নিউজ

মুম্বাইয়ের বুকে কত কোটি টাকা খরচ করে দুটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অজিঙ্কা রাহানের স্ত্রী রাধিকা জানেন?

মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের স্ত্রী রাধিকা রাহানে। ডাদরের শিবাজি পার্ক এলাকায় তিনি ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দু-দুটি বিলাসবহুল আবাসন কিনেছেন তিনি। এই তথ্য জানা গিয়েছে সম্পত্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিপত্র থেকে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Ajinkya Rahane's wife buys 2 flats
Ajinkya Rahane's wife buys 2 flats

মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে-র স্ত্রী রাধিকা রাহানে। ডাদরের শিবাজি পার্ক এলাকায় তিনি ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দু-দুটি বিলাসবহুল আবাসন কিনেছেন তিনি। এই তথ্য জানা গিয়েছে সম্পত্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত নথিপত্র থেকে। লিয়াসেস ফরাসের হাতে যে নথি এসেছে, সেই হিসেবে দুটি ফ্ল্যাটের চুক্তি রেজিস্টার করা হয়েছে গত ২৯ অক্টোবর।

কোথায় রয়েছে রাহানের স্ত্রী'র ফ্ল্যাট দুটি?

রাধিকা ডাদর ওয়েস্টের কেলুস্কর রোড সাউথে নির্মীয়মাণ ‘ওশেনা’ আবাসনে দুটি ফ্ল্যাট কিনছেন। ৩,৩৯১.৭৫ বর্গফুটের উচ্চতলার এই দুটি ফ্ল্যাট তিনি ক্রয় করেছেন কোহিনুর প্ল্যানেট কনস্ট্রাকশনস প্রাইভেট লিমিটেডের থেকে। এই দুটি ফ্ল্যাটে ছ’টি গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে।

স্ট্যাম্প ডিউটিতে ছাড় পেয়েছেন রাধিকা!

দুটি ফ্ল্যাটের চুক্তি হিসেবে মোট ১.২৩ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে রাধিকাকে। যদিও মহারাষ্ট্র সরকারের ২০২১-র মার্চ নাগাদ চালু করা বাড়ি ক্রয় করা মহিলাদের জন্য যে ছাড়ের কথা বলা হয়েছিল, সেই ছাড়ও পেয়েছেন রাহানে। এই নীতি অনুযায়ী মহিলা ক্রেতাদের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয় ১ শতাংশ।

আমাদের আপনার বিশ্বস্ত উৎস হিসাবে যোগ করুনআমাদের কভারেজ প্রথমে পেতে Google-এ Cricket Winner ফলো করুন।
★ Cricket Winner যোগ করুন

২০২৪ সালে রাহানে ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি পেয়েছিলেন!

ইতিপূর্বে ২০২৪- এ মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে অজিঙ্কা রাহানেকে একটি ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে চেয়েছিলেন। তাই মহারাষ্ট্র সরকার ২১,৩৪৮ বর্গফুটের একটি জমি বরাদ্দ করে। ওই জমি ৩০ বছরের জন্য লিজে দেওয়া হয়। মহারাষ্ট্র হাউজিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির মালিকানাধীন জমিটির জন্য প্রিমিয়াম ধার্য করা হয় ৪.৮৮ কোটি।

আরো পড়ুন: ৭ কোটি টাকা কম বেতনে এবার CSK-তে লিয়াম লিভিংস্টোন, এই ৪ ক্রিকেটারের জন্য বড় ট্রেড চূড়ান্ত!

ইতিপূর্বে ১৯৮৮ সালে ক্রিকেট ফাউন্ডেশন ট্রাস্টকে সুনীল গাভাসকর ৬০ বছরের জন্য জমিটি বরাদ্দ করা হয়। সেখানে একটি ইনডোর ক্রিকেট অ্যাকাডেমি তৈরির কথা ছিল। কিন্তু দীর্ঘদিনেও কেটে গেলেও তা বাস্তবায়িত হয়নি। ২০২২ সালের জুন মাসে প্রায় ৩৩ বছর পর সেই বরাদ্দ বাতিল করে রাজ্যের আবাসন দফতর।

মুম্বাইয়ের অভিজাত আবাসন এলাকায় রাধিকার নতুন সম্পত্তি:

শিবাজি পার্ক হলমুম্বাইয়ের অন্যতম প্রতিষ্ঠিত আবাসিক এলাকা। শিক্ষাপ্রতিষ্ঠান, রেল যোগাযোগ, হাসপাতাল সহ বিনোদনের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য দীর্ঘদিন ধরেই এলাকাটি অভিজাত আবাসনের জন্য ভীষণ পছন্দের ঠিকানা। রাধিকার এই সম্পত্তি ক্রয় মুম্বাইয়ের নামজাদা ব্যক্তিত্বদের উঁচু দরে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তালিকায় এখন নতুন সংযোজন।

অজিঙ্কা রাহানের স্ত্রী রাধিকা রাহানে হলেন একজন ইন্টেরিয়র ডিজাইনার। তিনি একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তাঁর স্বামী অজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমেছেন। পাশাপাশি টেস্ট দলের অধিনায়কত্বও করেছেন রাহানে।

আরো পড়ুন: ‘আমার ব্র্যান্ডও একদিন নিয়ে আসব’, শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এ কী বললেন রোহিত শর্মা!

ট্যাগ:India
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 917 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে