CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

১৪৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলার পর মুখ খুললেন করণ লাল! কতটা 'খতরনাক' এই খেলোয়াড়?

বেঙ্গল টি-২০ লিগ ২০২৬-এর তৃতীয় মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের তারকা অলরাউন্ডার করণ লাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Karan Lal Bengal T20 league
Karan Lal Bengal T20 league

বেঙ্গল টি-২০ লিগ ২০২৬-এর তৃতীয় মরশুমে ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের তারকা অলরাউন্ডার করণ লাল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে দুরন্ত জয় এনে দিয়েছেন দলকে, এমনকি গড়েছেন একাধিক রেকর্ড।

কী জানালেন অলরাউন্ডার করণ লাল?

যদিও ম্যাচ শেষে করণ জানান, এই ইনিংস একেবারেই কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিন ধরে করা পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল হিসেবেই এই সাফল্য এসেছে। নিজের ইনিংস সম্পর্কে এদিন করণ বলেন, আগের কটা ম্যাচে কিছুটা তাড়াহুড়ো করেছিলেন তিনি। তবে এদিন নিজেকে সময় দিয়েছেন তিনি। অপেক্ষা করেছেন ছন্দে ফেরার। তিনি বলেন, “আজ শান্ত থাকার চেষ্টা করেছি। যখন বুঝতে পারলাম আমি ছন্দে রয়েছি, তখন স্বাভাবিকভাবেই আমি শুরু করলাম বড় শট খেলতে।”

১৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন করণ!

এদিনের ম্যাচে করণ ১৪টি বিশাল ছক্কা হাঁকান। তাঁর কথায়, এমন এক ইনিংস খেলার স্বপ্ন অনেক দিন ধরেই তিনি দেখে আসছিলেন। করণের দাবি, তিনি নিয়মিত অনুশীলনে ১০০ থেকে ১৫০টি ছক্কা মারতে চেষ্টা করেন। ব্যাটের গতি বাড়াতে বিশেষ পরিশ্রমও করেছেন তিনি। তাঁর মতে, সেই দীর্ঘ প্রস্তুতিরই প্রতিফলন হল ম্যাচের এই সাফল্য।

আরো পড়ুন: Kane Williamson Retirement: বিরাট কোহলির খুব 'কাছের বন্ধু' আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর ঘোষণা করে দিলেন!

দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য করণের:

গত দুটি মরশুমে কলকাতা রয়্যাল টাইগার্স-এর হয়ে মাঠে নামলেও এবার তিনি যোগ দেন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সে। নতুন দলের হয়ে শিরোপা জয় করাই তাঁর একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। করণ জানান, “আগের দুটি মরশুমে সেমিফাইনালে দলকে থেমে যেতে হয়েছে। এবার খেলছি শিলিগুড়ির হয়ে। দলকে চ্যাম্পিয়ন করাই আমার আসল লক্ষ্য। দলের জন্য আমি শতভাগ দিতে চাই।”

বেঙ্গল টি-২০ লিগের গুরুত্ব নিয়েও মুখ খোলেন এই অলরাউন্ডার। তিনি মনে করেন, এই প্রতিযোগিতা বাংলার তরুণ ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। এখানে ভালো পারফর্ম করলে দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকদের নজরে আসার একটা সুযোগ তৈরি হয়। রাজ্য দলে সুযোগ না পেলেও অনেক ক্রিকেটার এই লিগের মাধ্যমে সারা দেশের সামনে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন।

ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স হিসেবে করণ লালের এই দুর্দান্ত ইনিংস বিবেচিত হচ্ছে। এখন ক্রিকেটপ্রেমীদের নজর রয়েছে মরশুমের বাকি ম্যাচগুলিতে।

আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় পেসার আকাশদীপ, কবে, কার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের এই ক্রিকেটার?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে