CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

এ কি কান্ড! ৩০০০ ফুট উঁচুতে নিজের স্ত্রী-কণ্যাকে নিয়ে ক্রিকেট খেলছেন সচিন, নিমেষেই ভাইরাল ভিডিও!

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সচিন তেন্ডুলকর মানেই এক আবেগের নাম। ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন, তা প্রায় ১৩ বছর হলো। তবুও ব্যাট হাতে তাঁকে দেখে আজও নস্টালজিয়ায় ডুব দেন তাঁর কোটি কোটি ভক্ত। তবে এবার ২২ গজের মাঠ নয়, কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে দেখা গেল প্রায় মহাশূন্যের উচ্চতায় নিজস্ব জেটের ভেতরেই ক্রিকেট খেলতে। সেই ভিডিও সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা গেল এদিনের ভিডিওতে?

Sachin Tendulkar batting in airplane
Sachin Tendulkar batting in airplane

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সচিন তেন্ডুলকর মানেই এক আবেগের নাম। ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন, তা প্রায় ১৩ বছর হলো। তবুও ব্যাট হাতে তাঁকে দেখে আজও নস্টালজিয়ায় ডুব দেন তাঁর কোটি কোটি ভক্ত। তবে এবার ২২ গজের মাঠ নয়, কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে দেখা গেল প্রায় মহাশূন্যের উচ্চতায় নিজস্ব জেটের ভেতরেই ক্রিকেট খেলতে। সেই ভিডিও সামনে আসতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ব্যক্তিগত জেটে পরিবারের সঙ্গে ক্রিকেটে মত্ত সচিন!

ব্যক্তিগত জেটে পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের সময় সচিন মজার ছলে ক্রিকেট খেলছিলেন। ভিডিওতে দেখা গেল, তিনি ব্যাট করছেন আর তাঁর পুত্রবধূ সানিয়া চান্দোক বল করছেন। অন্যদিকে ফিল্ডিং করছেন তাঁর মেয়ে সারা তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়াকে অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে সচিন লিখলেন, “উচ্চতা যেমনই হোক না, কখনও মেজাজ বদলানো উচিত নয়।”

উল্টো ব্যাট ধরলেন সচিন, বোলার বৌমা, ফিল্ডিংয়ে মেয়ে!

এদিন ভিডিওতে পরিবারকে সঙ্গে নিয়ে দারুণ আনন্দের মুহূর্ত কাটাতে দেখা গেল তাঁকে। প্রথমে তিনি স্বাভাবিকভাবেই ব্যাটিং করছিলেন। পরে মজা করে মেয়ে আর পুত্রবধূকে বললেন, ব্যাট উল্টো করে ধরতে পারলেই তাঁকে আউট করা সম্ভব। তারপরেই উল্টো করে ব্যাট ধরে খেলতে শুরু করেন সচিন। দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সেই দৃশ্যই।

আরো পড়ুন: Shreyas's Iyer Luxury Flat: অধিনায়ক হতেই মুম্বইয়ে ফ্ল্যাট ভাড়া নিলেন শ্রেয়স, প্রতি মাসে কত ভাড়া দিতে হবে জানেন?

ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দেওয়ার পক্ষে সচিন:

উল্লেখ্য, সম্প্রতি ক্রিকেটের উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবও দেন সচিন। তিনি মনে করেন, আইপিএলে চালু থাকা ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ে যে নিয়ম রয়েছে, তা তুলে দেওয়া উচিত। সচিনের মতে, এই নিয়মের জন্য অতিরিক্ত সুবিধা পাচ্ছেন ব্যাটাররা। বোলারদের জন্য এই প্রতিযোগিতা আরও কঠিন হয়ে যাচ্ছে।

পাওয়ার প্লে নিয়ে নতুন ভাবনা সচিনের:

শুধু তাই নয়, পাওয়ার প্লে নিয়েও তিনি নতুন ভাবনার কথা তুলে ধরেছেন। সচিন বলেন, প্রথম চার ওভার আগের মতোই থাক, তবে বাকি দুটি ওভার ফিল্ডিং দলের হাতেই তুলে দেওয়া উচিত। ম্যাচের সুবিধাজনক সময়ে সেই দুই ওভার তাঁরা ব্যবহার করতে পারবে। এতে ম্যাচের ওপর আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে ফিল্ডিং দলও। এমনটাই মনে করেন কিংবদন্তি এই ক্রিকেটার।

আরো পড়ুন: আচমকাই বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকে অনিশ্চিয়তা দেখা দিচ্ছে! কারণ জানলে অবাক হবেন...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে