CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

Ashirwad Sooryavanshi:‌ ২২ গজের ময়দান কাঁপাচ্ছে বৈভবের ছোট্ট ভাই! দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকাল বৈভবের ১০ বছরের ভাই আশীর্বাদ!

তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিং এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে আলোচনায় সূর্যবংশী পরিবারের আরও একজনের নাম উঠে এল। আশীর্বাদ সূর্যবংশী, বৈভবের ছোট ভাই। অনুশীলন ম্যাচে সে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেটমহলের। কেমন খেলল সে?

Ashirvad Suryavanshi's first hundred
Ashirvad Suryavanshi's first hundred

তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী-র বিস্ফোরক ব্যাটিং এখনও ভুলতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। এরই মধ্যে আলোচনায় সূর্যবংশী পরিবারের আরও একজনের নাম উঠে এল। আশীর্বাদ সূর্যবংশী, বৈভবের ছোট ভাই। অনুশীলন ম্যাচে সে দুর্দান্ত সেঞ্চুরি করে ইতিমধ্যেই নজর কেড়েছে ক্রিকেটমহলের।

১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন আশীর্বাদ সূর্যবংশী!

বিহারের সমস্তিপুরে তাজপুর ক্রিকেট অ্যাকাডেমির আয়োজিত একটি অনুশীলন ম্যাচে মাত্র ১০ বছর বয়সী আশীর্বাদ ব্যাট হাতে ঝড় তোলে। ৮৭ বলে ১০৩ রানের দারুণ ইনিংস খেলেছে সে। তার ইনিংসে এদিন ছিল ২০টি চার আর একটি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল ১১৮.৩৯। বৈভব তাঁর ছোট ভাইয়ের এই কৃতিত্বে খুবই খুশি। সোশ্যাল মিডিয়ায় সে আশীর্বাদের ছবি আর স্কোরকার্ড শেয়ার করে লেখে, “অভিনন্দন আশীর্বাদ।”

ক্রিকেটকে হিসেবে নিয়েছেন বৈভব আর আশীর্বাদ!

সূর্যবংশী পরিবারের তিনজন ভাইয়ের মধ্যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে অন্যতম আলোচিত নাম হল বৈভব। বড় ভাই উজ্জ্বল সূর্যবংশী ক্রিকেটের সঙ্গে যুক্ত নন। তবে বৈভব আর আশীর্বাদ এই দুই ভাই ক্রিকেটকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে বৈভবের পারফরম্যান্স:

অন্যদিকে, বর্তমানে শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে বৈভব খেলছেন বৈভব। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে ২২ বলে ৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিহারের এই বিষ্ময় বালক। ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করেও বড় ইনিংস খেলতে না পারার কারণে আউট হওয়ার পর তাকে কিছুটা হতাশ দেখায়।

আরো পড়ুন: কোহলিকে নিয়ে চলে এল 'বিরাট' সুখবর, একেবারে আনন্দে আত্মহারা কোহলি সমর্থকেরা!

আইপিএলে উত্থান শুরু বৈভবের:

চলতি বছর আইপিএল থেকেই বৈভবের উত্থান শুরু হয়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি কমলা টুপি নিজের ঝুলিতে ভরেছেন। পাশাপাশি তার ঝুলিতে উঠেছে সর্বোচ্চ স্ট্রাইক রেট ও সবচেয়ে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও। এক মরশুমে ৭২টি ছক্কা মেরে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ডও গড়েন তিনি।

আসন্ন আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজের তো বটেই এশিয়ান গেমসের ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন বৈভব। আয়ারল্যান্ড সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে তবে অভিষেক হলে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে শচীন তেণ্ডুলকরের অভিষেক করার রেকর্ডও ভেঙে তিনি দিতে পারেন। এবার দেখার ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে বৈভবের ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী কেমন পারফর্ম করে।

আরো পড়ুন: এ কি কান্ড! ৩০০০ ফুট উঁচুতে নিজের স্ত্রী-কণ্যাকে নিয়ে ক্রিকেট খেলছেন সচিন, নিমেষেই ভাইরাল ভিডিও!

ট্যাগ:Vaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে