থ ভারতীয় পেসাররা। মহম্মদ সিরাজ ৪৪ রান আর প্রসিদ্ধ কৃষ্ণ ৩২ রান খরচ করে একটাও উইকেট পাননি। গুরনুর ব্রার ৪৯ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। কুলদীপ যাদব শেষ দিকে কিছুটা ছন্দে ফিরতে না পারলে, আরও বড় হতে পারত শ্রীলঙ্কার স্কোর।

আরো পড়ুন: আগামী ম্যাচ খেলতে ঠিক কবে দেখা যাবে 'SKY'-কে? পরের ম্যাচেই ধামাকা দেবেন সূর্যকুমার!

শ্রীলঙ্কার তরুণ প্রজন্মের দাপট চোখে পড়ার মতো:

অন্যদিকে শ্রীলঙ্কার তরুণ প্রজন্ম প্রথম দিনই দাপট দেখিয়েছে। ওপেনার নিশান ফার্নান্ডো করেন ৬৬ রান। সিরাজ আর প্রসিদ্ধকে অনায়াসে তিনি সামলেছেন। রাবিন্দু রাসান্তার সাথে তাঁর ওপেনিং জুটি থেকে ১১০ রান এসেছে। দ্রুত গতিতে রান তুলে তাঁরা ভারতীয় বোলারদের রীতিমত দিশেহারা করে দেন। ফার্নান্ডো রান-আউট না হলে আরও বড় হতে পারত তাঁর ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশাও নজর কেড়েছেন। ব্যাটিংয়ে দারুণ নিয়ন্ত্রণ ছিল তাঁর। একমাত্র ব্যাটার হিসেবে ৫২ রান করা দিনুশাই, কুলদীপ যাদবের স্পিন সামলেছেন যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে। মেরেছেন একটি ছক্কাও।

প্রথম দিনের শেষে তাই চিন্তার যথেষ্ট কারণ দেখা যাচ্ছে ভারতীয় শিবিরে। বুমরাহ ব্যতীত বোলিং আক্রমণ কতটা কার্যকর হবে ভারতের, সিরিজ় শুরু হওয়ার আগেই আরও বড় হয়ে সামনে এল সেই প্রশ্ন।

আরো পড়ুন: বিনোদ কাম্বলি বা পৃথ্বী শ-র মতোই হাল হতে পারে ১৫ বছরের বৈভবের? বৈভবকে সতর্কবার্তা দিয়ে দিলেন কেকেআরের প্রাক্তনী!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে