CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%TIX-TSNT26108.0 +4.40%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%
নিউজ

Kane Williamson Retirement: বিরাট কোহলির খুব 'কাছের বন্ধু' আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর ঘোষণা করে দিলেন!

এক যুগের অবসান ঘটল নিউজিল্যান্ড ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান, প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার। তাঁর এই আকস্মিক ঘোষণা বিস্মিত করেছে ক্রিকেট বিশ্বকে। কেন অবসর ঘোষণা করলেন উইলিয়ামসন?

Kane Williamson retirement
Kane Williamson retirement

এক যুগের অবসান ঘটল নিউজিল্যান্ড ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান, প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার। তাঁর এই আকস্মিক ঘোষণা বিস্মিত করেছে ক্রিকেট বিশ্বকে।

আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানলেন কেন উইলিয়ামসন!

২০১০ সালে উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন।  ১৬ বছরের এই বর্ণাঢ্য কেরিয়ারে নিউজিল্যান্ডের সর্বকালের সর্বাধিক রান সংগ্রাহক হিসেবেই এবার ইতি টানলেন। দেশের হয়ে ৩৭৮টি আন্তর্জাতিক ম্যাচে মোট ১৯,৩৪৬ রান করেছেন তিনি। তাঁর ঝুলিতে ৪৮টি শতরান ও ছয়টি দ্বিশতরান রয়েছে।

অধিনায়ক হিসেবে সফল উইলিয়ামসন!

শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও উইলিয়ামসন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে নিউজিল্যান্ড ঐতিহাসিক বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে তাঁর নেতৃত্বেই। শুধু তাই নয়, আইসিসি টুর্নামেন্টে তিনিই নিউজিল্যান্ডকে দু’বার ফাইনাল আর তিনবার সেমিফাইনালে উঠতে সহায়তা করেছেন।

আরো পড়ুন: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় পেসার আকাশদীপ, কবে, কার সাথে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের এই ক্রিকেটার?

অবসর নিয়ে কী বলছেন উইলিয়ামসন:

অবসরের ঘোষণা করে উইলিয়ামসন জানান, “এই বিষয়টি নিয়ে আমি বহুদিন ধরেই ভাবছিলাম। আমার কাছে গত কয়েক দিনে পরিষ্কার হয়ে গেছে, এখনই সঠিক সময় সরে দাঁড়ানোর। সবসময়ই আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার আবেগ আর ক্ষুধা ছিল। চেষ্টা করেছি, নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রত্যেকটা ম্যাচে নিজের সেরাটা দেওয়ার।”

উইলিয়ামসনের বর্ণময় কেরিয়ার:

পরিসংখ্যান অনুযায়ী, উইলিয়ামসনের কেরিয়ার বেশ ঈর্ষণীয়। নিউজিল্যান্ডের হয়ে তিনি ১১০টি টেস্ট, ১৭৫টি ওয়ানডে আন্তর্জাতিক এর ৯৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্টে ৯,৫১৫ রান, ওয়ানডে ক্রিকেটে ৭,২৫৭ রান আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ২,৫৭৫ রান সংগ্রহ করেছেন। তার আগে ২০২৫-র নভেম্বরে তিনি অবসর নিয়েছিলেন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর।

আরো পড়ুন: বাংলাদেশের ক্রিকেটে বিরাট ইতিহাস! প্রথম বার অস্ট্রেলিয়াকে এক দিনের সিরিজে নাস্তানাবুদ করলেন নাজমুলেরা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে