CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

আচমকাই বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকে অনিশ্চিয়তা দেখা দিচ্ছে! কারণ জানলে অবাক হবেন...!

আপাতত অনিশ্চয়তার মুখে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেক। আসন্ন আয়ারল্যান্ড সফরের টি-২০ দলে সুযোগ পেয়েছে বৈভব। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত জানা গেছে, এই পরিস্থিতিতে তাঁর প্রথমবার ভারতের সিনিয়র দলের জার্সিতে খেলা সম্ভবনা পিছিয়ে যেতে পারে। কিন্তু কেন?

Vaibhav Suryavanshi India team debut
Vaibhav Suryavanshi India team debut

আপাতত অনিশ্চয়তার মুখে ভারতীয় ক্রিকেটের তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী-র আন্তর্জাতিক অভিষেক। আসন্ন আয়ারল্যান্ড সফরের টি-২০ দলে সুযোগ পেয়েছে বৈভব। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র মারফত জানা গেছে, এই পরিস্থিতিতে তাঁর প্রথমবার ভারতের সিনিয়র দলের জার্সিতে খেলা সম্ভবনা পিছিয়ে যেতে পারে।

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারতেন বৈভব!

আয়ারল্যান্ড সফরে একাধিক নজির গড়ার সুযোগ এসেছিল বৈভবের সামনে। মাত্র ১৭ বছর বয়সে যদি তিনি ভারতের হয়ে অভিষেক করতেন, তাহলে সচিন তেন্ডুলকরের একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও ভেঙে দিতেও পারতেন। তবে সেই সম্ভাবনার উপর অনিশ্চয়তার ছায়া হয়ে দাঁড়িয়েছে ব্রিটেন আর আয়ারল্যান্ডের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি।

শরণার্থী বিরোধী আন্দোলনি উত্তপ্ত ব্রিটেন সহ আয়ারল্যান্ড!

গত কয়েক দিন ধরে শরণার্থী বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে  উত্তপ্ত ব্রিটেন সহ আয়ারল্যান্ডের বেশ কিছু এলাকা। বিক্ষোভকারীদের সঙ্গে একাধিক জায়গায় পুলিশের সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। উঠেছে পুলিশের গাড়িতে হামলা আর অগ্নিসংযোগের অভিযোগও। কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন। বিক্ষোভে সামনে এসেছে বর্ণবিদ্বেষের অভিযোগও। প্রশাসনের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে।

ভারতীয় দলের আয়ারল্যান্ড সফরে উদ্বেগ:

একটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের প্রতিবেদন বলছে, নিরাপত্তার কারণে ভারতীয় দলের আয়ারল্যান্ড সফর ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই আয়ারল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ একটি টি-২০ প্রতিযোগিতা বাতিল করেছে। আইরিশ সিনিয়র আর ন্যাশনাল কাপের বেশ কিছু ম্যাচও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

আরো পড়ুন: Rishab Pant Leaving LSG: দীর্ঘ ৪ ঘণ্টার বৈঠকের পরেও গোয়েঙ্কার কথা রাখলেন না ঋষভ পন্থ!

বেলফাস্টই আন্দোলনের মূল কেন্দ্র, সেখানেই ম্যাচ:

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে খবর, পরিস্থিতির উপর তাঁরা কড়া নজর রাখছে। নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। বিক্ষোভের অন্যতম কেন্দ্র এখন বেলফাস্ট। সেখানেই ভারতের দুটি টি-২০ ম্যাচ আয়োজনের কথা।

উদ্বেগে ভারতীয় ক্রিকেট বোর্ড:

ভারতীয় ক্রিকেট বোর্ড-ও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে। তবে এখনও সিরিজ বাতিলের মতো কোনোও পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু বেলফাস্ট থেকে ম্যাচ অন্য ভেন্যুতে সরিয়ে আমার সম্ভবনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বর্তমানে বৈভব সূর্যবংশী ভারত ‘এ’ দলের সাথে শ্রীলঙ্কা সফরে গিয়েছেন। আইপিএলে দারুন পারফর্ম করে প্রথমবার এই তরুণ ব্যাটার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। যদিও তাঁর চির প্রতীক্ষিত আন্তর্জাতিক অভিষেক আয়ারল্যান্ডের সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করছে।

আরো পড়ুন: ১৪৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পর মুখ খুললেন করণ লাল! কতটা 'খতরনাক' এই খেলোয়াড়?

ট্যাগ:IndiaVaibhav Suryavanshi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে