CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

মহম্মদ শামির কেরিয়ার কী শেষ হয়ে যাবে? এবার সবটা স্পষ্ট করে দিলেন অজিত আগরকর!

শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে জায়গা পাননি মহম্মদ শামি। তাহলে কি আর ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না এই তারকা পেসারকে? জোরালো হচ্ছে এমনই প্রশ্ন। সেই জল্পনায় ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এবার কার্যত ইতি টানলেন। কী বললেন অজিত আগরকর?

Mohammed Shami career
Mohammed Shami career

শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে জায়গা পাননি মহম্মদ শামি। তাহলে কি আর ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে না এই তারকা পেসারকে? জোরালো হচ্ছে এমনই প্রশ্ন। সেই জল্পনায় ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর এবার কার্যত ইতি টানলেন।

শ্রীলঙ্কা সফরে জায়গা পেলেন না মহম্মদ শামি!

শ্রীলঙ্কা সফরের জন্য বিসিসিআই ভারতীয় টেস্ট দল ঘোষণা করেছে। সেই দলে দেশের অন্যতম অভিজ্ঞ পেসার মহম্মদ শামি নেই। নিজের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে বহু ম্যাচ জেতানো পারফরম্যান্স উপহার দিয়েছেন শামি। তবুও কেন তাঁকে রাখা হল না, সেই নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেটমহলে।

শামির প্রশংসা করলেও, জাতীয় দলে অনিশ্চিত তাঁর ভবিষ্যৎ!

এবার শামিকে নিয়ে অজিত আগরকর ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বললেন। তিনি বলেন, আগামী দিনের কথা বিবেচনা করে তরুণ পেসারদের তৈরি করার দিকে টিম ম্যানেজমেন্ট বেশি গুরুত্ব দিচ্ছে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ফরম্যাটের জন্য ইতিমধ্যেই পেসারদের নিয়ে একটি ‘কোর গ্রুপ’ করা হয়েছে।

নির্বাচকদের নজর তরুণ পেশারদের দিকে:

অবশ্য শামির অবদানের কথাও স্পষ্টভাবে স্বীকার করে নেন অজিত আগরকর। দেশের হয়ে ও আইসিসির বড় মঞ্চে তিনি শামির অসংখ্য গুরুত্বপূর্ণ পারফরম্যান্সের প্রশংসা করেন। যদিও সময়ের সাথে পরিবর্তন আসছে দলের পরিকল্পনাতেও। আগামী দিনে দল গড়তে এখন নির্বাচকদের অন্যতম লক্ষ্য তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া।

শামির ঐতিহাসিক সাফল্য:

পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মহম্মদ শামি অন্যতম সফল পেসার। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ৬৪টি টেস্টে ২২৯টি উইকেট রয়েছে। একদিনের ক্রিকেটে ১০৮ ম্যাচে ২০৬টি উইকেট নিয়েছেন শামি। টি-২০ আন্তর্জাতিকেও ২৫ ম্যাচে ২৭ উইকেট শিকার করেন। 

আরো পড়ুন: ডাবল সেঞ্চুরি করেও নাম কাটা গেছে অভিষেক শর্মার! দলীপ ট্রফির উত্তরাঞ্চলের স্কোয়াড প্রকাশ্যে আসতেই বড় চমক!

বিদেশের মাটিতেও শামির সাফল্য:

দেশের মাটিতে শামি যেমন দাপট দেখিয়েছেন, তেমনই বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন বিদেশের কঠিন পরিবেশেও। বিশ্বকাপ থেকে টেস্ট ক্রিকেট সহ নানান গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে স্মরণীয় জয় এনে দিয়েছে তাঁর বোলিং।

তবে বয়স ৩৫ পেরিয়েছে, তাই ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় শামির জায়গা ক্রমশ অনিশ্চিত হচ্ছে। তরুণদের নিয়ে নির্বাচকদের এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে কঠিন হয়ে গেল শামির আন্তর্জাতিক প্রত্যাবর্তনের রাস্তা। যদিও ক্রিকেট থেকে সরছেন না শামি। ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে আইপিএলেও। তাই আন্তর্জাতিক ক্রিকেটে শামির ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, প্রতিযোগিতামূলক ক্রিকেটে এখনও শেষ হয়ে যায়নি তাঁর অধ্যায়।

আরো পড়ুন: বুমরাহ নেই, তাই নিজের পছন্দের এই ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ, কারা রয়েছেন এই তালিকায়?

ট্যাগ:IndiaMohammed Shami

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে